Showing posts with label খবর. Show all posts
Showing posts with label খবর. Show all posts

Sunday, November 17, 2019

‘ভোটছাড়া এমপি, তাই পেঁয়াজ ছাড়াও রান্না’

https://ift.tt/2QpDySQ
চট্টগ্রাম মহানগর বিএনপি

পাথরঘাটা গ্যাসলাইন বিস্ফোরণে ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারে এখন লাগামহীন। আজ শুধু পেঁয়াজের দামে বাড়েনি, প্রত্যেকটি দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। পেঁয়াজ সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে মহানগর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে ব্যঙ্গ করেছেন উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, ৭০০ টাকার মাংস খেতে পারলে ২৭০ টাকার পেঁয়াজ খেতে পারবেন না কেন? কারণ তিনি তো বিনা ভোটের এমপি। ৩০ তারিখের ভোট ২৯ ডিসেম্বর নিয়েছে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, প্রত্যেকদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে। বিএনপির পক্ষ থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হলে চট্টগ্রামের প্রশাসন এই কর্মসূচি পালনে বাঁধা সৃষ্টি করেছে। বিএনপির এই মানববন্ধন কর্মসূচিও তারা ভয় পাচ্ছে। দেশে এখন গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে।

কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, ভোটছাড়া যদি এমপি হয়, তাহলে পেঁয়াজ ছাড়াও রান্না হয়। এই রান্না শুধু গণভবনেই হয়। নিত্যদিনের গুরুত্বপূর্ণ পেঁয়াজের দাম কোনো কারণ ছাড়া লাফিয়ে বাড়লেও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার।

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, মো. মিয়া ভোলা, সবুক্তগীন সিদ্দিকী মক্কি, আশরাফ চৌধুরী, ইকবাল চৌধুরী, জাহিদুল করিম কচি, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, সামশুল হক, গাজী সিরাজ উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু।

এছাড়াও এতে প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, সম্পাদকবৃন্দ ফাতেমা বাদশা, এইচ এম রাশেদ খান, ইয়াকুব চৌধুরী, রাহেলা জামান, ডা. এস এম সরওয়ার আলম, আবদুল বাতেন, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মো. সেকান্দর, নগর বিএনপির সহসম্পাদকবৃন্দ রফিকুল ইসলাম, মো. ইদ্রিস আলী, মো. শাহজাহান, জেলী চৌধুরী, বেলায়েত হোসেন বুলু, আবু মুসা, শফিক আহমদ, আবুল খায়ের মেম্বার, আবদুল হাই ও আলী আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/এসআই

The post ‘ভোটছাড়া এমপি, তাই পেঁয়াজ ছাড়াও রান্না’ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qZC5rP

কামাল ছাড়াই খালেদার সঙ্গে দেখা করতে ঐক্যফ্রন্টের চিঠি

https://ift.tt/2NY58oJ
খালেদা জিয়া-ঐক্যফ্রন্ট

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আইজি প্রিজনকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। চিঠিতে আগামী ১৮ বা ১৯ নভেম্বর সময় চাওয়া হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) দুপুরে ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ চিঠি দেন।

মিন্টু জানান, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা পাঁচ জনের নামের তালিকাসহ আইজি প্রিজন বরাবর চিঠি দিয়েছেন। আইজি প্রিজন সুরাইয়া আক্তারের কাছে এ চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। বিগত ২১ অক্টোবর ২০১৯, জাতীয় ঐক্যফ্রন্টের আট সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত মানবিক কারণে খালেদা জিয়ার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির শীর্ষ নেতাদের সাক্ষাতে সম্মতি জানায় স্বরাষ্ট্রমন্ত্রী। এরই প্রেক্ষিতে আগামী ১৮ বা ১৯ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে প্রথম পর্বে নিন্মলিখিত নেতারা সাক্ষাৎ করতে আগ্রহী। তাই জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

তালিকায় রয়েছেন- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও সহসভাপতি তানিয়া রব।

