Showing posts with label ক্রিকেট. Show all posts
Showing posts with label ক্রিকেট. Show all posts

Saturday, November 16, 2019

ইনিংস ও ১৩০ রানে হারল বাংলাদেশ

https://ift.tt/2NPxJfE
ভারতের কাছে বাংলাদেশের হার

ভারতের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে তৃতীয় দিনেই ইনিংস ও ১৩০ রানে হার মেনেছে বাংলাদেশ।

ইন্দোরে ভারতের বিপক্ষে টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ১৫০ রানে অলআউট হয়। জবাবে ভারত তাদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। এরপর বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের তৃতীয় সেশনেই ২১৩ রানে অলআউট হয়।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম পাঁচ ওভার দেখেশুনে কাটিয়ে দিয়েছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও ইমরুল কায়েস। কিন্তু ষষ্ঠ ওভারে বোলিং করতে এসে প্রথম বলেই দারুণ এক ইনসুইংগারে ইমরুলের লেগ স্টাম্প উপড়ে দেন উমেশ। প্রথম ইনিংসের মতোই ৬ রানে ফিরে যান ইমরুল।

একই ওভারের পঞ্চম বলে অল্পের জন্য টাইগার অধিনায়ক মুমিনুল হকের উইকেটটি পাননি উমেশ। তার ভেতরে ঢোকা ডেলিভারিতে কোনো শট না খেলে ছেড়ে দিয়েছিলেন মুমিনুল, বল ছুঁয়ে যায় পেছনের প্যাড।

ভারতীয় ফিল্ডারদের করা জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। নিজেদের মধ্যে কথা বলে রিভিউ নেন বিরাট কোহলি। রিপ্লেতে দেখা যায় অল্পের জন্য অফস্টাম্প মিস করতো বলটি। ফলে বেঁচে যান মুমিনুল। রিভিউ নষ্ট হয় ভারতের। অধিনায়ক বেঁচে গেলেও পরের ওভারে নিজের উইকেট সামলে রাখতে পারেননি তরুণ ওপেনার সাদমান। ইমরুলের দেখাদেখি তিনিও ঘটান প্রথম ইনিংসের পুনরাবৃত্তি।

দিনের সপ্তম ওভারের শেষ বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ৬ রানে আউট হয়েছিলেন সাদমান। আজও দিনের সপ্তম ওভারের শেষ বলে আউট হয়েছেন তিনি। তবে এবার আর ক্যাচ নয়। ইশান্ত শর্মার শার্প ইনসুইং ডেলিভারিতে সরাসরি বোল্ড হয়েছেন সাদমান। এবারও করেছেন ঠিক ৬ রান।

নিজের রানের খাতা খোলার আগে মুমিনুল রিভিউয়ের হাত থেকে বেঁচে গেলেও কয়েক ওভার পর আর বাঁচাতে পারেননি নিজের উইকেট। মোহাম্মদ শামির করার প্রথম ওভারের পঞ্চম বলে স্টাম্প গার্ড দিয়ে ডিফেন্স করেছিলেন টাইগার অধিনায়ক।

কিন্তু বল ব্যাট ফাঁকি দিয়ে আঘাত হানে পেছনের প্যাডে। প্রথমে আউট দেননি আম্পায়ার। আবার রিভিউ নেন কোহলি। এবার রিপ্লেতে দেখা যায় বল সোজা আঘাত হানতো লেগস্টাম্পে। ফলে ৭ রান করে আউট হয়ে যান মুমিনুল।

শুরুর তিন ব্যাটসম্যানের আঁটসাঁট ব্যাটিং দেখেই হয়তো পাল্টা আক্রমণের পথ ধরেছিলেন চার নম্বরে নামা মোহাম্মদ মিঠুন। চারটি চারের মারে দ্রুতই করে ফেলেছিলেন ১৮ রান। কিন্তু অতিরিক্ত উচ্চাভিলাষী হয়ে বড় শট খেলার প্রয়াসে তিনি ধরা পড়েন শর্ট মিড উইকেটে দাঁড়ানো মায়াঙ্ক আগারওয়ালের হাতে। মাত্র ৪৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

এরপর থেকে অতি সাবধানী হয়ে খেলতে থাকেন দুই ভায়রাভাই মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ। দুজন মিলে কাটিয়ে দেন প্রথম সেশনের বাকি ৭.৫ ওভার, যোগ করেছেন ১৬ রান।

কিন্তু দ্বিতীয় সেশনে ফিরেই স্লিপে দাঁড়ানো রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দেন ১৫ রান করা মাহমুদউল্লাহ। তার বিদায়েই উইকেটে আসেন লিটন। ব্যাট করতে নেমে শুরু থেকেই ইতিবাচকভাবে খেলছিলেন লিটন কুমার দাস। দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহীমের সঙ্গে গড়ে ফেলেছিলেন ৬৩ রানের জুটি। নিজেও পেরিয়েছিলেন ৩০ রানের কোটা।

কিন্তু এরপর হুট করেই বাজেভাবে আউট হয়ে সাজঘরে ফিরলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। রবিচন্দ্রন অশ্বিনের বলে উইকেট ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে পুরো শট করেননি লিটন। ব্যাট চালিয়েও যেনো থেমে যান তিনি।

যে কারণে বলটি চলে যায় সোজা অশ্বিনের হাতে। সহজ ক্যাচটি তালুবন্দী করতে কোনো সমস্যাই হয়নি ভারতীয় স্পিনারের। আউট হওয়ার আগে দারুণ কিছু শটে ৬ চারের মারে ৩৯ বলে ৩৫ রান করেন লিটন।

লিটন সাজঘরে ফিরে যাওয়ার অনেকেই হয়তো ধরে নিয়েছিলেন, দ্বিতীয় সেশনেই শেষ হয়ে যাবে ম্যাচ। মুশফিককে সঙ্গ দেয়ার থাকবে না কেউ। প্রথম ইনিংসে মাত্র ১০ রানে শেষের পাঁচ উইকেট হারানোয় এমন ভাবনা আসা মোটেও অমূলক নয়।

তবে দ্বিতীয় ইনিংসে ভিন্ন চিন্তাই করেছেন মুশফিকুর রহীম ও মেহেদি হাসান মিরাজ। খেলার ধারার বিপরীতে দুজন মিলে অবিচ্ছন্ন সপ্তম উইকেটে জুটিতে যোগ করেন মূল্যবান ৫৯ রান। এরই মধ্যে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন মুশফিক।

এই জুটিটি ভাঙে মেহেদী মিরাজের আউটে। দেখেশুনে খেলতে থাকা এই অলরাউন্ডারকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন উমেশ যাদব। ৫৫ বলে ৫ চার আর ১ ছক্কায় গড়া মিরাজের ৩৮ রানের ইনিংসটি থামে তাতে।

এরপর লোয়ার অর্ডারের তাইজুল ইসলামকে নিয়ে আবারও প্রতিরোধ গড়ে তুলেছিলেন মুশফিক। ১১.৪ ওভার কাটিয়ে দিয়েছিলেন তারা। যদিও মাত্র ১৪ রান ওঠে এই জুটিতে, তবে ভারতীয় বোলারদের ঘাম ঝরছিল।

শেষ পর্যন্ত এই প্রতিরোধ ভেঙেছেন মোহাম্মদ শামি। শর্ট বলে তাইজুল ইসলামকে (৬) বোকা বানিয়ে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহার ক্যাচ বানিয়েছেন ভারতীয় এই পেসার।

এরপর আর সঙ্গী নিয়ে এগিয়ে যাওয়ার সাহস করেননি মুশফিক। নিজেই তাই ঝুঁকি নিয়ে চেয়েছিলেন রানটা বাড়িয়ে নিতে। তাইজুল আউট হওয়ার পরের ওভারেই অশ্বিনকে তুলে মারতে গিয়ে মিডঅফে চেতেশ্বর পূজারার ক্যাচ হন টাইগার দলের শেষ ভরসা।

১৫০ বল মোকাবেলায় ৭ বাউন্ডারিতে গড়া মুশফিকের ৬৪ রানের ইনিংসটি থেমে যাওয়ার পর আর অলআউট হতে সময় লাগেনি বাংলাদেশের। ৬৯.২ ওভারে ২১৩ রানেই গুটিয়ে গেছে সফরকারিদের দ্বিতীয় ইনিংস।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোহাম্মদ শামি। ৩১ রানে তিনি নিয়েছেন ৪টি উইকেট।

