Showing posts with label পিইসি. Show all posts
Showing posts with label পিইসি. Show all posts

Sunday, November 17, 2019

প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু

https://ift.tt/32QV70v

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা আজ রোববার (১৭ নভেম্বর) থেকে শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এ পরীক্ষা শেষ হবে ২৪ নভেম্বর।

এবার পরীক্ষার্থী ২৯ লাখ ৩ হাজার ৬৩৮। ৭ হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে দেশের বাইরে রয়েছে ১২টি কেন্দ্র। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এরমধ্যে পিইসি পরীক্ষায় ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ৩০০ ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭। ইবতেদায়ি পরীক্ষায় ৩ লাখ ৫০ হাজার ৩৭১ পরীক্ষার্থী অংশ নিচ্ছে, যার মধ্যে ছাত্র ১ লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী ১ লাখ ৬৩ হাজার ২৮৯।

দেশের বাইরে পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও বিতরণ কাজ শেষ হয়েছে। দেশের দুর্গম এলাকার ১৮৪টি কেন্দ্রে বিশেষ ব্যবস্থায় প্রশ্নপত্র পাঠানো হয়েছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা শুরু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/37hLifR