তবে এ তালিকায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নাম রাখা হয়নি। কারণ হিসেবে জানা গেছে ড. কামাল দেশের বাইরে অবস্থান করছেন।

জয়নিউজ/এসআই

The post কামাল ছাড়াই খালেদার সঙ্গে দেখা করতে ঐক্যফ্রন্টের চিঠি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/37amFBw

স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় তরুণীকে গণধর্ষণ

https://ift.tt/358MgJ9

স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় গণধর্ষণ করা হয়েছে এক তরুণীকে। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার এ ঘটনা ঘটে।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মামলা করলে ধর্ষণে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন একই উপজেলার কেশবপুর গ্রামের মেহেরুল ইসলাম ও গোপাল চন্দ্র বর্মন।

মামলার বিবরণে জানা যায়, প্রায় এক বছর আগে পরিবহন শ্রমিক মেহেরুলের সঙ্গে পরিচয় হয় পোশাক শ্রমিক ওই তরুণীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে এবং বিয়ে হয়।

এরপর মেহেরুল তরুণীকে ঢাকায় রেখে বাড়িতে পালিয়ে যায়। পরে মেয়েটি স্ত্রীর স্বীকৃতির দাবি জানালে মেহেরুল তাকে পাঁচবিবিতে যেতে বলেন।

তরুণী পাঁচবিবি গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী মেহেরুল তাকে বাড়ি নেওয়ার কথা বলে বাগুয়ান এলাকার নদীতীরে নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে মেহেরুলসহ তিনজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে ওই তিনজন পালিয়ে যায়।

ধর্ষিতা তরুণীর বাড়ি ফরিদুপরের আলফাডাঙ্গা উপজেলার চর আজমপুর গ্রামে। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে জয়পুরহাট জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জয়নিউজ

The post স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় তরুণীকে গণধর্ষণ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2OntbfJ

Saturday, November 16, 2019

নাসিব ও এসএমই ফাউন্ডেশনের যৌথ কর্মশালা

https://ift.tt/32SQIua
নাসিবের কর্মশালা

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) এবং এসএমই ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘উদ্যোক্তা উন্নয়ন ও ব্যাংক উপযোগী ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন’- শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর লায়ন এম. আশরাফুল আলম।

কর্মশালায় ৩০ জন নতুন উদ্যোক্তা এবং পুরাতন ব্যবসায়ী প্রশিক্ষণ গ্রহণ করেন।

এতে নতুন ব্যবসায় সৃষ্টি, উদ্যোক্তা উন্নয়ন, চলমাল ব্যবসায় সম্প্রসারণ, সহজে এসএমই ঋণ পাওয়ার উপায়, দক্ষ ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে করণীয় প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ পরিচালনা করেন এসএসমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মো. মঞ্জুরুল হক।

নাসিব কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচালক ও চট্টগ্রাম মহানগর শাখা কমিটির প্রেসিডেন্ট এ এস এম আবদুল গাফফার মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আক্তার উদ্দিন রানা ও জসিম উদ্দিন মিঠুন।

জয়নিউজ/কাউছার/এসআই

The post নাসিব ও এসএমই ফাউন্ডেশনের যৌথ কর্মশালা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33UKLy2

পেঁয়াজ উঠে গেছে বিমানে, চিন্তা নাই: প্রধানমন্ত্রী

https://ift.tt/2XgqEIi

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে কাজেই আর চিন্তা নাই। সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।’ আমরা বিমানে করে পেঁয়াজ আমদানি করে নিয়ে আসছি।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এ কথা জানান তিনি।

দেশে পেঁয়াজের সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন একটা সমস্যা আছে, পেঁয়াজ নিয়ে সমস্যা। সব দেশেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এটা ঠিক কিন্তু আমাদের এখানে কেন? কীভাবে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়লো তা আমরা খতিয়ে দেখছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, পেঁয়াজের দাম যারা বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সদস্য সচিব গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

জয়নিউজ/বিআর

The post পেঁয়াজ উঠে গেছে বিমানে, চিন্তা নাই: প্রধানমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Qo0bHb

