Showing posts with label বিএনপি. Show all posts
Showing posts with label বিএনপি. Show all posts

Sunday, November 17, 2019

‘ভোটছাড়া এমপি, তাই পেঁয়াজ ছাড়াও রান্না’

https://ift.tt/2QpDySQ
চট্টগ্রাম মহানগর বিএনপি

পাথরঘাটা গ্যাসলাইন বিস্ফোরণে ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারে এখন লাগামহীন। আজ শুধু পেঁয়াজের দামে বাড়েনি, প্রত্যেকটি দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। পেঁয়াজ সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে মহানগর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে ব্যঙ্গ করেছেন উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, ৭০০ টাকার মাংস খেতে পারলে ২৭০ টাকার পেঁয়াজ খেতে পারবেন না কেন? কারণ তিনি তো বিনা ভোটের এমপি। ৩০ তারিখের ভোট ২৯ ডিসেম্বর নিয়েছে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, প্রত্যেকদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে। বিএনপির পক্ষ থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হলে চট্টগ্রামের প্রশাসন এই কর্মসূচি পালনে বাঁধা সৃষ্টি করেছে। বিএনপির এই মানববন্ধন কর্মসূচিও তারা ভয় পাচ্ছে। দেশে এখন গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে।

কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, ভোটছাড়া যদি এমপি হয়, তাহলে পেঁয়াজ ছাড়াও রান্না হয়। এই রান্না শুধু গণভবনেই হয়। নিত্যদিনের গুরুত্বপূর্ণ পেঁয়াজের দাম কোনো কারণ ছাড়া লাফিয়ে বাড়লেও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার।

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, মো. মিয়া ভোলা, সবুক্তগীন সিদ্দিকী মক্কি, আশরাফ চৌধুরী, ইকবাল চৌধুরী, জাহিদুল করিম কচি, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, সামশুল হক, গাজী সিরাজ উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু।

এছাড়াও এতে প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, সম্পাদকবৃন্দ ফাতেমা বাদশা, এইচ এম রাশেদ খান, ইয়াকুব চৌধুরী, রাহেলা জামান, ডা. এস এম সরওয়ার আলম, আবদুল বাতেন, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মো. সেকান্দর, নগর বিএনপির সহসম্পাদকবৃন্দ রফিকুল ইসলাম, মো. ইদ্রিস আলী, মো. শাহজাহান, জেলী চৌধুরী, বেলায়েত হোসেন বুলু, আবু মুসা, শফিক আহমদ, আবুল খায়ের মেম্বার, আবদুল হাই ও আলী আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/এসআই

The post ‘ভোটছাড়া এমপি, তাই পেঁয়াজ ছাড়াও রান্না’ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qZC5rP

Thursday, November 07, 2019

ঢাকায় পৌঁছেছে খোকার মরদেহ

https://ift.tt/2JWKC5m

অবিভক্ত ঢাকার সিটির সাবেক মেয়র, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ নিউইয়র্ক থেকে বাংলাদেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টা ২৮ মিনিটের দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাদেক হোসেন খোকার কফিন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু গ্রহণ করেছেন।

এর আগে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে খোকার মরদেহ নিয়ে নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা দেন তার স্বজনরা।

আজ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর বাদ জোহর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জানাজা হবে। সেখান থেকে গোপীবাগে মরহুমের নিজস্ব বাসভবনে মরদেহ নিয়ে যাওয়া হবে। বাদ আসর তার মরদেহ ধূপখোলা মাঠে নেয়া হবে। সেখানে শেষ জানাজা হবে। জানাজা শেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে মায়ের কবরেই শায়িত করা হবে সাদেক হোসেন খোকাকে।

জয়নিউজ/পিডি

The post ঢাকায় পৌঁছেছে খোকার মরদেহ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2PQ6Z09

Monday, November 04, 2019

চলে গেলেন সাদেক হোসেন খোকা

https://ift.tt/2oO5FzK

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সিটির শেষ মেয়র সাদেক হোসেন খোকা আর নেই।

নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার  (৪ নভেম্বর) দুপুর ১টার সময় তিনি মারা যান।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাদেক হোসেন খোকার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন বলেও জানান শায়রুল।

২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হন খোকা। ২৯ নভেম্বর ২০১১ সাল পর্যন্ত টানা ১০ বছর বিএনপি ও আওয়ামী লীগের শাসনামলে ঢাকা মহানগরের মেয়র ছিলেন তিনি।

২০১৪ সালের ১৪ মে মাসে সাদেক হোসেন খোকা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যান। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এ সময়কালে দেশে তার বিরুদ্ধে কয়েকটি দুর্নীতি মামলা হয়। এর কয়েকটিতে তাকে সাজাও দেয়া হয়েছে।

বামপন্থী রাজনীতি ছেড়ে আশির দশকে বিএনপির রাজনীতি শুরু করেন খোকা। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে ঢাকা-৭ আসন (সূত্রাপুর-কোতোয়ালি) থেকে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়ে আলোচনায় আসেন। ১৯৯৬ সালের নির্বাচনে ঢাকার আটটি আসনের মধ্যে সাতটিতে বিএনপি প্রার্থী পরাজিত হলেও একমাত্র খোকা নির্বাচিত হন।

