Showing posts with label জানাজা. Show all posts
Showing posts with label জানাজা. Show all posts

Thursday, November 07, 2019

ঢাকায় পৌঁছেছে খোকার মরদেহ

https://ift.tt/2JWKC5m

অবিভক্ত ঢাকার সিটির সাবেক মেয়র, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ নিউইয়র্ক থেকে বাংলাদেশে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ৮টা ২৮ মিনিটের দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সাদেক হোসেন খোকার কফিন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ইকবাল হাসান মাহমুদ টুকু গ্রহণ করেছেন।

এর আগে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে খোকার মরদেহ নিয়ে নিউইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা দেন তার স্বজনরা।

আজ বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সাদেক হোসেন খোকার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। এরপর বাদ জোহর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জানাজা হবে। সেখান থেকে গোপীবাগে মরহুমের নিজস্ব বাসভবনে মরদেহ নিয়ে যাওয়া হবে। বাদ আসর তার মরদেহ ধূপখোলা মাঠে নেয়া হবে। সেখানে শেষ জানাজা হবে। জানাজা শেষে তার শেষ ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে মায়ের কবরেই শায়িত করা হবে সাদেক হোসেন খোকাকে।

জয়নিউজ/পিডি

The post ঢাকায় পৌঁছেছে খোকার মরদেহ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2PQ6Z09

Tuesday, November 05, 2019

জুরাইন কবরস্থানে হবে খোকার শেষ আশ্রয়

https://ift.tt/2oO5FzK

বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ দেশে আনা হবে বৃহস্পতিবার (৭ নভেম্বর)। ওইদিন চার দফা জানাজা শেষে সন্ধ্যায় জুরাইন কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাদেক হোসেন খোকার এপিএস নজরুল ইসলাম কিরণের জানান, বৃহস্পতিবার ৮ সকাল ৮টার দিকে সাদেক হোসেন খোকার মরদেহ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। এরপর বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা হবে।

‘সেখান থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে নেওয়া হবে।  দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রয়াত খোকার মরদেহে ফুলেল শ্রদ্ধা জানাবেন। বাদ জোহর দলীয় কার্যালয়ের সামনে জানাজা হবে। সেখান থেকে তার নিজ জন্মস্থান রাজধানীর গোপীবাগ নেওয়া হবে মরদেহ।’

বিকেলে গোপীবাগ ও ধুপখোলা মাঠে খোকা  আরও দুটি জানাজা হবে। তবে ওই জানাজার নির্দিষ্ট সময় তারা জানাতে পারেননি।

কিরণ জানান, মরদেহের সঙ্গে স্যারের (সোদেক হোসেন খোকা) বড়ছেলে ইসরাক হোসেনসহ পরিবারের সদস্যরা রয়েছে। তারা ঢাকায় পৌঁছানোর পর দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনার পর অন্যান্য সিদ্ধান্ত নেবেন।

এর আগে সোমবার (০৪ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১টা ৫০ মিনিটে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিএনপির এই নেতা।

জয়নিউজ/পিডি

 

The post জুরাইন কবরস্থানে হবে খোকার শেষ আশ্রয় appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JPNgJX