৪ দিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

https://ift.tt/32Mk4dC

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন।

শনিবার (১৬ নভেম্বর) আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

তিনি দুবাই এয়ার শো- ২০১৯ এবং আরো কিছু অনুষ্ঠানে অংশ নিবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে উপসাগরীয় এ দেশটি সফরে যাচ্ছেন।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান তাঁকে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দরে অভ্যর্থনার পর আনুষ্ঠানিক মটর শোভাযাত্রা সহকারে তাঁকে দুবাইয়ের হোটেল শাংরি-লায় নিয়ে যাওয়া হবে। দুবাই সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন। ১৭ নভেম্বর প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এয়ারোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

সারাবিশ্বের ৮৭ হাজার অংশগ্রহণকারী ও ১ হাজার ৩শ’ এক্সিবিটর দুবাইয়ের ভবিষ্যৎ বিমান বন্দর দুবাই ওয়ার্ল্ড সেন্টারে এ উপলক্ষে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।

রোববার ১৭ থেকে ২১ নভেম্বর দুবাইয়ের আকাশে দ্বিবার্ষিক এই এয়ার শোটি অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে এটি ২০১৭ সালে অনুষ্ঠিত এয়ার শো সাফল্যকে ছাড়িয়ে যাবে। ২০১৭ সালের শুরু থেকে ১১৩.৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যে অর্ডার পাওয়া গিয়েছিল। এতে ৬৩টি দেশের ৭৯ হাজার ৩৮০ জন যোগদানকারী ও ১২শ’ এক্সিবিটরকে স্বাগত জানানো হয়েছিল।

প্রধানমন্ত্রী চারদিনের সফর শেষে ১৯ নভেম্বর দেশে ফিরবেন।

জয়নিউজ/বিআর

The post ৪ দিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/354o5vu

Thursday, November 14, 2019

রেলকর্মীর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

https://ift.tt/2Oi1HIu
গ্রেপ্তার

চট্টগ্রামে রেলওয়ের উচ্ছেদ কার্যক্রমে মাইকিং করা দুই রেলকর্মীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামিসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে সীতাকুণ্ডের মাদাম বিবিরহাট এলাকা থেকে মামলার প্রধান আসামি বাহারকে (২৫) গ্রেপ্তার করা হয়। অন্যদের খুলশীর মাস্টার লেন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মামলার প্রধান আসামি বাহার (২৫), মনির হোসেন (২০), সুমন (২০) ও রাজু (২৫)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আকবর শাহ থানায় মাদক-ছিনতাইসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে জানা যায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জয়নিউজকে বলেন, বুধবার গভীর রাতে রেলওয়ের উচ্ছেদ কার্যক্রমে মাইকিং করা দুই রেলকর্মীর উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২ নভেম্বর রেলকর্মী ইকবাল হোসেন (২৮) এবং অপর এক রেলকর্মীকে মারধর ও অটোরিকশা ভাঙচুরের ঘটনায় ইকবাল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।

জয়নিউজ/আরডি/এসআই

The post রেলকর্মীর উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৪ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2XbLuZl

দামপাড়ায় কিংস কনফেকশনারিকে জরিমানা

https://ift.tt/2XfsqZW
দামপাড়ায় জরিমানা

নগরের দামপাড়া এলাকার সেকান্দার প্লাজায় অভিযান চালিয়ে কিংস কনফেকশনারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই পণ্যের গায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) লোগো ব্যবহার করে পণ্য বিক্রয় করে আসছিল। এই অপরাধে কিংস কনফেকশনারিকে বিএসটিআই আইন ২০১৮-এর ১৫ ও ২৭ ধারায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

জয়নিউজ/কাউছার/এসআই

The post দামপাড়ায় কিংস কনফেকশনারিকে জরিমানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2QfOZMG

চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন: সুজন

https://ift.tt/34VjknU
ছাত্র-যুব জনতার সমাবেশে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান শুদ্ধি অভিযানকে আরো বেগবান করতে আহ্বান জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন। তিনি বলেন, সারাদেশের মতো চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন রয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় নগরের পুরাতন রেল স্টেশন চত্বরে জাগ্রত ছাত্র-যুব জনতার উদ্যোগে বিশাল সমাবেশে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর চলমান শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে এ সমাবেশের আয়োজন হয়।

সুজন বলেন, আওয়ামী লীগের ক্ষমতাকে ব্যবহার করে কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন অপকর্ম করেছে। তাদের মুখোশ উম্মোচন করে দিতে হবে। এ শুদ্ধি অভিযানকে আরো বিকশিত করে দুর্নীতি, মাদক, ক্যাসিনো ও জুয়া ব্যবসায়ীদের প্রতিহত করতে হবে। যারা দলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে দলের নাম ভাঙিয়ে নানা ধরনের অপকর্ম করছে তাদেরও চিহ্নিত করার সময় চলে এসেছে।

পেঁয়াজের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ৪০ টাকার পেঁয়াজ কেন ১৫০ টাকার বেশি বিক্রয়? শষ্যের ভেতরের ভূত আগে তাড়াতে হবে। শুধু রাজনৈতিক দল নয় প্রশাসনসহ বিভিন্ন সংস্থার গুরুত্বপূর্ণ পদে যারা অসীন আছেন তাদের দুর্নীতির চিত্রও জনগণের সামনে উপস্থাপন করতে হবে।

জাগ্রত ছাত্র যুব জনতার আহ্বায়ক এএসএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব রকিবুল আলম সাজ্জির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, সাইদুর রহমান, নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন, হাসানুর রহমান লিটন, সাবেক কেন্দ্রীয় আওয়ামী লীগ সহসম্পাদক শওকত হোসাইন, ফরহান আহমেদ, মো. সালাউদ্দিন, নগর যুবলীগ সদস্য আব্দুল আজিম, নগর সৈনিক লীগের আহ্বায়ক শফিউল আজম বাহার, খলিলুর রহমান নাহিদ, আব্দুস সালাম মাসুম ও মোরশেদ আলম প্রমুখ।

জয়নিউজ/কাউছার/এসআই

The post চট্টগ্রামেও শুদ্ধি অভিযানের প্রয়োজন: সুজন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2XchKeV

রেনিটিডিন ঔষধের উৎপাদন ও ক্রয়-বিক্রয় স্থগিত

https://ift.tt/2XeFLSg
drug

 

দেশে সব ধরনের রেনিটিডিন জাতীয় ঔষধ উৎপাদন, বিক্রয়, বিতরণ রফতানি স্থগিত করেছে ওষুধ প্রশাসন অধিদফতর।

বুধবার (১৩ নভেম্বর) অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ভারতের মেসার্স সারাকা ল্যাবরেটিজ লিমিটেড মেসার্স এস এম এস লাইফ সাইন্স থেকে আমদানিকৃত রেনিটিডিন হাইড্রোক্লোরাইড কাঁচামাল এবং ওই কাঁচামাল দিয়ে উৎপাদিত ফিনিশড পণ্যের নমুনা অধিদফতরের ব্যবস্থাপনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বীকৃত ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়।

পরীক্ষার ফলাফলে কাঁচামাল ফিনিশ প্রোডাক্ট এমডিএমএ ইম্পিউরিটি গ্রহণযোগ্য মাত্রার চেয়ে অধিক পাওয়া যায়। কারণে জনস্বার্থে দেশের সব ধরনের রেনিটিডিন জাতীয় ওষুধ উৎপাদন বিক্রয় বিতরণ রফতানি স্থগিত করা হলো বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর ওষুধ প্রশাসন অধিদফতরের সভাকক্ষে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির নেতাদের সঙ্গে আলোচনাক্রমে রেনিটিডিন ওষুধের কাঁচামাল আমদানি, উৎপাদন বিক্রির ওপর সামরিক নিষেধাজ্ঞা জারি করে অধিদফতর।