জয়নিউজ/এসআই

The post ইনিংস ও ১৩০ রানে হারল বাংলাদেশ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qmTJWr

Thursday, November 14, 2019

‘জীবন’ পাওয়া আর দেওয়ায় শেষ হলো প্রথম দিন

https://ift.tt/2Kgoq6r
ভারত-বাংলাদেশ টেস্ট ম্যাচ

ইন্দোরে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটি হতাশায় কাটল বাংলাদেশের। ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১৫০ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। দিনশেষে ভারত সংগ্রহ করেছে এক উইকেটে ৮৬ রান। বাংলাদেশকে থেকে ৬৪ রানে পিছিয়ে আছে বিরাট কোহলির দল।

এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) টস জিতে ব্যাটিংয়ে নেমে সতর্কভাবে শুরুর পর প্যাভিলিয়নে ফেরেন ইমরুল কায়েস (৬)। উমেশ যাদবের বলে স্লিপে অজিঙ্কা রাহানেকে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ওপেনার।

এরপরের ওভারেই ফিরে যান আরেক ওপেনার সাদমান ইসলাম (৬)। ইশান্ত শর্মার বলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

দুই ওপেনার ফেরার পর অধিনায়ক মুমিনুল হকের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন মোহাম্মদ মিঠুন। ব্যক্তিগত ১২ রানে ফিরে যান তিনিও । মোহাম্মদ শামির বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফেরেন মিঠুন।

এরপর বিপর্যয় সামনে এগিয়ে যেতে থাকেন মুমিনুল হক ও মুশফিকুর রহিম। দুজনে মিলে দলের রানের খাতায় যোগ করেন ৬৮ রান। ব্যক্তিগত ৩৭ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে বোল্ড হয়ে ফিরে যান মুমিনুল।

সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ প্রথম ইনিংস: ১৫০/১০ (৫৮.৩ ওভার) (মুশফিক ৪৩, মুমিনুল ৩৭; শামি ৩/২৭)

ভারত প্রথম ইনিংস: ৮৬/১ (২৬ ওভার) (আগারওয়াল ৩৭*, পূজারা ৪৩*)

মুমিনুলের পর মাহমুদউল্লাহ রিয়াদকেও (১০) বোল্ড করেন অশ্বিন। মুমিনুল ও মাহমুদউল্লাহ- দুজনের ক্যাচই মিস করেন অজিঙ্কা রাহানে। ফিল্ডিংয়ে এ দিন যেন অনেক বেশি ছন্নছাড়া ছিল ভারত।

এক মুশফিককেই তিনবার ‘জীবন’ দেন ভারতের ফিল্ডাররা। অধিনায়ক কোহলি, অজিঙ্কা রাহান ও উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা- তিনজনই মুশফিকের ক্যাচ মিস করেছেন।

এতোগুলো জীবন পেয়েও ব্যর্থ হন মুশফিক। ব্যক্তিগত ৪৩ রানে মোহাম্মদ শামির দ্বিতীয় শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি। এরপরের বলে মেহেদি হাসান মিরাজকে (০) ফিরিয়ে তৃতীয় উইকেট পূর্ণ করেন শামি।

আশা-যাওয়ার মিছিলে যোগ দেন উইকেটরক্ষক লিটন দাসও। ব্যক্তিগত ২১ রানে ইশান্ত শর্মার দ্বিতীয় শিকার হয়ে ফেরেন তিনি। শেষ পর্যন্ত ১৫০ রানে অলআউট হয় ভারতীয় পেসারদের একেবারেই না খেলতে পারা বাংলাদেশ।

এরপর বোলিংয়ে নেমে বাংলাদেশ শিবিরে স্বস্তি এনে দেন আবু জায়েদ রাহি। তাঁর বলে উইকেটরক্ষক লিটন দাসকে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৬ রানে ফিরে যান রোহিত শর্মা।

ইনফর্ম ওপেনার রোহিত ফেরার পর দাপটের সঙ্গে ব্যাটিং করে যান আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও চেতেশ্বর পূজারা। বাংলাদেশের দুই পেসার এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি এবং স্পিনার তাইজুল ইসলাম চেষ্টা চালিয়ে গিয়েও উইকেটের দেখা পাননি।

রাহি শেষ বিকেলে একটি সুযোগ সৃষ্টি করেন। ৩৬ রানে রাহির বলে আগারওয়াল স্লিপে ক্যাচ তুললেও সেই ক্যাচটি মিস করে তাকে ‘জীবন’ দেন ইমরুল কায়েস।

জয়নিউজ/এসআই

The post ‘জীবন’ পাওয়া আর দেওয়ায় শেষ হলো প্রথম দিন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qTRVny

ব্যাটিংয়ে ধুঁকছে বাংলাদেশ

https://ift.tt/32LTSzC

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার কারণে হঠাৎই টেস্ট নেতৃত্ব এসে পড়লো মুমিনুল হকের ওপর। এই ফরম্যাটে বাংলাদেশ দলের সবচেয়ে ‘কুল ক্রিকেটার’হিসেবে পরিচিত মুমিনুল হক।

সকালে  ইন্দোরের হলকার স্টেডিয়ামে ভারত অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে টস করতে নেমে মুমিনুল হক জিতলেন কয়েন নিক্ষেপে। টস জিতেই চোখ বন্ধ করে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক।

আর এতেই কাল হলো দলের। শুরুতেই ভারতের দুই পেসার উমেষ যাদব ও ইশান্ত শর্মার বোলিং তোপে পরে শুরুতেই নেই দুই টাইগার ওপেনার। তরুণ সাদনাম ইসলাম ও অভিজ্ঞ ইমরুল কায়েস দুইজনেই ফিরেছেন ৬ রান করে। এরপর মোহাম্মদ শামির এলবিডব্লিওর শিকার হয়ে মোহাম্মদ মিঠুন ফেরেন ১৩ রানে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩২ রান।

বাংলাদেশ একাদশ

ইমরুল কায়েস, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনল হক (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাজী এবং এবাদত হোসেন।

ভারত একাদশ

রোহিত শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি এবং উমেষ যাদব।

 

The post ব্যাটিংয়ে ধুঁকছে বাংলাদেশ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/376Zqbp

Thursday, November 07, 2019

রাজকোটে সিরিজ জয়ের স্বপ্ন টাইগারদের

https://ift.tt/2PUYyQZ

দিল্লিতে জয়ের পর এখন বাংলাদেশের ক্রিকেটারদের সিরিজ জয়ের হাতছানি। টি-টোয়েন্টিতে ভারতের মত শক্তিশালী দলেকে হারাতে মাহমুদউল্লাহ রিয়াদরা মুখিয়ে আছেন এখন। রাজকোটে সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামার জন্য প্রস্তুত টাইগাররা।

কিন্তু দিল্লিতে যেমন চোখ রাঙিয়েছিল মারাত্মক বায়ুদূষণ, তেমনি রাজকোটেও চোখ রাঙাচ্ছিল ঘূর্ণিঝড় ‘মাহা’। আরব সাগর থেকে উঠে আসা এই ঘূর্ণিঝড় মাহার প্রভাবে রাজকোটে বৃষ্টির সম্ভাবনা ছিল।

তবে ঘূর্ণিঝড়ের দিক বদলে গুজরাট উপকূল, আহমেদাবাদ ছেড়ে মাহার গন্তব্য কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার দিকে সরে গেছে। যে কারণে রাজকোটেও কমে এসেছে ঝড়ের প্রকোপ। বুধবার (৭ নভেম্বর) কিছুটা বৃষ্টিপাত হলেও আজকের খবর হচ্ছে, সকাল থেকেই রাজকোটে রৌদ্রোজ্জল আবহাওয়া। তাই মাঠে এই মহারণের ম্যাচ গড়ানোর আশা করতে পারেন ক্রিকেট ভক্তরা।

জয়নিউজ/পিডি

 

The post রাজকোটে সিরিজ জয়ের স্বপ্ন টাইগারদের appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NRyaVP

