Showing posts with label নির্বাচন. Show all posts
Showing posts with label নির্বাচন. Show all posts

Sunday, November 03, 2019

জানুয়ারিতে ঢাকার দুই সিটির নির্বাচন

https://ift.tt/2Cbeczy

জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রামের সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

রোববার (৩ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আলমগীর হোসেন।

তিনি বলেন, এমাসে যেকোনও সময় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি মাসের একইদিনে দুই সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এরআগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার নেতৃত্বে সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকার দুই সিটির নির্বাচন, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন ছাড়াও বেশ কয়েকটি এজেন্ডা ছিল।

আলমগীর হোসেন আরও বলেন, ডিসেম্বরে পিইসি ও বিদ্যালয়গুলোর বার্ষিক পরীক্ষা এবং ফেব্রুয়ারি ও পরে এসএসসি-এইচএসসি পরীক্ষা রয়েছে। এ বিষয় বিবেচনা করে জানুয়ারিতে ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসময় মধ্য জানুয়ারিতে ভোটগ্রহণের সম্ভাবনার ইঙ্গিত দেন তিনি।

তিনি আরও বলেন, দুই সিটির নির্বাচন পুরোটাই ইভিএমে অনুষ্ঠিত হবে এবং বিদ্যমান ভোটার তালিকারভিত্তিতে ভোট হবে। এ ক্ষেত্রে জানুয়ারিতে নতুন যে খসড়া ও চূড়ান্ত তালিকা হবে, সেখানে অন্তর্ভুক্তরা এ নির্বাচনে ভোট দিতে পারবে না।

এ বিষয়ে আইনি কোনও সমস্যা হবে না দাবি করে ইসি সচিব বলেন, জানুয়ারিতে যেহেতু খসড়া তালিকা হবে এবং চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই ভোট হবে, তাই আইনি কোনও সমস্যা সৃষ্টি হবে বলে আমরা মনে করি না।’

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৩ মে, ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ১৬ মে। আর চট্টগ্রাম সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট।

জয়নিউজ/বিআর

The post জানুয়ারিতে ঢাকার দুই সিটির নির্বাচন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34uOXVj

Friday, November 01, 2019

৩৪তম প্রশাসন ক্যাডার ব্যাচ নির্বাচন: সভাপতি মোরাদ, সম্পাদক হাসান

https://ift.tt/3251Y6r

বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের ৩৪তম প্রশাসন ক্যাডার ব্যাচ নির্বাচনে সভাপতি পদে সৈয়দ মোরাদ আলী ও সাধারণ সম্পাদক পদে হাসান বিন মোহাম্মদ আলী নির্বাচিত হয়েছেন।

অনলাইন ভোটিংয়ের মাধ্যমে ৩১ অক্টোবর টানা ২৪ ঘন্টা ভোট গ্রহণ হয়েছে। ৫ সদস্যেরকমিটি নির্বাচন প্রক্রিয়ার সমন্বয় ও তদারকি করেন। নির্বাচনে ছিল ২৮৪ জন ভোটার। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক  ও কোষাধ্যক্ষ এই তিনটি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৮৪ জন ভোটারের মধ্যে অনলাইন পদ্ধতিতে ২৭৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ভোট গ্রহণ শেষে শুক্রবার (১ নভেম্বর) সকালে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এতে সভাপতি পদে ১৬০ ভোট পেয়ে নির্বাচিত হন মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মোরাদ আলী, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন  সহকারী কমিশনার (ভূমি) মাহফুজ পুলক।

সাধারণ সম্পাদক পদে ১৯০ ভোট পেয়ে নির্বাচিত হন নারায়ণগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) হাসান বিন মুহাম্মাদ আলী। এ পদে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহেল।

এছাড়া কোষাধ্যক্ষ পদে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেন।

এটি ৩৪তম ব্যাচের সকল সদস্যদের অংশগ্রহণে ব্যাচটির প্রথম নির্বাচিত কমিটি।–বিজ্ঞপ্তি

জয়নিউজ/পিডি

 

The post ৩৪তম প্রশাসন ক্যাডার ব্যাচ নির্বাচন: সভাপতি মোরাদ, সম্পাদক হাসান appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34iwOK5

Wednesday, October 23, 2019

বিশ্বের দুই ক্ষমতাধর রাষ্ট্রের আগ্রহে লঙ্কার ভোট

https://ift.tt/31Fx30e

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন আগামী মাসে। নির্বাচন লঙ্কায় হলেও তা নিয়ে আগ্রহ রয়েছে বিশ্বের দুই ক্ষমতাধর রাষ্ট্র ভারত ও চীনের।

দক্ষিণ ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগত প্রশ্নে এবং গোটা অঞ্চলে চীনের প্রভাব হ্রাস-বৃদ্ধির প্রশ্নে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে। খবর আনন্দবাজার।

এই প্রথম শ্রীলঙ্কার রাজনৈতিক ইতিহাসে ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা বিরোধী দলনেতা লড়ছেন না দেশের সর্বোচ্চ পদের জন্য। প্রার্থী অনেকেই রয়েছেন কিন্তু মূলত দু’জনের দিকেই নজর রাখছে সাউথ ব্লক। তাঁরা হলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ভাই চীনপন্থী গোতাবায়া রাজাপক্ষে এবং বর্তমান শাসক দল ইউএনপির উপদলনেতা ও মন্ত্রী সাজিথ প্রেমদাসা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজাপক্ষেকে সমর্থন করছে চীন। তিনি ওজনদার প্রার্থী হলেও প্রেমদাসাকে ‘কালো ঘোড়া’ হিসাবেই দেখা হচ্ছে। ভারতের সঙ্গে তাঁর এবং তাঁর দলের সম্পর্ক ভালো।

ভারত মহাসাগরীয় অঞ্চলের এই অংশে চীনের প্রভাব কমাতে দিল্লির প্রচ্ছন্ন সমর্থন রয়েছে প্রেমদাসার দিকেই। তাঁর হাঁকডাক কম, সংখ্যালঘু এবং গ্রামীণ অঞ্চলে তাঁর ভোটব্যাঙ্ক মজবুত। গত পাঁচ বছরে প্রেমদাসার গৃহমন্ত্রিত্বে অভিযোগ নেই, কোনো বিতর্কও হয়নি।

গতবছর লঙ্কায় রাজনৈতিক সঙ্কটে শান্তি ফেরাতে বড় ভূমিকা নেন প্রেমদাসা। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর প্রথম শ্রীলঙ্কা সফরে প্রেমদাসাকেই তাঁর ‘মিনিস্টার ইন ওয়েটিং’ করা হয়।

জয়নিউজ

The post বিশ্বের দুই ক্ষমতাধর রাষ্ট্রের আগ্রহে লঙ্কার ভোট appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/31A3vRH