জয়নিউজ/পিডি

The post রেনিটিডিন ঔষধের উৎপাদন ও ক্রয়-বিক্রয় স্থগিত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/352XChI

Tuesday, November 12, 2019

মামলায় শতভাগ শাস্তি নিশ্চিত করতে চায় দুদক

https://ift.tt/2KajjVe
দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যকর হওয়ার পর যে মামলা ছিল তার ৭৩ শতাংশ শাস্তি নিশ্চিত করতে পেরেছে দুদক। কিন্ত এ হার শতভাগে নিতে চায় বলে মন্তব্য করেছেন দুদক কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১২ নভেম্বর) বন্দরের শহীদ মুন্সী ফজলুর রহমান হলে দুদকের গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদক কমিশনার বলেন, ২০০৪ সালে দুদক প্রতিষ্ঠিত হয়। ২০০৭ সালে দুদক কার্যকর হয়েছে। মূলত দুইটি বিষয় দেখে দুদক। একটি প্রতিরোধ, অন্যটি প্রতিকারমূলক। আজকের শুনানিটি প্রতিরোধমূলক কাজের অংশ। এছাড়া প্রতিকারমূলক কাজের মধ্যে যখন অভিযোগ পাই, তখন সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিই।

তিনি আরো বলেন, প্রতিরোধমূলক কাজের মধ্যে আমাদের প্রতিটি উপজেলা ও ইউনিয়নে কমিটি আছে। তারা জনগণের সাথে কাজ করার পাশাপাশি কমিশনের সঙ্গে সামঞ্জস্য রেখে দুর্নীতি দমনে ভূমিকা রাখছে। প্রায় ২৮ হাজার স্কুলে সততাসঙ্গ ছাড়াও ৫ হাজার স্কুলে সততা স্টোর করেছি। যার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সততার চর্চা করাচ্ছি।

এএফএম আমিনুল ইসলাম বলেন, আমাদের উদ্দেশ্য মাঠপর্যায়ে প্রতিষ্ঠান, অফিস কেমন চলছে, সেবাগ্রহীতারা কেমন সার্ভিস পাচ্ছেন- তা জানা। অনেক সময় প্রতিষ্ঠানে কী অনিয়ম হচ্ছে- তা প্রতিষ্ঠানের প্রধানও জানেন না। গণশুনানি দুর্নীতির পথকে চিহ্নিত করে।

তিনি বলেন, যেখানে অনিয়ম-দুর্নীতি, সেখানেই আমাদের প্রতিবাদ ও প্রতিরোধ করতে হবে। যে অফিসেই দুর্নীতি, সেখান কঠোর হতে হবে। বর্তমানে সবার মধ্যে অত্যাচার করে টাকা আদায়ের মানসিকতা রয়েছে। এটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

দুদক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নুরুল আলম নিজামীর সভাপতিত্বে গণশুনানিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল জুলফিকার আজিজ, দুদক চট্টগ্রাম কার্যালয়-১ এর উপরিচালক  নুরুল ইসলাম, হোসাইন শরীফ, নগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম কমু ও সদস্য মো. আবু সাঈদ সেলিমসহ বন্দরের বিভিন্ন সেক্টরের কর্মকর্তা-কর্মচারীরা।

জয়নিউজ/রিফাত/এসআই

The post মামলায় শতভাগ শাস্তি নিশ্চিত করতে চায় দুদক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34SEAur

চবির নতুন প্রক্টর মনিরুল, এফ রহমান হলের প্রভোস্ট খসরু

https://ift.tt/32A82nH

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক এসএম মনিরুল হাসান নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। একইসঙ্গে  স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জয়নিউজকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার কেএম নুর আহমদ।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক ড. মনিরুল হাসানকে নিয়োগ দেওয়া হয়েছে। আর এফ রহমান হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. কাজী এসএম খসরুল আলম কুদ্দুসী। তারা আগামী ১ বছর এ দায়িত্ব পালন করবেন।’