Tuesday, November 05, 2019

এবারের বিপিএল হবে বঙ্গবন্ধুর নামে

https://ift.tt/2WNIB0r

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আয়োজনটি হতে যাচ্ছে সম্পূর্ণ ভিন্নভাবে। কোনো ফ্রাঞ্চাইজি থাকছে না। বিপিএলের আয়োজন এবং দল ব্যবস্থাপনা সম্পূর্ণটাই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিপিএলের নাম দেয়া হয়েছে, ‘বঙ্গবন্ধু’ বিপিএল।

সেই বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন ঘোষণা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক একটি গণমাধ্যমকে এ তথ্য জানান।

৩ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিপিএলের উদ্বোধন। ৬ ডিসেম্বর শুরু হওয়ার কথা বিপিএলের সপ্তম আসর। কিন্তু নানা কারণে, ৫ দিন পিছিয়ে যাচ্ছে বিপিএলের উদ্বোধন এবং শুরুর তারিখ। ৩ ডিসেম্বরের পরিবর্তে বিপিএলের উদ্বোধন হবে ৮ ডিসেম্বর। আর টুর্নামেন্ট শুরু হতে পারে ১১ কিংবা ১২ ডিসেম্বর।

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগেই সিদ্ধান্ত নিয়েছে, এবার বিপিএলে ফ্রাঞ্চাইজি থাকবে না। বিপিএলের দল গঠন করবে বিসিবি, পরিচালনাও করবে বিসিবি। প্রতিটি দল পরিচালনার জন্য বিসিবি একজন করে পরিচালকে প্রধান হিসেবে নিয়োগ দেবে। এছাড়া থাকবে স্পন্সর পার্টনার।

জয়নিউজ/পিডি

 

The post এবারের বিপিএল হবে বঙ্গবন্ধুর নামে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34t0apl

বিসিবি থেকে বরখাস্ত হচ্ছেন লোকমান!

https://ift.tt/33jND7h

অবশেষে বরখাস্তই হতে যাচ্ছেন বিসিবি পরিচালক ও মোহামেডানের ডাইরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। ক্লাবে ক্যাসিনো ভাড়া দেওয়ার অভিযোগে বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে ২৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়েছিলেন লোকমান ভূঁইয়া।

ক্রিকেটঅনুরাগীদের বেশিরভাগই মনে করেন, ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িত কারোরই দেশের ক্রিকেটের অভিভাবক সংস্থায় জড়িত থাকাটা শোভনীয় নয়। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন অবশ্য তার বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো অ্যাকশন নেননি। শুধু বলেছেন, দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বোর্ডের অভ্যন্তরেও এ নিয়ে আছে নানা গুঞ্জন। বোর্ড পরিচালকদের কেউ কেউ বিচ্ছিন্নভাবে লোকমান হোসেনের এখনও বোর্ডে থাকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক পরিচালকের দাবি, যেহেতু তিনি অভিযুক্ত হয়ে কারাগারে, তাই অন্তত এখন তাকে বোর্ডে রাখা ঠিক হচ্ছে না।

এ ক্ষেত্রে বিসিবির সংবিধান ও গঠনতন্ত্র অনুযায়ী প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি করা হবে। এ কমিটি খুব অল্প সময়ের মধ্যে একটি প্রতিবেদন দাখিল করবে। বোর্ডের নিয়ম অনুযায়ী, আইন ও শৃঙ্খলা ভঙ্গকারী যে কারো বিপক্ষে কোনোরকম বিতর্কের জন্ম হলে, প্রাথমিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত গৃহীত হবে।

জয়নিউজ/পিডি

 

The post বিসিবি থেকে বরখাস্ত হচ্ছেন লোকমান! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NGmZPv

Sunday, November 03, 2019

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের গ্রুপে যারা

https://ift.tt/36mLaLk
বাংলাদেশ ক্রিকেট দল

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন ছয় দল খেলবে তা নিশ্চিত হয়েছিল গত সপ্তাহে। আর রোববার (৩ নভেম্বর) নিশ্চিত হলো বিশ্বকাপের প্রথম রাউন্ডে কে কোন গ্রুপে খেলবে।

এদিকে বাছাইপর্ব থেকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ নিশ্চিত করে পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও ওমান। এই ছয় দলের সঙ্গে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে হবে বিশ্বকাপের প্রথম রাউন্ড।

আগেই জানা গিয়েছিল প্রথম রাউন্ডে শ্রীলঙ্কা খেলবে ‘এ’ গ্রুপে, আর বাংলাদেশ ‘বি’ গ্রুপে। বাংলাদেশ গ্রুপ সঙ্গী হিসেবে পেয়েছে নেদারল্যান্ডস, নামিবিয়া ও স্কটল্যান্ডকে। শ্রীলঙ্কার গ্রুপে পড়েছে পাপুয়া নিউগিনি, আয়ারল্যান্ড ও ওমান।

‘বি’ গ্রুপের সব ম্যাচ হবে হোবার্টের বেলেরিভ ওভালে। যেখানে ২০২০ সালের ১৯ অক্টোবর বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে খেলবে, ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টায়।

আর ২১ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। শেষ ম্যাচটি ২৩ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে। দিবারাত্রির এই দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

‘এ’ গ্রুপে ১৮ অক্টোবর শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে। এরপর ২০ অক্টোবর পাপুয়া নিউগিনি ও ২২ অক্টোবর ওমানের বিপক্ষে খেলবে লঙ্কানরা।

প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সুপার টুয়েলভে। ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলো আগেই জায়গা করে নিয়েছে সুপার টুয়েলভে।

সুপার টুয়েলভেও আছে দুই গ্রুপ। বাংলাদেশ যদি প্রথম রাউন্ডে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়, তাহলে সুপার টুয়েলভে তারা খেলবে গ্রুপ-২ এ। সেখানে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাবে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানকে। আর রানার্সআপ হলে বাংলাদেশ যাবে গ্রুপ-১ এ। সেখানে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ।

সুপার টুয়েলভ থেকে দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল যাবে সেমিফাইনালে। এরপর ১৫ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে ফাইনাল।

জয়নিউজ/এসআই

The post টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের গ্রুপে যারা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WEZ33i

বাংলাদেশ-ভারত ম্যাচটি যে কারণে ইতিহাসের নতুন মাইলফলক

https://ift.tt/34ob6V3

বিশ্বের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। সে ম্যাচে ৪৪ রানের ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। ২০০৫ সালের ১৭ ফেব্রুয়ারি তারিখটি বিশ্ব ক্রিকেটের নতুন এক অধ্যায়ের সূচনার দিন। স্বাভাবিকভাবেই যতদিন রবে টি-টোয়েন্টি ক্রিকেট, ততদিন এ ম্যাচটিও থাকবে ইতিহাসের অংশ হয়ে।

তেমনিভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নতুন মাইলফলক গড়তে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি। কেননা এ ম্যাচের মধ্য দিয়েই চার অঙ্ক ছুঁতে যাচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট।

সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস করতে নামবেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আর তা হলেই টি-টোয়েন্টি ক্রিকেটে পূর্ণ হবে ১০০০টি ম্যাচ। অর্থাৎ কুড়ি ওভারের ফরম্যাটের ১০০০তম ম্যাচটি খেলতে যাচ্ছে বাংলাদেশ।

ম্যাচসংখ্যার হাজার পূরণ করতে খুব বেশি সময় লাগেনি টি-টোয়েন্টি ফরম্যাটের। মাত্র সাড়ে ১৪ বছরের মধ্যেই চার অঙ্কে নাম লিখিয়ে ফেলছে টি-টোয়েন্টি ক্রিকেট। এই ফরম্যাটের ৯৯৯তম ম্যাচটিতে এখন লড়ছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। আর ১০০০তম ম্যাচটি হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে।

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ১৪৭টি ম্যাচ খেলেছে পাকিস্তানই। সবচেয়ে বেশি ৯০টি জয়ও তাদের (চলতি ম্যাচ বাদে)। এছাড়া একশ’র বেশি ম্যাচ খেলেছে আরও ৭টি দল। বাংলাদেশ এখনও পর্যন্ত খেলেছে ৮৯টি বিশ ওভারের ম্যাচ।

