Showing posts with label নিহত. Show all posts
Showing posts with label নিহত. Show all posts

Sunday, November 17, 2019

পরিচয় মিলেছে ৬ লাশের, এখনও অজ্ঞাত ১

https://ift.tt/32VvwDV

একে একে পরিচয় শনাক্তের পর লাশঘর থেকে ৬ জনের লাশ হস্তান্তর করা হলেও বাকি একজনের পরিচয় মেলেনি। সকালে পাথরঘাটায় বিস্ফোরণে নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৪ জনের মরদেহ শনাক্ত করা হলেও ৩ জনের পরিচয় পাওয়া যাচ্ছিল না। বিকালে আরো দুই মরদেহের পরিচয় শনাক্ত হয়। এখন বাকি একটি মরদেহের পরিচয় খোঁজ করছে পুলিশ।

পরিচয় পাওয়া ৬ জন হলেন প্রধান শিক্ষিকা এ্যানি বড়ুয়া (৩৮),গৃহিনী ফারজানা বেগম (৩২), স্কুলছাত্র আতিক (১০), রংমিস্ত্রি নুরুল ইসলাম (৩০), রিকশাচালক আবদুস শুক্কুর (৫০), ভ্যানচালক মো. সেলিম (৪০)।

পুলিশের এডিসি আবদুর রব (দক্ষিণ) জয়নিউজকে বলেন, নিহত ৭ জনের মধ্যে ৪ জনের মরদেহ হস্তান্তর করা হলেও বাকি ৩ জনের পরিচয় পাওয়া যাচ্ছিল না। বিকাল ৩টার দিকে আবদুস শুক্কুর (৫০) নামে আরো একজনের লাশ শনাক্ত করে তার স্বজনরা। নিহত আবদুস শুক্কুর পেশায় একজন বিকশাচালক।

এছাড়া মো. সেলিম (৪০) নামে এক ভ্যানচালকের আরেকটি মরদেহ শনাক্ত করে তার বন্ধু জসিম। সেলিমের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়। বাকি একটি মরদেহ এখনো পরিচয় মেলেনি।

প্রসঙ্গত, রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গাসলাইন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাঁচতলা ভবনটির নিচতলার দুটি দেয়াল ধসে পড়ে ও দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।

জয়নিউজ/হিমেল/পিডি

The post পরিচয় মিলেছে ৬ লাশের, এখনও অজ্ঞাত ১ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/37gA0rV

মায়ের হাত ধরে না ফেরার দেশে ছেলে

https://ift.tt/2NXN6D3

কোর্টবিল্ডিং থেকে ছুটতে ছুটতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে মাটিতে লুটিয়ে পড়লেন অ্যাডভোকেট আতাউর রহমান। নিজের প্রাণসম সন্তান আর প্রিয় সহধর্মিনীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন। হাতের কাছে ছেলের সহপাঠী যাকে পাচ্ছেন তাকে জড়িয়ে ধরে আহাজারি করছেন।

রোববার (১৭ নভেম্বর) স্কুলে যাওয়ার জন্য মা ফারজানার (৩২) হাত ধরে বের হয়েছিলেন ছোট্ট শিশু আতিক (১০)। কিন্তু স্কুলে পৌঁছানোর আগেই পাথঘাটার গ্যাসলাইন বিস্ফোরণে প্রাণ হারান মা-ছেলে।

সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গাসলাইন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাঁচতলা ভবনটির নিচতলার দুটি দেয়াল ধসে পড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। সেই হতভাগ্য ৭ জনের মধ্যে ফারজানা বেগম ও তার ছেলে আতিকও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

জয়নিউজ/কাউছার/পিডি

 

The post মায়ের হাত ধরে না ফেরার দেশে ছেলে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Qrhbwr

বাবাকে আর দেখল না অবুঝ শিশু

https://ift.tt/2KsqyrV

প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়েছিলেন রঙমিস্ত্রি নুরুল ইসলাম (৩০)। বাসা নতুন ব্রিজ হলেও কাজ করতে পাথরঘাটায় এসেছিলেন তিনি। রাতে কাজ শেষে ঘুমঘুম চোখে ফিরছিলেন বাসায়। কে জানত, এটিই তার শেষ যাত্রা।