উল্লেখ্য, চলতি বছরের ১৭ জুন থেকে ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পান সহকারী প্রক্টরের দায়িত্বে থাকা প্রণব মিত্র চৌধুরী। এদিকে প্রক্টরের দায়িত্ব পাওয়ার আগে অধ্যাপক এসএম মনিরুল হাসান স্যার এ এফ রহমান হলের প্রভোস্টের দায়িত্ব পালন করছিলেন।

জয়নিউজ/নবাব/পিডি

 

The post চবির নতুন প্রক্টর মনিরুল, এফ রহমান হলের প্রভোস্ট খসরু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2q3GIko

কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

https://ift.tt/2CwpnDg

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে কসবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। তবে এখনো হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, রাত পৌনে ৩টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জন নিহত হয়। পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ২ জন ও কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা যান।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়ার ব্জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তূর্ণা নিশীথা ট্রেনটি সিগন্যাল অমান্য করে লাইনে ঢুকে উদয়ন এক্সপ্রেস ট্রেনটিকে ধাক্কা দিয়েছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্ত করে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়ে মরদেহ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি আহতের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2CCanUl

Monday, November 11, 2019

বুলবুল তাণ্ডবে লক্ষ্মীপুরে আমন ধানের ব্যাপক ক্ষতি

https://ift.tt/33Cz5Qu
লক্ষ্মীপুরে ফসলি জমিতে ক্ষতি

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের কয়েক হাজার হেক্টর জমির কাঁচা-পাকা আমন ধান। এদিকে বুলবুলের প্রভাবে টানা তিনদিনের বৃষ্টিতে ডোবা-জলাশয় ভরাট হয়ে পৌরসভায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন এলাকার কয়েকটি সড়কের অর্ধশতাধিক পরিবার পানিবন্দিও হয়ে পড়েছে।

এছাড়াও নিন্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ধানের ক্ষেতসহ বিভিন্ন ফসলি জমি ও মাছের ঘের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সদরের ভবানীগঞ্জ, টুমরচ, কালীরচরসহ নিন্মাঞ্চল এলাকা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলার প্রায় ২০ হাজার হেক্টর জমির আমন ধান ও তিন হাজার হেক্টর জমির শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। এবার লক্ষ্মীপুরে ৭৯ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ ২০ হাজার মেট্রিক টন। তবে বৃষ্টি আরো এক-দুই দিন থাকলে ও পানি না নামলে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা করছেন কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরক্তি উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকায় আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জয়নিউজ/মনির/এসআই

The post বুলবুল তাণ্ডবে লক্ষ্মীপুরে আমন ধানের ব্যাপক ক্ষতি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34QNXLo

সীতাকুণ্ডে ৩ বছরের শিশুকে ধর্ষণ

https://ift.tt/2Q32Dmt
শিশু ধর্ষণ

সীতাকুণ্ডে তিন বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। এ ঘটনায় রোববার (১০ নভেম্বর) রাতে শিশুকন্যার মা পরভীন আক্তার বাদী হয়ে থানায় মামলা করেন। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এর আগে ধর্ষণকারী শামীম উল্লাহকে (২০) পুলিশ রোববার রাতে আটক করে। সোমবার (১১ নভেম্বর) আদালত তাকে জেলহাজতে পাঠায়। শামীম সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর ছিন্নমূল বড়ইতলার বাসিন্দা। তার পিতার নাম আবুল কাসেম।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে ছলিমপুর ছিন্নমূল বড়ইতলা ২নং সমাজে তিন বছরের শিশুকন্যা রুমাকে বাড়িতে রেখে ঘরের বাইরে যায় তার মা পরভীন আক্তার। পরে সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে খুব কান্নাকাটি করছে। পরে তার মা তাকে জিজ্ঞেস করলে একই এলাকার বাসিন্দা শামীম উল্লাহ তাকে ধর্ষণ করেছে বলে জানায়। এরপর তাকে স্থানীয় ফর্মেসি থেকে ঔষধ এনে খাওয়ালেও তার কোনো উন্নতি না দেখে গত ৬ নভেম্বর চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।