দেখে নেয়া যাক শীর্ষ ৫ দেশের টি-টোয়েন্টির পরিসংখ্যান

১. পাকিস্তান – ১৪৭ ম্যাচে ৯০ জয়, ৫৩ পরাজয় ও ৩টি টাই

২. ভারত – ১২০ ম্যাচে ৭৪ জয়, ৪২ পরাজয় ও ১টি টাই

৩. দক্ষিণ আফ্রিকা – ১১৫ ম্যাচে ৬৮ জয়, ৪৫ পরাজয় ও ১টি টাই

৪. অস্ট্রেলিয়া – ১২০ ম্যাচে ৬৩ জয়, ৫২ পরাজয় ও ২টি টাই

৫. নিউজিল্যান্ড – ১২৩ ম্যাচে ৬০ জয়, ৫৫ পরাজয় ও ৫টি টাই

জয়নিউজ/পিডি

The post বাংলাদেশ-ভারত ম্যাচটি যে কারণে ইতিহাসের নতুন মাইলফলক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36uSBjR

Wednesday, October 30, 2019

সাকিবের সর্বনাশ করা কে এই আগরওয়াল?

https://ift.tt/34esVFY

জুয়াড়ির প্রস্তাবের তথ্য না জানানোয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিষেধাজ্ঞার খড়্গ পড়েছে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের উপর। আগরওয়াল নামের এক জুয়াড়ির কারণেই সাকিবের এই সর্বনাশ।

দেশি-বিদেশি বিভিন্ন সংবাদমাধ্যম ভারতীয় এই জুয়াড়ি সম্পর্কে দিয়েছে বেশকিছু চাঞ্চল্যকর তথ্য।

আইসিসির কালো তালিকায় অনেক উপরে থাকা এই জুয়াড়ির পুরো নাম ভিক্রম আগরওয়াল। ফিক্সিংয়ের কারণে তিনি বেশ কয়েকবার ভারতে গ্রেফতার হয়েছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ফিক্সিংয়ের অভিযোগে একাধিকবার কাঠগড়ায় যেতে হয়েছে তাঁকে।

২০১৩ সালের ‍জুনে ফিক্সিংয়ে দায়ে গ্রেফতার হয়েছিলেন বলিউড অভিনেতা বিন্দু দারা সিং ও ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি এন শ্রীনিবাসনের জামাতা গুরুনাথ মায়াপ্পান। তখন তাঁরা দু’জনই ফিক্সিংয়ের সঙ্গে আগরওয়ালের জড়িত থাকার বিষয়টি জানিয়েছিলেন।

একটি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগরওয়াল ভারতের চেন্নাইয়ের একজন হোটেল ব্যবসায়ী। চেন্নাই শহরে দুটি হোটেল আছে তাঁর- ১২৯ কক্ষের ব্যবসায়িক হোটেল ফরচুন সিলেক্ট পামস ও পাঁচতারকা হোটেল র‌্যাডিসন ব্লু। রাতারাতি কোটিপতি বনে যাওয়া এই জুয়াড়ি ভিভিএ হোটেল প্রাইভেট লিমিটেডের প্রধান এবং আইটিসি হোটেল গ্রুপের সদস্য।

রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে হোটেল ব্যবসায় যুক্ত হন আগরওয়াল। এরপরই রাতারাতি ভাগ্যবদল। তারপর জড়িয়ে পড়েন জুয়াড়ি চক্রে। তিনি ‘ভিক্টোর’ পরিচয়েও বিভিন্ন খেলোয়াড়-কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতেন।

এদিকে সাকিবের এক পরিচিত ব্যক্তিই আগরওয়ালকে সাকিবের নাম্বারটি দেন। এরপরেই হোয়াটসঅ্যাপে সাকিবের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন আগরওয়াল।

আইসিসির দুর্নীতি দমন ইউনিটের (আকসু) তদন্ত রিপোর্টে বলা হয়েছে, তিনবার সাকিবকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন আগরওয়াল। তবে সব প্রস্তাবই সাকিব প্রত্যাখ্যান করেছিলেন- এমন তথ্যও আছে আকসুর কাছে।

জয়নিউজ

The post সাকিবের সর্বনাশ করা কে এই আগরওয়াল? appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36dga0d

Tuesday, October 29, 2019

সব ধরনের ক্রিকেটে ২ বছরের জন্য নিষিদ্ধ সাকিব

https://ift.tt/36fKVSf

ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সাকিবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আইসিসি তাদের নিজস্ব ওয়েবসাইটে এমনটা জানিয়েছেন।

বিস্তারিত আসছে…

The post সব ধরনের ক্রিকেটে ২ বছরের জন্য নিষিদ্ধ সাকিব appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36oUdvs

বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকি

https://ift.tt/2MY21wy
বাংলাদেশ-ভারত ক্রিকেট

বাংলাদেশের ক্রিকেট একের পর এক নেতিবাচক সংবাদে বিপর্যস্ত। ক্রিকেটারদের আন্দোলন, ধর্মঘটের পর এবার সাকিব আল হাসানকে নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এরপর এলো আইসিসি থেকে সাকিবের ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞার খবর। এরমধ্যে আরেক খবরে শঙ্কার কালো মেঘ বাংলাদেশের ক্রিকেটাকাশে।

আসন্ন ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় ক্রিকেট দলের ওপর হামলার হুমকির খবর পেয়েছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।

হামলার হুমকির কারণে তারা ভারতীয় ক্রিকেট দলের ওপর নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশকে। ভারতীয় ক্রিকেট দলের ওপর, বিশেষ করে বিরাট কোহলির ওপর হামলার হুমকি সম্বলিত একটি চিঠি পেয়েছে এনআইএ।

আগামী ৩০ অক্টোবরই ৩ ম্যাচের টি-টোয়েন্টি এবং ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য ভারত রওয়ানা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। এরপর ৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলায় (বর্তমানে অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়াম) টি-টোয়েন্টি দিয়ে শুরু হওয়ার কথা বাংলাদেশ-ভারত সিরিজের।

দিল্লি পুলিশের সূত্রের বরাত দিয়ে ‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে জাতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির ওপর হামলার হুমকির তালিকা করা হয়েছে। যেখানে রয়েছেন প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির অন্যতম শীর্ষ নেতা লালকৃষ্ণ আদভানি, বিজেপির ওয়ার্কিং প্রেসিডেন্ট জেপি নদ্দা, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস) প্রধান মোহন ভগভগ।

কেরালাভিত্তিক সংগঠন ‘অল ইন্ডিয়া লস্কর’ কোহলি এবং যেসব রাজনীতিবিদ ম্যাচ দেখতে যাবেন তাদের ওপর হামলার টার্গেট করা হয়েছে বলে জানানো হয় সে চিঠিতে। দিল্লি পুলিশ ওই চিঠিটির একটি কপি পাঠিয়েছে বিসিসিআইয়ের দপ্তরে।

দিল্লি পুলিশ আরো জানায়, এ চিঠি ভুয়াও হতে পারে; কিন্তু তারা কোনো ঝুঁকি নেবেন না। ম্যাচের ভেন্যু এবং খেলোয়াড়দের নিরাপত্তা জোরদার করবে দিল্লি পুলিশ। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই কোহলি। বিশ্রামে রয়েছেন তিনি। ভারতের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

এর আগে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরেও এমন হুমকি এসেছিল। তবে সেটির সত্যতা মেলেনি।

জয়নিউজ/এসআই

The post বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36c8YS6

সাকিবের পাশে থাকবো: ক্রীড়া প্রতিমন্ত্রী

https://ift.tt/2MYeVL3

সাকিব আল হাসানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যে সিদ্ধান্তই নিক, আমরা আমাদের ক্রিকেটারের পাশেই থাকবো।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সচিবালয়ে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে আইসিসির সম্ভাব্য নিষেধাজ্ঞার যে খবর বেরিয়েছে তার প্রতিক্রিয়ায় ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এ কথা বলেন।

‘আইসিসি কি ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এটা তো নির্ভরযোগ্য রিপোর্ট নয়। যদি কোনো কঠোর সিদ্ধান্ত আসে বা না আসে যেটাই হোক, আমরা অবশ্যই আমাদের খেলোয়াড় সাকিবের পাশে থাকবো। তাকে কিভাবে রক্ষা করা যায় সে চেষ্টা করবো। তবে যেহেতু এটা আইসিসির বিষয়, আমাদের হস্তক্ষেপ করার সুযোগ নেই। খবরে আসার পর বিষয়টি আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি এবং কি করে সুষ্ঠভাবে সমাধান করা যায়, সে বিষয়টিও দেখছি’-বলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

