Showing posts with label খুলশী. Show all posts
Showing posts with label খুলশী. Show all posts

Monday, November 11, 2019

খুলশীতে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

https://ift.tt/2J1NuNY
শ্রমিকের মৃত্যু

নগরের খুলশীতে বিল্ডিং নির্মাণের কাজ করার সময় বাচ্চু মিয়া (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া কুমিল্লার কসবা থানার আছকিনা ইউনিয়নের মৃত আবদুস সামাদের ছেলে।

নির্মাণশ্রমিক মনির হোসেন বলেন, আনোয়ার সাহেবের বাড়িতে ২২ দিন ধরে আমরা বিল্ডিংয়ের বেইজড নির্মাণে কাজ করছিলাম। আজ বিকেলে কাজ করার সময় হঠাৎ পাশের একটি দেয়াল হেলে পড়ে। তখন গুরতর অবস্থায় আমরা বাচ্চু মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসি।

চমেক পুলিশ ফাঁডির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া বলেন, দক্ষীণ খুলশীর ১নং রোডের ৬নং বাড়িতে দেয়াল ধসে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জয়নিউজ/রিফাত/এসআই

The post খুলশীতে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NCuGHR

Saturday, October 26, 2019

খুলশীতে ইয়াবাসহ ফারুক গ্রেপ্তার

https://ift.tt/367P4rr

নগরের খুলশী থানার কর্ণফুলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭ শ’ ইয়াবাসহ মো. ফারুক দেওয়ান (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক কিশোরগঞ্জ জেলার মৃত মনসুর আলী দেওয়ান ছেলে।

গোয়েন্দা (উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার কর্ণফুলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭শ ইয়াবাসহ ফারুককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/বিআর

The post খুলশীতে ইয়াবাসহ ফারুক গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pdOBmM

Tuesday, October 15, 2019

খুলশীতে চোরচক্রের নেতা গ্রেপ্তার

https://ift.tt/2OKSMRD

আখতারুজ্জামান ফ্লাইওভারের উপর থেকে সাত কেজি তামার তারসহ একটি চোরচক্রের নেতা মো. মহসিন উদ্দিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

মহসীন বর্তমানে দামপাড়ার ১নং গলি ফাতেমা বাড়ির ভাড়াটিয়া। তিনি চকবাজার এলাকার মিন্নত আলী গাজীর ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জয়নিউজকে জানায়, তার একটা সঙ্ঘবদ্ধ বাহিনী রয়েছে। যাদের বয়স সবার ১৮ বছরের নিচে এবং তাদের দিয়ে রাতে ফ্লাইওভারের উপর থেকে তারসহ বিভিন্ন মালামাল চুরি করিয়ে তার কাছে জমা দিলে সে উক্ত চোরাই মালামালসমূহ বিভিন্ন জায়গায় বিক্রি করে।

তিনি আরো বলেন, ইদানিং লক্ষ্য করা যাচ্ছে ফ্লাইওভারের উপর অন্ধকারের সুযোগ নিয়ে প্রায়ই চুরির ঘটনা সংঘটিত হয়। তার সঙ্গবদ্ধ বাহিনীর অন্যান্য সদস্যদের ও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

মহসীনের বিরুদ্ধে খুলশি থানায় একটি চুরির মামলা করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/বিআর

The post খুলশীতে চোরচক্রের নেতা গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pjgGsP