রোববার (১৭ নভেম্বর) নগরের ব্রিকফিল্ড রোডে একটি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণের ঘটনায় যে ৭ জন নিহত হন তাদেরই একজন নুরুল।

নিহত নুরুল ইসলাম

নিহতের ভাগ্নে মেহেদি হাসান জয়নিউজকে বলেন, কাজ শেষ করে করে বাসায় ফেরার পথে ওই ভবনের দেওয়াল তার গায়ের ওপর এসে পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

মেহেদি আরও জানান, বছর দুয়েক আগে বিয়ে করেছিলেন নুরুল। তাঁর সংসারে এক বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

সেই যে ঘর থেকে বের হলেন আর তার বাবাকে দেখল না অবুঝ শিশু- বলতেই চোখের পানি গড়িয়ে পড়ে মেহেদির।

জয়নিউজ/হিমেল/পিডি

The post বাবাকে আর দেখল না অবুঝ শিশু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32OMKmg

ভবনে গ্যাসলাইন বিস্ফোরণ, নিহত ৭

https://ift.tt/2CSsgP3

নগরের পাথরঘাটায় একটি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণে শিশুসহ ৭ জন নিহত হয়েছে।  নিহতদের মধ্যে চারজন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১০ জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসীম উদ্দিন জয়নিউজকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি  টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পাঁচতলা ভবনটির নিচতলার গ্যাসের লাইনে বিস্ফোরণে ওই ভবনের দু’টি দেয়াল ধসে পড়েছে। ঘটনার কারণ তদন্ত করে দেখা হবে।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই জয়নিউজকে বলেন, আলাউদ্দিন তালুকদার বলেন, পাথরঘাটায় বিস্ফোরণের পর আহতাবস্থায় ১২ জনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে ৭ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা চলছে।

জয়নিউজ/পিডি

 

The post ভবনে গ্যাসলাইন বিস্ফোরণ, নিহত ৭ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2rRLZMy

Tuesday, November 12, 2019

কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫

https://ift.tt/2CwpnDg

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষে এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে কসবার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। তবে এখনো হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, রাত পৌনে ৩টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশীথা ও সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেসের সংঘর্ষে ঘটনাস্থলেই ৯ জন নিহত হয়। পরে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ২ জন ও কুমিল্লা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা যান।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

ব্রাহ্মণবাড়িয়ার ব্জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে তূর্ণা নিশীথা ট্রেনটি সিগন্যাল অমান্য করে লাইনে ঢুকে উদয়ন এক্সপ্রেস ট্রেনটিকে ধাক্কা দিয়েছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্ত করে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দিয়ে মরদেহ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। পাশাপাশি আহতের চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2CCanUl

Sunday, November 10, 2019

বুলবুল: বাংলাদেশ ২, ভারত ২

https://ift.tt/32wKlfX

ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে পটুয়াখালী ও খুলনায় নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (১০ নভেম্বর) ভোরে ঝড়ের সময় ঘর ও গাছচাপা পড়ে এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামের হামেদ ফকির (৬০) ও খুলনার দাকোপ উপজেলার প্রমিলা মণ্ডল (৫২)।

এখনো ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে  এ অঞ্চলে মাঝারি, কখনো মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে।

ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যার পর আঘাত হানে। এসময় উপকূলে ঘণ্টায় ১১৫ কিলোমিটার থেকে ১২৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায়। ‘বুলবুল’র তাণ্ডবে কলকাতা ও ওডিশায় দুজনের মৃত্যু হয়।

জয়নিউজ/পিডি

The post বুলবুল: বাংলাদেশ ২, ভারত ২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34PUztt

Saturday, November 02, 2019

মালিতে জঙ্গি হামলায় ৫৩ সেনা সদস্য নিহত

https://ift.tt/36pc997

পশ্চিম আফ্রিকার মালির মেনাকা রাজ্যে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ৫৩ সেনা। এসময় আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (১ নভেম্বর) একটি সেনা ঘাঁটিতে এজঙ্গি হামলার ঘটনা ঘটে।