সাকিবের বিতর্কে জড়িয়ে যাওয়া এবং ভারত সফরে না খেললে দলের ওপর কতটা প্রভাব পড়তে পারে সে প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেছেন, ‘কোনো খেলোয়াড় যদি খেলে বা না খেলে তার ওপর দল ঘোষণার তো একটা ব্যাপার আছে। এর ওপর অনেক কিছু নির্ভর করবে। ঘটনাটা কি এবং কি হতে যাচ্ছে বিষয়টি জানানোর জন্য আমি ইতিমধ্যে বিসিবির সঙ্গে কথা বলেছি। তারা আমাকে আশ্বস্ত করেছেন যে, আজকের মধ্যেই এ বিষয়টি নিয়ে আইসিসির কাছে লিখবেন এবং আশা করছি আজকের মধ্যেই জানা যাবে কি হতে যাচ্ছে।’

ক্রিকেটারদের আন্দোলনের পর এমন একটি ঘটনা। অনেকে মনে করছেন সাকিবকে ফাঁসিয়ে দেয়া হয়েছে। তেমন কি? ক্রীড়া প্রতিমন্ত্রীর জবাব, ‘না। আমার ধারণা ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এ কারণেই যে, অনেক দিন ধরেই নাকি চলছিল বিষয়টি। হয়তো আমাদের খেলোয়াড়রাই বিষয়টি অবগত করেনি। এটা আমাকে ক্রিকেট বোর্ড জানিয়েছে। বিষয়টি আমার একদম অজানা ছিল। পত্রিকা দেখেই এটা আমি জানতে পেরেছি।

জয়নিউজ/পিডি

 

The post সাকিবের পাশে থাকবো: ক্রীড়া প্রতিমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/331N6ag

Monday, October 28, 2019

আন্দোলনের সুফল পেল ক্রিকেটাররা

https://ift.tt/2MT0k3u
বাংলাদেশ ক্রিকেট

কয়েকদিন আগে বেশ কয়েকটা দাবি নিয়ে হঠাৎ আন্দোলনে নেমেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের সেই দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল, প্রথম শ্রেণির ক্রিকেটারদের ম্যাচ ফি-ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি।

তাদের আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আশ্বাস দিয়েছিল, সব কিছুই মেনে নেওয়া হবে।

অবশেষে আনুষ্ঠানিকভাবে প্রথম শ্রেণির ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বৃদ্ধির ঘোষণা দিলো বিসিবি। সোমবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটারদের নতুন ম্যাচ ফি, ভ্রমণ ও দৈনিক ভাতার তালিকা দিয়েছে বোর্ড।

এতে উল্লেখ করা হয়েছে, প্রথম শ্রেণির ক্রিকেটারদের মধ্যে যারা প্রথম স্তরে আছেন তাদের আগে ম্যাচপ্রতি ফি ছিল ৩৫ হাজার টাকা। সেটি ৭১ শতাংশ বাড়িয়ে এখন করা হয়েছে ৬০ হাজার টাকা।

দ্বিতীয় স্তরের ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়েছে দ্বিগুণ। আগে তারা পেতেন ম্যাচপ্রতি ২৫ হাজার টাকা। এখন থেকে পাবেন ৫০ হাজার টাকা।

এছাড়াও ক্রিকেটারদের ভ্রমণে ২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৩ হাজার ৫০০ টাকা ও দৈনিক ভাতা ১ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা করেছে বিসিবি।

জয়নিউজ/এসআই

The post আন্দোলনের সুফল পেল ক্রিকেটাররা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WjdcTv

Saturday, October 26, 2019

আসা-যাওয়ার মিছিলে লড়লেন কেবল রুমানা

https://ift.tt/2WgoN5D
বাংলাদেশ নারী দল

স্বাগতিক পাকিস্তান লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলকে ১২৭ রানের টার্গেট দেয়। পরে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে লড়েছেন কেবল রুমানা আহমেদ। রুমানার ফিফটিরে পরেও ১৪ রানে হারতে হয় বাংলাদেশকে।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ১১২ রান করে বাংলাদেশ। ফলে পাকিস্তানের মেয়েরা সিরিজের প্রথম ম্যাচেই ১৪ রানের জয় পায়।

বাংলাদেশের ইনিংসের শুরুতেই আউট হন দুই ওপেনার শামিমা সুলতানা (৪ রান) ও আয়েশা রহমান (১ রান)। এরপর সানজিদা ইসলাম ১৪ রানের ইনিংস খেলেন। নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১৭ রান। ৯ রান করে ফারজানা হক বিদায় নিলে জাহানারা ৩ বলে শূন্য রানে বোল্ড হন আনাম আমিনের বলে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যেই হঠাৎ পাকিস্তানের বোলারদের উপর ঝড় বইয়ে দেন রুমানা আহমেদ। ২৮ বলে ৬ চার ও ২ ছয়ে ফিফটি পূর্ণ করেন রুমানা। টি-টোয়েন্টি ক্রিকেটে রুমানা আহমেদ পেলেন নিজের প্রথম ফিফটির দেখা।

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের মেয়েদের প্রয়োজন ছিল ১৮ রান। কিন্তু প্রথম বলে সালমা নেন ১ রান। আলিয়া রিয়াজের তৃতীয় বলে বোল্ড হন ৫০ রান করা রুমানা। শেষ ওভারে আসে মাত্র ৩ রান। আর তাতেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১১২ রানে। পাকিস্তান নারী দল ১৪ রানের জয়ে মাঠ ছাড়ে।

এর আগে গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ। ব্যাট হাতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের দুই ওপেনারের। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার সিদ্রা আমিনকে ৪ রানে বোল্ড করেন জাহানারা আলম। তৃতীয় ওভারে জাহানারার দ্বিতীয় শিকার হন ৫ রান করা জাবেরিয়া খান।

এরপর অধিনায়ক বিসমাহ মারুফ ও উমাইমা সোহাইল মিলে ৬০ রানের জুটি গড়েন। দলীয় ৭৫ রানে বিসমাহ মারুফ (৩৪ রান) লতা মন্ডলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। এরপর আর বেশিক্ষণ থাকতে পারেননি উমাইমাও; ৩৩ রান করা উমাইমা রুমানা আহমেদের বলে পান্না ঘোষের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন।

আলিয়া রিয়াজ করেন ৭ রান। ১৯ তম ওভারে ১ বলের ব্যবধানে ইরাম জাভেদ ও কায়নাত ইমতিয়াজকে বোল্ড করে ফেরালেন পেসার জাহানারা আলম।

শেষ ওভারে ১৭ রান হজম করেন স্পিনার সালমা খাতুন। সিদ্রা নাওয়াজ শেষে ৫ বলে ৪ চারে ১৬ রানে অপরাজিত থাকেন। আর তাতেই পাকিস্তান নারী দল ৭ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে জমা করে ১২৬ রান।

বাংলাদেশের হয়ে ১৭ রানে ৪ উইকেট নেন জাহানারা আলম। ১টি করে উইকেট পান রুমানা, পান্না ও লতা মন্ডল।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান নারী দল: ১২৬/৭ (২০ ওভার) সিদ্রা আমিন ৪, জাবেরিয়া ৫, বিসমাহ ৩৪, উমাইমা ৩৩, আলিয়া ৭, ইরাম ২১, ডায়ানা ২*, সিদ্রা নাওয়াজ ১৬*; জাহানারা ৪/১৭, রুমানা ১/১৪, পান্না ১/২৪, লতা ১/১৯

বাংলাদেশ নারী দল: ১১২/৭ (২০ ওভার) রুমানা ৫০, নিগার ১৭, সানজিদা ১৪, ফারজানা ৯, শামিমা ৪, আয়েশা ১, জাহানারা ০, সালমা ৪*; আনাম আমিন ২/১৩, ডায়ানা ১/২২

জয়নিউজ/এসআই

The post আসা-যাওয়ার মিছিলে লড়লেন কেবল রুমানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32K7DQl

Thursday, October 24, 2019

বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-২০ দল ঘোষণা

https://ift.tt/3624z4g
ভারতীয় ক্রিকেট দল

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। যেটা আগামী ৩ নভেম্বর শুরু হবে। 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড।

এদিকে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি বিরাট কোহলিকে। তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে ভারতকে নেতৃত্ব দিবেন রোহিত শর্মা।

