Showing posts with label বাজার দর. Show all posts
Showing posts with label বাজার দর. Show all posts

Friday, November 15, 2019

অস্থির সবজির বাজার

https://ift.tt/2VSbjg9
বাজার

হঠাৎ করে বেড়ে গেছে সবজির দাম। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সবজি উৎপাদন কমে যাওয়ায় শীতকালীন সবজির দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ কোনো কারণ ছাড়া এ দাম বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) নগরের রিয়াউদ্দিন বাজার, কাজীর দেউড়ি, চকবাজার কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

বাজারে প্রতিকেজি  শসা  ৫৫ টাকা, বরবটি ৬৫ টাকা, তিতকরলা ৫০ টাকা,বেগুন ৭০ টাকা, টমেটো ৮০ টাকা, ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা পটল৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এসব সবজির দাম গত সপ্তাহে কেজিতে ১০ থেকে ১২ টাকা কম ছিল।

তবে গেল সপ্তাহের মতো অপরিবর্তিত রয়েছে মাংসের দাম। প্রতিকেজি ব্রয়লার মুরগির ১১০ টাকা, দেশি মুরগি ৩৮০ থেকে ৪০০ টাকা, লেয়ার মুরগি ২০০ টাকা। এদিকেগরুর মাংস ৫৩০ টাকা, ছাগলের মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারও স্থিতিশীল রয়েছে। বাজারে প্রতিকেজি কাতাল ৩২০ টাকা, চিংড়ি ৬৫০ টাকা, রূপচাঁদা ১২০০ টাকা,  তেলাপিয়া ১৮০ টাকা, ইলিশ ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

 

The post অস্থির সবজির বাজার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35e12yD

Friday, November 08, 2019

সবজি ও মাছের দাম কমায় স্বস্তিতে ক্রেতারা

https://ift.tt/2VSbjg9

সরবরাহ বাড়ায় বাজারে কমেছে সব ধরনের সবজি ও মাছের দাম । সপ্তাহের ব্যবধানে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে সবজির দাম। অপর দিকে প্রতিকেজি ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে মাছের দাম।

শুক্রবার (০৮ নভেম্বর) নগরের রিয়াউদ্দিন বাজার, কাজীর দেউরি, চকবাজার কাঁচা বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

চকবাজার কাঁচা বাজার সবজি বিক্রেতা মো. জসিম জয়নিউজকে বলেন, সবধরনের সবজির দাম কমেছে। তবে এখনও  কিছুটা বাড়তি রয়েছে টমেটোর দাম। তাছাড়া অন্য সবজিতে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে।

একই বাজারে মাছ বিক্রেতা আনোয়ার জানান, মাছের সরবরাহ আগের চাইতে বাড়ায় মাছের দাম আগের চেয়ে কমেছে। তবে ক্রেতাদের ঝোঁক এখন ইলিশ কেনার দিকে বেশি।

এদিকে সবজি ও মাছের দাম পড়ায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। ক্রেতারা জানান, আগের চেয়ে কম মূল্যে সবজি ও মাছের দাম কমায় নিজের চাহিদামত তারা এখন কিনতে পারছেন।

বাজারে প্রতিপিস বাঁধাকপি ২০ টাকা, ফুলকপি ২৫ টাকা, লাউ ৩০ থেকে ৪০ টাকা, প্রতিকেজি শিম ৬০ টাকায়, গাজর ৬০ টাকা, করলা ৪০ টাকা, শসা ৩০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, পটল ৪০ টাকা, ঝিঙা ৪০ টাকা, কাকরোল ৪০ টাকা, কচুর লতি ৪০ টাকা, কাঁচা মরিচ ৫০ টাকা বিক্রি হচ্ছে।

প্রতিআঁটি লাল শাক ১০ টাকা, মুলা শাক ১৫ টাকা, পালং শাক ১৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