২০০১ সালের নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশুসম্পদমন্ত্রী হন। খোকাকে ১৯৯৬ সালে মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়। ২০০২ সালের ২৫ এপ্রিল অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন।

জয়নিউজ/পিডি

 

The post চলে গেলেন সাদেক হোসেন খোকা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NeNAnO

Friday, November 01, 2019

সাবেক মেয়র খোকা আইসিইউতে

https://ift.tt/2C0SgqZ

ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

জানা গেছে, নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে চিকিৎসাধীন খোকার শারীরিক অবস্থা পরিবর্তনের আশা ছেড়ে দিয়েছেন চিকিৎসকেরা। তাঁরা মেয়র খোকার সব চিকিৎসা বন্ধ করে দিয়েছেন।

ক্যান্সারের চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে সপরিবারে নিউইয়র্ক চলে যান খোকা। তারপর থেকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিউইয়র্ক সিটির কুইন্সে একটি বাসায় দীর্ঘদিন ধরে থাকছিলেন বিএনপির এ নেতা।

খোকার ইচ্ছা অনুযায়ী দেশে আনাও পরিবারের পক্ষে সম্ভব হয়নি। পাসপোর্ট না থাকায় দেশে ফিরতে পারছেন না।

ভিজিট ভিসার নিয়ম অনুযায়ী, ছয় মাস পর পর যাওয়া-আসা করে আমেরিকার ভিসা বৈধ রাখার নিয়ম। ২০১৭ সালে খোকা ও তাঁর স্ত্রী ইসমত হোসেনের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। তাঁরা নিউইয়র্ক কনস্যুলেটে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন পাসপোর্ট পাওয়ার ব্যাপারে কনস্যুলেট থেকে কোনো সদুত্তর দেওয়া হয়নি।

হাসপাতালে খোকার পাশে আগে থেকেই আছেন তাঁর স্ত্রী ইসমত হোসেন, মেয়ে সারিকা সাদেক, ছেলে ইশফাক হোসেন। বাবার সংকটাপন্ন অবস্থার খবর পেয়ে ঢাকা থেকে তাঁর বড় ছেলে ইশরাক হোসেনও নিউইয়র্কে ছুটে গেছেন।

বাবার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে ইশরাক হোসেন জানান, পুরো ফুসফুসে ক্যানসার ছড়িয়ে পড়েছে। অক্সিজেন দিয়ে তাঁর বাবাকে বাঁচিয়ে রাখা হয়েছে। লোকজন এলে কাউকে কখনো কখনো তিনি চিনতে পারছেন বলে মনে হচ্ছে। গত কয়েক দিন থেকে তাঁর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে।

ইশরাক হোসেন আরও বলেন, ‘বড় হতাশা আর বিভ্রান্তির মধ্যে আছি। আব্বু-আম্মু দুজনেরই পাসপোর্ট নেই। কী করব, তাও বুঝে উঠতে পারছি না।’

প্রায় তিন সপ্তাহ আগে খোকার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ অক্টোবর তাঁর স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
বিএনপি ও পরিবারের পক্ষ থেকে খোকার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
জয়নিউজ/বিআর

The post সাবেক মেয়র খোকা আইসিইউতে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2C2wvXR

Friday, October 25, 2019

খালেদা জেলে, তারেক লন্ডনে: বিএনপির সম্মেলন কবে?

https://ift.tt/2BJH7dT

দুর্নীতি মামলায় দীর্ঘদিন কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে। এ অবস্থায় বিএনপির সপ্তম কাউন্সিল নিয়ে দেখা দিয়েছে অনিশ্চিয়তা।

এদিকে দলের গঠনতন্ত্রের ১১ (চ) ধারায় বলা হয়েছে- প্রতি ছয় মাসে অন্তত একবার জাতীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। তবে প্রয়োজনবোধে যে কোনো সময় কমিটির সভা চেয়ারম্যানের অনুমতিক্রমে ডাকা যেতে পারে। যে বছর জাতীয় কাউন্সিল হবে, সে বছর ছাড়া প্রতি বছর অন্তত একবার জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। কিন্তু গত তিনবছরে একবার মাত্র সভা অনুষ্ঠিত হয়েছে।

২০১৬ সালের ১৯ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর সাড়ে চার মাস পর দলের স্থায়ী কমিটি, ভাইস চেয়ারম্যান আর নির্বাহী কর্মকর্তা ও সদস্য নিয়ে প্রায় ৫৯৪ সদস্যের বিশাল কমিটি করে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে ৩ ফেব্রুয়ারি নির্বাহী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল।