শিশুর মা জয়নিউজকে বলেন, হাসপাতালে প্রাথমিক পরীক্ষায় আমার মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলে চিৎিসকরা জানায়। এ ঘটনায় আমি বাদী হয়ে রোববার রাতে থানায় একটি ধর্ষণ মামলা করি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, এ ঘটনায় অভিযুক্ত শামীম উল্লাহকে রোববার রাতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

জয়নিউজ/সেকান্দার/এসআই

The post সীতাকুণ্ডে ৩ বছরের শিশুকে ধর্ষণ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pRNF8f

বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন বলিভিয়ার প্রেসিডেন্ট

https://ift.tt/2Cvq67J

শেষ পর্যন্ত বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালস। তার বিতর্কিত পুনর্নির্বাচনের বিরুদ্ধে তিন সপ্তাহ ধরে বিক্ষোভের মুখে পড়েন তিনি।

রোববার (১০ নভেম্বর) পদত্যাগ করেন তিনি।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রেসিডেন্ট ইভো বলেন, আমি প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়াচ্ছি। তারপরেই ভাইস প্রেসিডেন্ট আলভারো গার্সিয়া লিনেরা এবং সিনেট প্রেসিডেন্ট আদ্রিয়ানা সালভাতিয়েরাও পদত্যাগ করেন।

প্রেসিডেন্টের পদত্যাগের সিদ্ধান্তে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আনন্দ মিছিল করেছে। লা পাজ সড়কে ইতোমধ্যেই উৎসবের পরিবেশ বিরাজ করছে। একই সঙ্গে লোকজনকে লাল, হলুদ এবং সবুজের মিশ্রণে তৈরি বলিভিয়ার পতাকা হাতে উল্লাস করতে দেখা গেছে।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়া প্রধান বিরোধীদলের প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেসা বলেন, বিশ্বকে একটি শিক্ষা দিল বলিভিয়া। সোমবার থেকে বলিভিয়া হবে একটি নতুন দেশ।

২০ অক্টোবর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে সুস্পষ্ট কারচুপির অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক পর্যবেক্ষকরা নির্বাচনের ফলাফল বাতিল করার আহ্বান জানায়। কারচুপির বিষয়ে অভিযোগ ওঠার পর থেকেই কয়েক সপ্তাহ ধরে বলিভিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়।

জয়নিউজ/বিআর

The post বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন বলিভিয়ার প্রেসিডেন্ট appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2K8supi

লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত করলেন আপিল বিভাগ

https://ift.tt/2q3JwOi

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাইকোর্টের দেওয়া ছয়মাসের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা বগুড়ার এক মামলায় শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার জামিন স্থগিত করেন।

সোমবার (১১ নভেম্বর)সকালে এ শুনানি অনুষ্ঠিত হয়। এরআগে বৃহস্পতিবার হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।

লতিফ সিদ্দিকীকে ৪ নভেম্বর ছয়মাসের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে আদেশ দেন হাইকোর্ট। পাটকলের প্রায় আড়াই একর জমি দরপত্র ছাড়াই বিক্রির মাধ্যমে সরকারের প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা আর্থিক ক্ষতির অভিযোগ এনে ২০১৭ সালের ১৭ অক্টোবর রাতে আদমদীঘি থানায় আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন দুদকের বগুড়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।

মামলার অপর আসামি হলেন ওই জমির ক্রেতা বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মৃত হারুন-অর-রশিদের স্ত্রী জাহানারা রশিদ।
২০ জুন এ মামলায় বগুড়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদনের পর তা নামঞ্জুর করেন আদালত। এরপর তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করলে তার ছয় মাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

জয়নিউজ/বিআর

The post লতিফ সিদ্দিকীর জামিন স্থগিত করলেন আপিল বিভাগ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2X0fTtk