দলে নতুন মুখ শিভাম দুবে। তিনি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন। দলে আছেন কেরালার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। তিনি বিজয় হাজারে ট্রফিতে রেকর্ড ২১২* রানের ইনিংস খেলে দলে ডাক পেয়েছেন।

ভারতের টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সঞ্জু স্যামসন, শ্রেয়াস আয়ার, মানিষ পান্ডে, রিশাব পন্ত, ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভাম দুবে ও শার্দুল ঠাকুর।

জয়নিউজ/এসআই

The post বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-২০ দল ঘোষণা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WeKbIr

Wednesday, October 23, 2019

ক্রিকেটারদের মাঠে ফেরাতে মাশরাফিকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী

https://ift.tt/33ZSSJz
মাশরাফি-প্রধানমন্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের চলমান সমস্যা সমাধানে ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধানমন্ত্রীর দপ্তরে ডাকা হয় মাশরাফিকে। সেখানে মাশরাফির কাছে ক্রিকেটের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান প্রধানমন্ত্রী। এরপর ক্রিকেটারদের মাঠে ফেরাতে মাশরাফিকে কাজ করার জন্য বার্তা দেন তিনি।

বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

এর আগে সোমবার সংবাদ সম্মেলন করে ১১ দফা দাবি তুলে ধরেন বাংলাদেশের ক্রিকেটাররা। যদিও সেখানে দেখা যায়নি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজাকে। পরে নিজের ফেসবুক পাতায় তিনি জানান, এ ব্যাপারে তাকে কেউ জানাননি। তবে ক্রিকেটারদের দাবিগুলোর সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তিনি।

এদিকে মঙ্গলবার এক জরুরি সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের কঠোর সমালোচনা করেন। তাদের এ আন্দোলনকে একটি চক্রান্তের অংশ বলে আখ্যা দেন তিনি।

ক্রিকেটারদের ধর্মঘট ডাকার সিদ্ধান্ত দেখে আশ্চর্য হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এটি তার কাছে অবিশ্বাস্য লেগেছে বলে জানান তিনি।

জয়নিউজ/এসআই

The post ক্রিকেটারদের মাঠে ফেরাতে মাশরাফিকে দায়িত্ব দিলেন প্রধানমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33TcGht

Tuesday, October 22, 2019

ক্রিকেট ধ্বংসে ‘ষড়যন্ত্রকারী‘দের খুঁজে বের করব: পাপন

https://ift.tt/33VLfDY
নাজমুল হাসান পাপন

দেশের ক্রিকেটারদের ১১ দফা দাবি সম্বলিত ধর্মঘট ডাকাকে ষড়যন্ত্র বলেই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

গতকাল দেশের প্রথম শ্রেণির ক্রিকেটারদের ধর্মঘট ডাকার প্রেক্ষিতে আজ (মঙ্গলবার) সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেছেন, এটা একটা ষড়যন্ত্রের অংশ। ক্রিকেট ধ্বংসে ষড়যন্ত্রকারীদের শিগগির খুঁজে বের করব।

সংবাদ সম্মেলনে বেশ উত্তেজিত কণ্ঠেই বিসিবি সভাপতি বলেন, বাংলাদেশের ক্রিকেটকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। ওরা এখন চায় ভারত সফরে যদি না যায়, তাহলে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। এটা ষড়যন্ত্রের অংশ। কিছুদিনের জন্য সময় চাচ্ছি। সবকিছু প্রকাশ করা হবে।

শোরগোলপূর্ণ সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের প্রশ্নের নির্দিষ্ট জবাব না দিয়ে নানা রকম উদাহরণ ও প্রেক্ষিত নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।

তাঁর ভাষায়, ‘আমরা তো মেনে (দাবি) নিতে প্রস্তুত। এ বিষয়গুলো বলল না কেন। বললে তো আমরা মেনে নেব, তাই।’ সংবাদকর্মীদের প্রশ্নবানের একপর্যায়ে পাপন বলেন, ‘আপনারা যে কোত্থেকে কই চলে যান আমি বুঝি না।’

খেলোয়াড়দের ধর্মঘট নিয়ে বিসিবি সভাপতি বেশ কিছু কথাই বলেছেন। তাঁর ভাষায়, ‘বেশির ভাগ খেলোয়াড়ই জানে না আসল পরিকল্পনাটা কী! ওরা না জেনেই এসেছে। আসল পরিকল্পনা জানে দু-একজন খেলোযাড়।’

খেলোয়াড়দের উদ্দেশে তিনি সরাসরিই বলেছেন, ‘এমন ভাব দেখাচ্ছে যে আমরা কিছুই করছি না। তোমরা না খেললে আমাদের কি করার আছে।’ এরপর বিসিবির সাম্প্রতিক কিছু কাজের উদাহরণ টানেন নাজমুল হাসান।

বিসিবি সভাপতি বলেন, ‘ক্যাম্প শুরু হচ্ছে, প্লেয়াররা যদি না যায়, আমার কিছু বলার নাই। আমরা যেকোনো সময় আলোচনার জন্য প্রস্তুত। যখনই কিছু করতে যাই, তখনই এমন কিছু করা, আমার মনে হয় এগুলো দাবি না। দাবি পেশ না করে খেলা বন্ধ করে, এটা হয় কিভাবে! বিসিবি নিয়ে যা কিছু বলুক, আমাকে নিয়ে যা কিছু বলুক, কিন্তু খেলা বন্ধ! তারা এখনো দাবি পেশ করে নাই, কারণ তারা জানে আমরা মেনে নিব, তাই তারা যোগাযোগ পর্যন্ত করে নাই। এগুলো একটা ষড়যন্ত্রের অংশ।’

বিসিবি সভাপতি আরো বলেন, ধর্মঘট ডেকে খেলোয়াড়েরা এ পর্যন্ত সফল। দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে সফল হয়েছে ক্রিকেটাররা। ওরা কথা বলার কোনো সুযোগই রাখেনি। সবই পরিকল্পনার অংশ।

তবে কাল ধর্মঘটে একাত্মতা ঘোষণা করা সব ক্রিকেটারই যে জেনেশুনে অংশ নিয়েছেন তা মনে করছেন না বিসিবি সভাপতি, ‘সবাই জেনেশুনে অংশ নিয়েছে বলে মনে হয় না। এটা আমাদের খুঁজে বের করা দরকার। এসময় তিনি ইংরেজিতে বলেন, ‘উই নিড টু ফাইন্ড আউট, প্লিজ গিভ মোর টাইম’।

জয়নিউজ/এসআই

The post ক্রিকেট ধ্বংসে ‘ষড়যন্ত্রকারী‘দের খুঁজে বের করব: পাপন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35UsNgD

Monday, October 21, 2019

যে ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘট

https://ift.tt/35O2A3b
ক্রিকেটারদের দাবি

বিসিবির সিদ্ধান্ত ও কার্যক্রমে বিভিন্ন সময় অসন্তুষ্ট ছিলেন ক্রিকেটাররা। অবশেষে আজ (সোমবার) তারা এক হয়েছেন। এক হয়ে তারা তুলে ধরেছেন ১১ দফা দাবি। সঙ্গে ঘোষণা দিয়েছেন, দাবি না মানা পর্যন্ত সব ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ!