এতে ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়েছে বিএনপিতে। যেকোনো সিদ্ধান্ত নিতে লন্ডনের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। এছাড়া সিনিয়র নেতাদের মধ্যে গ্রুপিং প্রকট আকার ধারণ করছে। ফলে সামনের সম্মেলন এবং মাঠে আন্দোলন সংগ্রাম নিয়ে সফল হতে পারছে না দলটি এমনটি মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বিএনপি ও অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন , দলে শুদ্ধি অভিযান পরিচালনা করা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। নিষ্ফ্ক্রিয়দের তালিকা করে বাদ দিয়ে দুঃসময়ের ত্যাগী ও যোগ্য নেতাদের নির্বাহী কমিটিতে জায়গা দেওয়া উচিত। নইলে চলমান সরকারবিরোধী আন্দোলন হোঁচট খাবে। দলও চরম ক্ষতিগ্রস্ত হবে। সরকারবিরোধী আন্দোলনের অনেক সুযোগ থাকলেও বার বার সেটি কাজে লাগাতে ব্যর্থ হচ্ছে বিএনপি।

বিএনপি সূত্রে জানা গেছে, সারাদেশের বিএনপির বিভিন্ন জেলা কমিটিগুলো গঠন করা হচ্ছে। এর মধ্যে বেশ কয়েকটি আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে সম্মেলনের জন্য। এছাড়া অঙ্গসংগঠনগুলোকেও ঢেলে সাজানো হচ্ছে। বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলের একটি অংশ সম্মেলন চান না। এতে করে দলের মধ্যে অন্তঃকোন্দল বাড়বে বলে মনে করেন সেসব নেতারা। অন্যদিকে লন্ডন থেকে তারেক রহমান কি সিদ্ধান্ত দিচ্ছেন এর উপরই নির্ভর করবে বিএনপির কাউন্সিল হবে কি হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জয়নিউজকে বলেন, ‘সরকারের বিরুদ্ধে আন্দোলন করার যথেষ্ট সুযোগ ও সম্ভাবনা থাকার পরও বিএনপি আন্দোলন করতে পারছে না। কারণ দেশের অধিকাংশ জেলা ও উপজেলা কমিটি করা যায়নি। অঙ্গসংড়ঠনগুলোতেও একই অবস্থা। ম্যাডাম (খালেদা জিয়া) বাইরে থাকাকালে নিয়মিত অফিস করতেন। দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করতেন। বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত দিতেন। কিন্তু এখন কে সিদ্ধান্ত দিবে?

বিএনপি নেতারা আরো বলেন, সিনিয়র নেতাদের মধ্যে মতবিরোধ রয়েছে। তারা সবাই কোনো বিষয়ে একটি সিদ্ধান্তে  আসতে পারছেন না। এর ফলে তারেক রহমানের সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জয়নিউজকে বলেন, দলের নেতারা বেশি কমিটি করেন। কিন্তু কেউ সংগঠন করেন না। কমিটি মানেই সংগঠন না। আর নেতৃত্বের যেখানে দুর্বলতা দেখা হয়, সেখানে বহুজনের কমিটি হয়। কমিটিতে যখন যুগ্ম আহ্বায়কের সংখ্যা বেশি থাকে তখনই বুঝতে হবে, কেউ কাউকে মানেন না। তার মানে অঙ্গীকারের অভাব। সংগঠনের চেয়ে নিজেকে সবাই বড় মাপের নেতা মনে করেন। দলের উপদেষ্টা-সম্পাদক বেশি, কর্ম সম্পাদকটা একটু কম।

তবে বিএনপির নেতাকর্মীরা জানান, দলের কেন্দ্রীয় কমিটির সিংহভাগ নেতাই নিষ্ফ্ক্রিয়। বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকরা কোনো কাজই করছেন না। কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে হাজিরা দিয়েই অনেকে নিজের দায়িত্ব পালন করছেন। আর বেশিরভাগ নেতাই পদ-পদবি ভাগিয়েই চুপচাপ।

দলের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ছয় মাস অন্তর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হলে এসব নেতার কার্যক্রম সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যেত। তাদের চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনা সম্ভব হতো। কিন্তু এখন দল পরিচালনা হচ্ছে শুধু গুটিকয়েক নেতার শ্রম, মেধা আর আন্তরিকতার ওপর ভর করে। এভাবে বেশিদূর যাওয়া যায় না। তাই বিএনপির নির্বাহী কমিটির সভা আয়োজনের দাবি ক্রমশই প্রবল হচ্ছে। দলীয় ফোরামের ভেতরে ও বাইরে এ বিষয়ে কথা বলছেন অনেকে।

জয়নিউজ/পিডি

The post খালেদা জেলে, তারেক লন্ডনে: বিএনপির সম্মেলন কবে? appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Jnl80D

Monday, October 21, 2019

বিএনপির সাংসদ হারুন অর রশীদের ৫ বছরের কারাদণ্ড

https://ift.tt/2Ja8X7r

শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলায় বর্তমান বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদকে (চাঁপাইনবাবগঞ্জ) পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে, তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম সোমবার (২১ অক্টোবর) ৪০৯ ধারায় এ রায় দেন।

শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্কফাঁকি দেন বিএনপির সাংসদ হারুন অর রশীদ।

এ মামলায় এমপি হারুন ছাড়াও পলাতক আসামি এনায়েতুর রহমান বাপ্পীকে (এমডি, চ্যানেল ৯) ৪০৯ ও ১০৯ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post বিএনপির সাংসদ হারুন অর রশীদের ৫ বছরের কারাদণ্ড appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MZuGQr