Sunday, November 10, 2019

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত

https://ift.tt/36RSKxK
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের (১১ নভেম্বর) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার (১০ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ফয়জুল করিম এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সারাদেশের ২৯৮টি কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা হওয়ার কথা ছিল। এতে ৩১টি বিষয়ে ৭৯৭টি কলেজের ৪ লাখ ৩২ হাজার পরীক্ষার্থী অংশ নেওয়ার কথা ছিল।

আরো পড়ুন: আবারও পেছাল জেএসসি-জেডিসি পরীক্ষা

বৈরী আবহাওয়ার কারণে সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে শনিবারের (৯ নভেম্বর) সব পরীক্ষা স্থগিত করা হয়। এসব পরীক্ষার সূচি পরে জানানো হবে, বলেন তিনি।

জয়নিউজ/এসআই

The post জাতীয় বিশ্ববিদ্যালয়ের সোমবারের সব পরীক্ষা স্থগিত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Cvdn51

প্রবল ‘বুলবুল’ এখন আর ঘূর্ণিঝড় নয়

https://ift.tt/2Kactzc
ঘূর্ণিছড় বুলবুল

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ দুর্বল হয়ে পটুয়াখালী ও বাগেরহাট জেলায় স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। তাই বুলবুলকে এখন ঘূর্ণিঝড় হিসেবে নয়, স্থল নিম্নচাপ হিসেবে উল্লেখ করা হচ্ছে।

রোববার (১০ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান এ তথ্য জানান।

তিনি বলেন, চার নম্বর সতর্কতা সংকেতের নিচে থাকলে ঘূর্ণিঝড়ের নাম থাকে না। আবহাওয়া অধিদপ্তর থেকে নদীবন্দরে দুই ও সমুদ্রবন্দর এলাকায় তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে সকাল থেকেই পটুয়াখালী ও বাগেরহাট রিজিয়নে স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরো উত্তরপূর্ব দিকে অগ্রসর ও বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হতে পারে।

নিম্নচাপের কারণে সংশ্লিষ্ট এলাকায় বাতাস ও বৃষ্টিপাত হচ্ছে। গড়ে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস বইছে। পটুয়াখালীতে ৪৫ ও ভোলায় ৯৬ মিলিমিটারে বৃষ্টিপাত হচ্ছে। আজ (রোববার) সারাদিনই নদীবন্দরে দুই ও সমুদ্রবন্দর এলাকায় ৩ নম্বর সতর্কতা সংকেত বলবৎ থাকবে বলেও উল্লেখ করেন আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের জন্য আর কোনো বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হবে না বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামসুদ্দিন আহমেদ।

জয়নিউজ/এসআই

The post প্রবল ‘বুলবুল’ এখন আর ঘূর্ণিঝড় নয় appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Kacu6e

আবারও পেছাল জেএসসি-জেডিসি পরীক্ষা

https://ift.tt/2Cw639a

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও ১৪ নভেম্বরের জুনিয়র দাখিল সার্টিফিকেটের (জেডিসি) গণিত পরীক্ষার সময় ফের পিছিয়েছে।

রোববার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পরিবর্তিত সময় অনুযায়ী জেএসসি ও জেডিসির গণিত পরীক্ষা যথাক্রমে ১৪ নভেম্বর সকাল ১০টায় এবং ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

এর আগে একই কারণে শনিবারের (৯ নভেম্বর) জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়। পরে এ দিনের জেএসসির পরীক্ষা ১২ নভেম্বর ও জেডিসির পরীক্ষা ১৪ নভেম্বর নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু রোববার (১০ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, ১২ নভেম্বর ও ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে।

এদিকে সোমবারের (১১ নভেম্বর) জেএসসির পরীক্ষা ১৩ তারিখে আর জেডিসির পরীক্ষা ১৬ তারিখ অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী ১১ নভেম্বর জেএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে এ পর্যন্ত দুদিনের পরীক্ষার সময় পরিবর্তন করা হয়েছে।

জয়নিউজ/এসআই

The post আবারও পেছাল জেএসসি-জেডিসি পরীক্ষা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NC4VY9