মাঠে যেমন ১১জন এগিয়ে নেয় দলকে, এই দাবিগুলোও ঠিক যেন তাই। দেশের ক্রিকেট এগিয়ে নেওয়ার দাবিগুলো পড়ে শুনালেন একে একে তাঁরা…

১. প্রথমেই সম্মানের ব্যাপারে। আমরা যারা ক্রিকেটার আছি, যতটুকু সম্মান আমাদের পাওনা ততটুকু মনে হয় না পাই। আমাদের খেলোয়াড়দের যে সমিতি আছে (কোয়াব), তাদের কোনো কার্যক্রম নেই। খেলোয়াড়দের প্রতিনিধি হয়ে আমাদের জন্য যে কিছু করবে সেটি আমরা কখনো দেখিনি। প্রথম দাবি হচ্ছে, যারা এখন এই সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক আছে তাদের দ্রুত পদত্যাগ করতে হবে। সামনে কে এই সংগঠনের সাধারণ সম্পাদক, সভাপতি হবে সেটা আমরা ঠিক করব। নির্বাচন করে ঠিক করব।

২. কত কয়েক বছর ঢাকা প্রিমিয়ার লিগের পরিস্থিতি কী নিশ্চয়ই জানেন। যেভাবে লিগ হচ্ছে সব খেলোয়াড় এটা নিয়ে অসন্তুষ্ট। পারিশ্রমিকের একটা মানদণ্ড বেঁধে দেওয়া হচ্ছে। অনেক সীমাবদ্ধতার মধ্যে খেলোয়াড়দের খেলতে হচ্ছে। আগে যেভাবে প্রিমিয়ার লিগ খেলতাম, যেভাবে আমরা ক্লাব অফিশিয়ালদের সঙ্গে চুক্তি করতাম…খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে তারা সক্রিয় থাকত। খেলোয়াড়েরা নিজেদের পছন্দ অনুযায়ী ক্লাব ঠিক করতে পারত। আমাদের দাবি, আগের মতো যেন ঢাকা প্রিমিয়ার লিগ ফিরে পাই।

৩. এ বছর বিপিএল অন্য নিয়মে হচ্ছে। এটাকে সম্মান করি। যেটা আমাদের দাবি, আগের নিয়মে বিপিএল যেন ফিরে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্থানীয় ক্রিকেটাররা যেন বিদেশি ক্রিকেটারদের মতো ন্যায্য পারিশ্রমিক পায়। বাংলাদেশের ক্রিকেটাররা কে কোন গ্রেডে পড়বে সেটি যেন নিশ্চিত করা হয়। নিলামে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি না নেয় সেটি তাদের ব্যাপার। তবে খেলোয়াড়েরা যেন নিজেদের প্রাপ্য গ্রেডে থাকে।

৪. প্রথম শ্রেণির ক্রিকেটারদের পারিশ্রমিক ১ লাখ টাকা হতে হবে। প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন খুবই কম। ওটা অবশ্যই ৫০ শতাংশ বাড়াতে হবে। প্রতিটি বিভাগে খেলোয়াড়দের জিম, নেট, মাঠের সুযোগ-সুবিধা বাড়াতে হবে। ১২ মাস ফিজিও-ট্রেনার রাখতে হবে। এই ফিজিও-ট্রেনাররা প্রথম শ্রেণির ক্রিকেটারদের একটা প্রক্রিয়ার মধ্যে আনবে। যেন তারা সেভাবে কাজ করতে পারে। জানি আজ চাইলেই এটা হবে না। তবে আগামী মৌসুমের আগে এটা নিশ্চিত করতে হবে। চাই না প্রতিটি বিভাগের অনুশীলন ঢাকার এই একাডেমি মাঠে হোক। আমরা চাই প্রতিটি বিভাগ নিজেদের হোম ভেন্যুতে প্রস্তুতি নেবে। তাহলে ক্রিকেটের প্রসার হবে। প্রথম শ্রেণির ক্রিকেটে আরও অনেক ছোটখাটো বিষয় আছে। যেগুলো বিস্তারিত বলা কঠিন। তবুও কিছু বলি যেমন- বল একটা বড় সমস্যা। প্রথম শ্রেণির ক্রিকেটে যে বল দেওয়া সেটি মানসম্মত নয়। ওই বলে খেলে যখন আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলতে আসি অনেক কষ্টে মানিয়ে নিতে হয়। এখন দৈনিক ভাতা দেওয়া হয় ১৫০০ টাকা। আমাদের কাছে যে ফিটনেস দাবি করা হচ্ছে সেটি এই টাকায় সম্ভব নয়। স্বাভাবিকভাবে খেলোয়াড়দের স্বাস্থ্যসম্মত খেতে হয়। ভালো হোটেলে থাকতে হয়। ভালো থাকা-খাওয়ার জন্য যে টাকা লাগে সেটি দিতে হবে। ভ্রমণে এখন দেওয়া হচ্ছে ২৫০০ টাকা। ধরুন, রাজশাহী থেকে একজন খেলোয়াড় যাবে দূরের আরেক ভেন্যুতে। এই ২৫০০ টাকায় বাস ছাড়া যাওয়া সম্ভব? এক ভেন্যু থেকে আরেক ভেন্যুতে যেতে বিমানে যেন চলাচল করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। ভ্রমণভাতার দরকার নেই। বিমানের টিকিট যেন নিশ্চিত করা হয়। যে হোটেলে দল থাকবে সেখানে অবশ্যই সুইমিং পুল ও জিম থাকতে হবে। চার দিনের ম্যাচে একজন খেলোয়াড়ের ওপর অনেক ধকল যায়। সেই ধকল কাটিয়ে ওঠার সুবিধা যেন টিম হোটেলে থাকে। ১-২ তারকার হোটেলে থাকা সম্ভব নয়। যে টিম বাস দেওয়া হয় সেটি খুবই হতাশার। যে বাসে খেলোয়াড়েরা স্বচ্ছন্দবোধ করে তেমন বাস যেন দেওয়া হয়।

৫. বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ জাতীয় দলের খেলোয়াড় সংখ্যা বাড়াতে হবে। বিশ্বের সঙ্গে যদি তুলনা করেন জাতীয় দলের চুক্তিবদ্ধ খেলোয়াড় সংখ্যা অনেক কম। সংখ্যাটা অন্তত ৩০জন করতে হবে। বেতন বাড়াতে হবে। তিন বছর ধরে বেতন বাড়ানো হয় না।

৬. সম্মান শুধু ক্রিকেটাররা নন, মাঠে যারা কাজ করে, গ্রাউন্ডসম্যান সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে মাসে মাত্র ৫-৬ হাজার টাকা বেতন পান। একজন স্থানীয় কোচের কথা যদি বলি, আমরা নিজেরাই বাংলাদেশি কোচদের তুলে ধরতে চাই না। বিদেশি কোচের পেছনে যে টাকা ব্যয় করা হয়, তাতে আমাদের ২০জন স্থানীয় কোচের বেতন হয়ে যায়! একটা সফরে দেখা গেল বাংলাদেশি কোচের অধীনে খেলোয়াড়েরা ভালো করেছে। দেখা যাবে পরের সফরে ওই কোচকে আর রাখা হচ্ছে না। আম্পায়ারিং নিয়ে সবাই অভিযোগ করি। কিন্তু তাদের তো আর্থিক নিশ্চয়তা দিতে হবে। একই কথা ফিজিও-ট্রেনারদের ক্ষেত্রেও। এটাই সঠিক সময় বিদেশিদের তুলনায় বাংলাদেশিদের গুরুত্ব দেওয়া।

৭. ঘরোয়া ক্রিকেটে আমরা দুটো প্রথম শ্রেণির ক্রিকেট খেলি। ৫০ ওভারের একটা লিগ খেলি। এখানে আরেকটা টুর্নামেন্ট বাড়ানো উচিত। বিপিএল দিয়ে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলি। বিপিএলের আগ দিয়ে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হওয়া জরুরি। এতে বিপিএলে আরও ভালো করতে পারবে স্থানীয় ক্রিকেটাররা। আগে জাতীয় লিগে চার দিনের ম্যাচের সঙ্গে একটা ৫০ ওভারের ম্যাচ খেলতাম। এখন সেটি বন্ধ। আমরা চাই এটা আবার চালু হোক। যাতে আরও বেশি একদিনের ম্যাচ খেলতে পারি।

৮. ঘরোয়া ক্রিকেটের জন্য একটা নির্দিষ্ট ক্যালেন্ডার থাকতে হবে। যেটি দেখে আমরা আগ থেকেই প্রস্তুতি নিতে পারি।

৯. বিপিএল-প্রিমিয়ার লিগের পারিশ্রমিক যেন সময় মতো দেওয়া হয়। গত প্রিমিয়ার লিগ খেলা ব্রাদার্সের কাছে এখনো পারিশ্রমিক পায় খেলোয়াড়েরা।

১০. নিয়ম করে দেওয়া হয়েছে দুটির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারব না খেলোয়াড়েরা। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ততা না থাকলে যেকোনো লিগ খেলার সুযোগ দিতে হবে।