শনিবার (২ নভেম্বর) সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের মেনাকা রাজ্যে সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির যোগাযোগমন্ত্রী ইয়াগা সানগারি এক টুইট বার্তায় বলেন, জঙ্গিদের এহামলায় এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে।

এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে মালি সরকার। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

জয়নিউজ/বিআর

The post মালিতে জঙ্গি হামলায় ৫৩ সেনা সদস্য নিহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NBskHV

Thursday, October 31, 2019

পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৬২

https://ift.tt/2r1pjZR

পাকিস্তানে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ট্রেনের ভেতর চুলা জ্বালিয়ে রান্নার সময় গ্যাস সিলিন্ডার  বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তা ট্রেনে ছড়িয়ে পড়ে।

রেডিও পাকিস্তান জানায়, লিয়াকাতপুর শহরের কাছে করাচি-রাওয়ালপিন্ডি যাতায়াত করা তেজগাম এক্সপ্রেসের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৩০ জনের বেশি মানুষ আহত বা দগ্ধ হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বাঁচতে অনেকেই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলীয় রহিম ইয়ার খান শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জিও টিভিকে জানিয়েছেন, ট্রেনের মধ্যে রান্নার সময় দুটি চুলায় বিস্ফোরণ হয়েছে। তা থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েই অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে।

জেলার উদ্ধার অভিযানের প্রধান বাকির হুসেইন আশঙ্কা প্রকাশ করে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অধিকাংশ সময় দীর্ঘপথে যাত্রায় অনেক যাত্রীই ট্রেনে রান্নার চুলা নিয়ে যাতায়াত করেন যাতে তারা খাবার রান্না করে খেতে পারেন।

এর আগে গত জুলাইয়ে আরও একটি দুর্ঘটনায় ১১ জন এবং গত সেপ্টেম্বরে অপর একটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। তবে ২০০৫ সালে সিন্ধু প্রদেশের একটি স্টেশনে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১৩০ জনের মৃত্যু হয়।

জয়নিউজ/পিডি

 

The post পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৬২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36oFSiG

Tuesday, October 29, 2019

সীতাকুন্ডে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

https://ift.tt/2MSDvwH

সীতাকুন্ড উপজেলার ছোট কুমিরা এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের তিন সদস্য নিহত হয়েছে।

সোমবার (২৯ অক্টোবর)  রাত ২টায়  ছোট কুমিরা এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত ৩ ডাকাত সদস্যের পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার ফাহামিদ আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘কুমিরা এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে অস্ত্রধারী ডাকাত দলের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।  পরে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল সহ দুটি অস্ত্র ও ১২ রাউন্ড গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

জয়নিউজ/রিফাত/পিডি

 

The post সীতাকুন্ডে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32US74l

Monday, October 28, 2019

নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে লরি, যুবক নিহত

https://ift.tt/2os2MEA

সীতাকুণ্ড থানার কালুশাহ মাজার এলাকায় নিয়ন্ত্রণহীন লরির আঘাতে মো. আজম (৩৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৩টায় কালুশাহ মাজার গেইট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজম কালুশাহ পশ্চিম মালিপাড়া এলাকার মৃত আমির হোসেনের পুত্র।

স্থানীয় যুবক মো. বখতিয়ার জয়নিউজকে বলেন, আজম কালুশাহ সড়কে দাঁড়িয়ে গাড়ি থেকে মাজারের দানবক্সের জন্য টাকা তুলতো।  প্রতিদিনের মত সে রোববার রাতে দায়িত্বপালন করছিল যাত্রী ছাউনীতে বসে।  রাত সাড়ে তিনটার দিকে বিএসআরএম এর একটি লরি হঠাৎ ব্রিজের যাত্রী ছাউনির উপর উঠে যায়। তখন  লরিটি যাত্রী ছাউনি সহ ভেঙ্গে আজমকেসহ নিয়ে ব্রিজের নিচে পরে যায়। পরে আমরা আজমকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যাই। তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি আরো বলেন,  দুর্ঘটনার পর ড্রাইভার লরি রেখে আহত অবস্থায় পালিয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক)  পুলিশ ফাঁডির ইনচার্জ জহিরুল ইসলাম জয়নিউজকে বলেন, কালুশাহ এলাকায় লরি চাপায় গুরতর আহত আজম (৩৩) নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তখন হাসপাতালের কত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/রিফাত/পিডি