এসব বাজারে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে মাছের দাম। প্রতি কেজি আকারভেদে ইলিশ ৭৫০ থেকে ৮৫০ টাকায়,  চিংড়ি ৭০০ টাকা, রুই ২৫০ টাকা, তেলাপিয়া ১৩০, রূপচাঁদা ১১শ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মাংসের বাজারে প্রতিকেজি ব্রয়লার ১৩০ টাকা, লেয়ার ১৮০ টাকা বিক্রি হতে দেখা গেছে। প্রতিকেজি গরু ৫৫০ টাকা ও খাসির মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে ।

জয়নিউজ/হিমেল/পিডি

 

 

The post সবজি ও মাছের দাম কমায় স্বস্তিতে ক্রেতারা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32tdcS4

Friday, November 01, 2019

ইলিশের প্রভাবে মাছের বাজারে দরপতন

https://ift.tt/2JGxYam

বাজারে ইলিশের আসায় কমেছে অন্য সব মাছের দাম। বেশিরভাগ মাছের দাম কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে।

শুক্রবার (১ নভেম্বর) চকবাজার, রেয়াজউদ্দিন বাজার, কাজীর দেউড়ি কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

প্রতিকেজি ইলিশ ১১শ থেকে ১২শ টাকায়, রূপচাঁদা ৯শ টাকা, রুই ২৪০ টাকা, তেলাপিয়া ১৫০ টাকা, কাতলা ২০০ টাকা বিক্রি হচ্ছে।

এছাড়া বাজারে প্রতিকেজি শসা ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, লাউ ৬০ টাকায়, ঢ্যাঁড়স ৫০ টাকা, বরবটি ৫০ টাকা, ঝিঙ্গা ৫৫ টাকা, পটল ৫০ টাকা, করলা ৪৫ টাকা,  শীতকালীন সবজি বাঁধাকপি ৫০ টাকায়, ফুলকপি ৬০ টাকা, মূলা ৭০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে প্রতি আটি  পুঁইশাক ২০ টাকা, মুলাশাক ১৫ টাকা, পালং শাক ২০ টাকা, লালশাক ১০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

মাংসের মধ্যে প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৫০ টাকা, লেয়ার ২৫০ টাকা, দেশি মুরগি  ৩৮০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৫২০ টাকায়, খাসির মাংস সাড়ে ৭৫০ থেকে ৭৮০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

 

The post ইলিশের প্রভাবে মাছের বাজারে দরপতন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34hSzty

Friday, October 25, 2019

কমেছে সবজির দাম

https://ift.tt/2VSbjg9

শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে নিম্নগামী সবজির দাম। সব সবজির দাম কমেছে কেজি প্রতি ৫ থেকে ২০ টাকা। এতে ক্রেতাদের কিছুটা স্বস্তি মিললেও অপরিবর্তিত রয়েছে মাছ, গরু ও খাসির মাংসের দাম। তবে কিছুটা বেড়েছে মুরগির দাম। শুক্রবার (২৫ অক্টোবর) রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, কাজীর দেউরি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজারে প্রতিকেজি টমেটো ৮০ টাকা, সিম ৬০ টাকা, গাজর ৭০ টাকার, পটল ৪০ টাকা, করলা ৫০ টাকা, কাকরোল ৪০ টাকা, বেগুন ৩০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, শসা ৪০ টাকা, প্রতিপিস বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, ফুলকপি ৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

এসব বাজারে প্রতিআঁটি লাল শাক ১০ থেকে ১২ টাকা, মুলার শাক ১০ থেকে ১৫ টাকা, পালং শাক ১৫ থেকে ২০ টাকা বিক্রি হচ্ছে।

প্রতিকেজি গরুর মাংস ৫৫০ টাকা, খাসি ৭৫০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তবে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির। বাজারে প্রতিকেজি ব্রয়লার ১৫০ টাকা, লেয়ার ২৬০ টাকা, লেয়ার (লাল) ২৮০ টাকা বিক্রি হচ্ছে।

মাছের মধ্যে বাজারের প্রতিকেজি রুই ২২০ টাকা,  তেলাপিয়া ১৬০ টাকা,  কই ১৭০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৪০০ টাকা, রুপচাঁদা ১২শ টাকায়।

জয়নিউজ/পিডি

 

The post কমেছে সবজির দাম appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WbkN6s