১১. ঘরোয়া ক্রিকেটের কথাই বেশি আসছে। ম্যাচের আগে অনেক সময় জেনে যাই কোন দল জিতবে কোন দল হারবে। এটা খুবই দুঃখজনক। এটা ঠিক করা খুব জরুরি। এটির সঙ্গে খেলোয়াড়ের ক্যারিয়ার জড়িয়ে। এক ম্যাচে ভালো বলে আউট হয়ে যেতে পারে একজন ব্যাটসম্যান। কিন্তু টানা যদি আম্পায়ারের বাজে সিদ্ধান্তে আউট হয়, তার ক্যারিয়ার ওখানেই শেষ হয়ে যায়। খেলোয়াড়কে উঠে আসতে এই পাইপলাইনটা ভালো করা জরুরি। এখানে আমরা নারী দলকে যুক্ত করতে পারিনি। আমাদের দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে। তাদের যদি কোনো দাবি থাকে অবশ্যই যুক্ত করা হবে। বয়সভিত্তিক দল এখানে যোগ করছি না।

সবশেষে সাকিব বললেন, যত দিন এই দাবি পূরণ করা হচ্ছে না তত দিন ক্রিকেটীয় কোনো কার্যক্রমে অংশ নিচ্ছি না। দাবি মানলে আবার স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাব। ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য আমরা ভালো পরিবেশ রেখে যেতে চাই, যারা ক্রিকেটটা এগিয়ে নেবে।

জয়নিউজ/এসআই

The post যে ১১ দফা দাবিতে ক্রিকেটারদের ধর্মঘট appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/31wggwr

১১ দফা দাবিতে ধর্মঘটে সাকিব-তামিমরা

https://ift.tt/2o87dnU

ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়ানোসহ ১১ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ জাতীয় দলসহ ঘরোয়া ক্রিকেটের ক্রিকেটাররা। আর এই দাবি না মানা পর্যন্ত ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কাজে অংশ নিবেন না সাকিব-তামিমরা।

সোমবার (২১ অক্টোবর) বেলা সোয়া তিনটায় মিরপুরে বিসিবি কার্যালয়ে জড়ো হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন ক্রিকেটাররা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহানসহ বেশ কয়েকজন ক্রিকেটার। আরো উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু প্রমুখ।

তাদের দাবি, আন্তর্জাতিক ম্যাচসহ ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচগুলোতে ম্যাচ ফি বাড়াতে হবে। বিপিএল, ডিপিএলে আগের মতোই পারিশ্রমিক দিতে হবে। এনসিএলের ম্যাচ ফি ১ লাখ করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্রিকেটাররা জাতীয় দলের ক্যাম্পসহ ক্রিকেটীয় কোনো ধরনের কার্যক্রমে অংশ নিবেন না বলে ঘোষণা দেন টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব আল হাসান বলেন, ‘এনসিএলের ম্যাচ ফি ১ লাখ টাকা করতে হবে। এনসিএলসহ ঘরোয়া ক্রিকেটে যারা খেলেন তারা সবাই এই আন্দোলনের সাথে যুক্ত আছেন। যদি আমাদের নারী দলের ক্রিকেটাররা এই আন্দোলনের সাথে যোগ দিতে চান তাহলে আসতে পারেন। আমরা তাদের দাবিগুলোও তুলে ধরব। আর আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কোনো ধরনের ক্রিকেটে অংশ নিব না।’

তামিম ইকবাল বলেন, ‘ক্রিকেটের সাথে শুধু ক্রিকেটাররাই জড়িত নন। এর সাথে গ্রাউন্ডসম্যানরাও ওতপ্রোতভাবে জড়িত। আপনারা দেখেছেন যে, তারা সারাদিন কাজ করে। অথচ মাস শেষে পাঁচ-ছয় হাজার টাকা বেতন পান। তাছাড়া আমরা আমাদের দেশের কোচদেরও প্রোমোট করি না। দেখা যাবে, বিদেশি একজন কোচের বেতন যা আমাদের দেশের ২০ জন কোচ মিলে সেই বেতন পান।’

এনামুল হক বিজয় বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে টুর্নামেন্টের সংখ্যা বাড়াতে হবে যাতে করে আমরা বেশি ম্যাচ খেলতে পারি। আগে এনসিএল টুর্নামেন্টের মাঝে ৫০ ওভারের একটি টুর্নামেন্ট হতো। আমরা এনসিএল ম্যাচ খেলে ৫০ ওভারের ম্যাচ খেলার সুযোগ পেতাম। তাছাড়া বিপিএল শুরুর আগে ঘরোয়াভাবে আরেকটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে হবে।’

জয়নিউজ/পিডি

 

The post ১১ দফা দাবিতে ধর্মঘটে সাকিব-তামিমরা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33QhyE9

Saturday, October 19, 2019

ভাইয়ের আত্মত্যাগ, ১৫ বছরের প্রতীক্ষা, অবশেষে স্বপ্নপূরণ

https://ift.tt/2Bs7gha

আন্তর্জাতিক ক্রিকেট খেলার স্বপ্ন নিয়েই তিনি ক্যারিয়ার শুরু করেছিলেন। তবে বছরের পর বছর ঘরোয়া ক্রিকেট খেললেও অধরা রয়ে যায় সেই স্বপ্ন।

অবশেষে দীর্ঘ ১৫ বছর পর সেই স্বপ্ন সত্যি হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে ভারতের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছেন শাহবাজ নাদিম।

শনিবার (১৯ অক্টোবর) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্টে প্রথম একাদশে স্থান পেয়েছেন বাঁ-হাতি স্পিনার নাদিম। অবাক করা ব্যাপার হলো, শুক্রবারও (১৮ অক্টোবর) নাদিম জানতেন না শনিবার আন্তর্জাতিক অভিষেক হচ্ছে তাঁর!

মূলত ভারতের আরেক স্পিনার কুলদীপ যাদবের চোট আশীর্বাদ হয়ে গেল ৩০ বছর বয়সের নাদিমের জন্য।

নাদিম-আসাদ দুই ভাই-ই ক্রিকেট খেলতেন। তবে তাদের পুলিশ কর্মকর্তা বাবার সোজা কথা- দুই ভাইয়ের মধ্যে একজনই ব্যাট-বলের দুনিয়ায় থাকবে। অন্যজনকে ছাড়তে হবে খেলা।

এই পরিস্থিতিতে বড় ভাই আসাদ ইকবাল আত্মত্যাগ করেন। ভাইয়ের ক্রিকেট ক্যারিয়ারের জন্য নিজে সরে আসেন। তিনি এখন নয়াদিল্লিতে, এমবিএ করে চাকরি করছেন। ভাইকে টেস্ট ক্রিকেটার হতে দেখে নিজের সিদ্ধান্তে এখন নিশ্চয় ভীষণ খুশি আসাদ।

২০০৪ সালে ঝাড়খণ্ডের হয়ে অভিষেক থেকেই ধারাবাহিক নাদিম। রঞ্জি ট্রফির ইতিহাসে কানওয়ালজিৎ সিংহের পর নাদিমই দ্বিতীয় বোলার যিনি দুই মৌসুমে পঞ্চাশের বেশি উইকেট পেয়েছেন। ২০১৫-১৬ ও ২০১৬-১৭ মৌসুমে তিনি যথাক্রমে ৫১ ও ৫৬ উইকেট পান। এর আগে হায়দরাবাদের অফস্পিনার কানওয়ালজিৎ ১৯৯৮-৯৯ ও ১৯৯৯-২০০০ মৌসুমে যথাক্রমে ৫১ ও ৬২ উইকেট নিয়েছিলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১১০ ম্যাচে ২৮ গড়ে ৪২৪ উইকেট নিয়েছেন নাদিম। এর মধ্যে ১৯ বার নিয়েছেন পাঁচ বা তার বেশি উইকেট। পাঁচবার নিয়েছেন ১০ বা তার বেশি উইকেট।

গত মৌসুমেও প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৭ উইকেট নেন নাদিম তিনি। চলতি বছর ভারত এ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে নেন ১৫ উইকেট। লোয়ার অর্ডারেও নির্ভরযোগ্য ব্যাটসম্যান নাদিম। প্রথম শ্রেণির ক্রিকেটে একটি সেঞ্চুরির পাশাপাশি রয়েছে সাতটি হাফ-সেঞ্চুরি!

জয়নিউজ/হিমেল

The post ভাইয়ের আত্মত্যাগ, ১৫ বছরের প্রতীক্ষা, অবশেষে স্বপ্নপূরণ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33KxLL8