 

The post নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে লরি, যুবক নিহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/31PiuqL

Monday, October 21, 2019

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

https://ift.tt/2W0vg4x

ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুরুল আবছার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২১ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আবছার দক্ষিণ মধ্যম হালিশহরের মাইজপাড়া আব্দুর রাজ্জাক বাড়ির মো. আবদুল মতিনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, স্থানীয়রা মোটরসাইকেল চালক নুরুল আবছারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/বিআর

The post ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JadarF

কঙ্গোয় বাস দুর্ঘটনায় নিহত ৩০

https://ift.tt/31ujHE0

কঙ্গোর রাজধানী কিনশাসায় একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। রোববার (২০ অক্টোবর) রাতে ওই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

কঙ্গোর রেড ক্রসের মুখপাত্র ডেভিড সিয়ালা এএফপিকে বলেন, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও ১৮ জন আগুনে দগ্ধ হয়েছেন।

তিনি আরও বলেন, আমরা মরদেহ শনাক্ত করতে কাজ করে যাচ্ছি। ওই বাসটি যাত্রী এবং মালামালে পরিপূর্ণ ছিল। লুফু এলাকা থেকে কিনশাসার দিকে যাচ্ছিল বাসটি।

কিনশাসা থেকে ১৫০ কিলোমিটার দূরে বানজা-গুংগু এলাকায় বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এতে বাসটি দুর্ঘটনায় পড়ে আগুন ধরে যায়। রোববার মধ্যরাত একটার দিকে ওই দুর্ঘটনা ঘটেছে।

এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীরর শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি। তিনি আহতদের চিকিৎসা নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

জয়নিউজ/পিডি

The post কঙ্গোয় বাস দুর্ঘটনায় নিহত ৩০ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2VXLewt

Sunday, October 20, 2019

পাল্টাপাল্টি হামলা: ভারতের ৯, পাকিস্তানের ৭ জন নিহত

https://ift.tt/2pzbKA2

নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণে পাকিস্তানের কমপক্ষে ছয় বেসামরিক এবং এক সেনা নিহত হয়েছেন। পাক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ জম্মু-কাশ্মীরে ভারত নির্বিচার ও নির্মম হামলা চালিয়েছে।

রোববার (২০ অক্টোবর) স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের হামলায় আরও নয় বেসামরিক আহত হয়েছেন। চলতি বছর নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণে একদিনে এটাই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক টুইট বার্তায় জানিয়েছে, ভারতের সঙ্গে সংঘর্ষে এক সেনা শহীদ হয়েছেন এবং আরও দুই সেনা আহত হয়েছেন।

আইএসপিআর-এর তরফ থেকে আরও জানানো হয়েছে, সীমান্তের জুরা, শাহকোট এবং নওসেরি সেক্টরে বিনা উসকানিতে ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিয়েছে পাক সেনাবাহিনী। এতে ভারতের ৯ সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে ভারতের দুটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এরপরেই পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের ভেতরে সন্ত্রাসীদের অন্তত চারটি আস্তানা ও ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। রোববার সকালের দিকে পাক অধিকৃত কাশ্মীরের তাঙধর সেক্টরের বিপরীত পাশে ভারতীয় সেনাবাহিনীর এই হামলায় ব্যাপক হতাহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি।

জয়নিউজ/এসআই

The post পাল্টাপাল্টি হামলা: ভারতের ৯, পাকিস্তানের ৭ জন নিহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Bu3YKm

ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি ইস্যুতে রণক্ষেত্র ভোলা

https://ift.tt/2J4sQwI
ভোলায় সংঘর্ষ

ভোলায় পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। রোববার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে ওই সমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় পুলিশসহ অর্ধশতাধিক।

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে ‘অবমাননাকর স্ট্যাটাসের’ প্রতিবাদে আয়োজিত সমাবেশে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন- মাহাফুজ, মিজান, শাহীন ও মাহবুব। গুলিবিদ্ধরা হলেন- বোরহানউ‌দ্দি‌নের ছোটমা‌নিকা এলাকার মিজানুর রহমান (৩০), নান্টু (৪০), মাকসুদুর রহমান (১৮), তানভীর (৩০), অ‌লিউল্লাহ (৪০), সি‌দ্দিক (২৮), তাহের, শামীম ও সোহরাব।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার কাচিয়া ইউনিয়নের স্থানীয় এক যুবক তার ফেসবুক আইডিতে মহানবী (সা.) ও ইসলাম নিয়ে কটূক্তি করে। এ ঘটনায় উপজেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ শনিবার ওই যুবকসহ আরো একজনকে আটক করে।

এদিকে কটূক্তির প্রতিবাদে রোববার বিক্ষোভ সমাবেশের ডাক দেয় স্থানীয় মুসল্লিরা। বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় মুসল্লিরা প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। এ বাধা দেওয়াকে কেন্দ্র করে একপর্যায়ে পুলিশের সঙ্গে মুসল্লিদের সংঘর্ষ শুরু হয় এবং হতাহতের ঘটনা ঘটে।

জয়নিউজ/এসআই

The post ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি ইস্যুতে রণক্ষেত্র ভোলা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Bom9RR

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ মাদক ব্যবসায়ী

https://ift.tt/2Mz3g57

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রহিম উদ্দিন ওরফে রফিক (৩৭) ও মো. আজিজ (২৪) নামের দুই যুবক নিহত হয়েছেন। তারা দুজনেই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার (১৯ অক্টোবর) রাত ১টার দিকে বিজিবি সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’মো. রহিম উদ্দিন ওরফে রফিক এবং রোববার (২০ অক্টোবর) ভোররাত ৪টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  মো. আজিজ নিহত হন।

নিহত রহিম উদ্দিন উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপড়ার মধ্যম খাঞ্জরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে এবং মো. আজিজ টেকনাফ সদর ইউনিয়নের ডেলপাড়া গ্রামের ছালেহ আহমদের ছেলে।

টেকনাফ-২ ব্যাটলিয়ন বিজিবি কমান্ডার লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল মদিনার জোড়া এলাকায় অভিযানে যায়। এ সময় কয়েকজনকে নৌকা নিয়ে নাফ নদী পার হয়ে আসতে দেখা যায়। নদীর কিনারায় আসার সঙ্গে সঙ্গে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে এ সময় ওই ইয়াবা ব্যবসায়ীরা টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছোড়ে। এতে দুই বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে ৬০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। আহত বিজিবির দুই সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অন্যদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শনিবার রাত ৯টার দিকে মাদক মামলার আসামি মো. আজিজকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সদর ইউপি মহেশখালীয়া পাড়া নৌকাঘাটে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে পুলিশ একটি টিম নিয়ে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে তিন হাজার ইয়াবা, একটি এলজি ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

জয়নিউজ/পিডি

 

The post টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ মাদক ব্যবসায়ী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/31uZbmv

Thursday, October 17, 2019

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

https://ift.tt/2BgxO52

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার হোয়াইক্যং সাতঘরিয়াপাড়া পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্যও আহত হয়।

নিহতদের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্চরপাড়া এলাকার সামশুল আলমের ছেলে জিয়াবুল হক জিয়া প্রকাশ বাবুল (৩০) ও বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আজিম উল্লাহ (৪৬)।

আহতরা হলেন- কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, উপ-পরিদর্শক সাব্বির আহমেদ, কনস্টেবল রাইসুল ইসলাম আসাদ ও শুক্কুর।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বুধবার (১৬ অক্টোবর) বিকেলে টেকনাফের হ্নীলা বাজার এলাকার পলাতক আসামি জিয়াবুল হক বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মতে বৃহস্পতিবার )১৭ অক্টোবর) ভোরে অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানের নেতৃত্বে পুলিশের দল টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়াপাড়া পাহাড়ের পাদদেশে তার গোপন আস্তানায় অস্ত্র ও ইয়াবা উদ্ধারে যায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবুলের সহযোগীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ চার পুলিশ সদস্য আহত হন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় মাদক কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাবুল ও অপর সহযোগী আজিম উল্লাহকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়া হলে ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি শুটার গান, পাঁচটি দেশীয় এলজি, ৩৬ রাউন্ড তাজা গুলি ও পাঁচ হাজার ইয়াবা পিস উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2VPr8V1

সৌদিতে সড়ক দুর্ঘটনা, নিহত ৩৫ ওমরাহ যাত্রী

https://ift.tt/32leSxS

সৌদি আরবে একটি বাস দুর্ঘটনায় ৩৫ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। একটি বাসের সঙ্গে অপর একটি ভারী যানের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন।

বুধবার (১৬ অক্টোবর) মদীনা থেকে ১৭০ কিলোমিটার দূরে আল আখাল এলাকার হিজরা রোডে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৩৯ জন আরোহী ছিলেন।

মদীনা পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানায়, দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও  চারজন। তারা সবাই ওমরাহ যাত্রী। নিহতরা সবাই সৌদি প্রবাসী। তারা আরব এবং এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। ওমরাহ করতে সৌদিতে অবস্থান করছিলেন তারা।

দুর্ঘটনায় আহতদের আল হামনা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর পরই সেখানে পৌঁছেছে সৌদি রেড ক্রিসেন্ট এবং জরুরি বিভাগের কর্মীরা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

জয়নিউজ/পিডি

 

The post সৌদিতে সড়ক দুর্ঘটনা, নিহত ৩৫ ওমরাহ যাত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MTNWz0

Wednesday, October 16, 2019

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ সন্ত্রাসী নিহত

https://ift.tt/2MhHWko
কাম্মীর

ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিন সন্ত্রাসী নিহত হয়েছে। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় বুধবার (১৬ অক্টোবর) সকালে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, দু’পক্ষের গোলাগুলিতে এক সেনা আহত হয়েছেন। অনন্তনাগের পাজালপোরা জেলায় সন্ত্রাসীরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

অভিযান শুরুর পর সন্ত্রাসীরাও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে এবং এক সেনা আহত হয়েছেন।

মাত্র একদিন আগেই উপত্যকায় পোস্ট পেইড মোবাইল সেবা পুণরায় চালু করা হয়েছে। তারপরেই এই সংঘর্ষের ঘটনা ঘটল। তবে ইন্টারনেট সেবা এখনও বন্ধ রাখা হয়েছে।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়া হয়। তারপর থেকেই সেখানে কারফিউ জারি ছিল এবং মোবাইল, ল্যান্ড লাইন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।

জয়নিউজ/পিডি

 

The post কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ সন্ত্রাসী নিহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MkdlCT

Tuesday, October 15, 2019

পেরুতে বিয়ের অনুষ্ঠানে ভবন ধসে ৬ জন নিহত

https://ift.tt/2VN6Z1J

পেরুতে বিয়ের অনুষ্ঠান চলাকালে একটি ভবনের ছাদ ধসে পড়ে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

সোমবার (১৪ অক্টোবর) সেন্ট্রাল পেরুর একটি পার্টি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা বিভাগ কর্মকর্তারা জানিয়েছেন, রোববার বিয়ের অনুষ্ঠান চলাকালে ভবনের দেয়াল ও ছাদ ধসের ঘটনা ঘটে।

এতে চাপা পড়েন বহু মানুষ। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। গুরুতর আহত অবস্থায় অনেককে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জয়নিউজ/বিআর

The post পেরুতে বিয়ের অনুষ্ঠানে ভবন ধসে ৬ জন নিহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2OPGBDa