Showing posts with label মৃত্যু. Show all posts
Showing posts with label মৃত্যু. Show all posts

Friday, November 15, 2019

সেলফি তুলতে গিয়ে পর্যটকের মৃত্যু

https://ift.tt/32RPzmy

সেলফি তুলতে গিয়ে জলপ্রপাত থেকে পড়ে থাইল্যান্ডে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ওই পর্যটক ফ্রান্সের নাগরিক। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে কোহ সামুই দ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই দ্বীপের শ্বেত শুভ্র বালি ব্যাকপ্যাকার্স এবং পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান।

৩৩ বছর বয়সী ওই পর্যটক না মুয়েং-২ জলপ্রপাত থেকে পড়ে গিয়েছিলেন। এর আগে গত জুলাইয়ে স্পেনের এক পর্যটকও ওই একই স্থান থেকে পড়ে গিয়ে মারা যান।

ওই জলপ্রপাত থেকে পড়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। তার এক বন্ধু জানিয়েছেন, তিনি জলপ্রপাতের সামনে সেলফি তোলার চেষ্টা করছিলেন। পরে সেখান থেকে পা পিছলে নিচে পড়ে যান।

জয়নিউজ/পিডি

 

The post সেলফি তুলতে গিয়ে পর্যটকের মৃত্যু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2rNfEq7

Thursday, November 14, 2019

ফিনলে প্রপার্টিজের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

https://ift.tt/2J1NuNY
শ্রমিকের মৃত্যু

নগরের দুই নম্বর গেট এলাকায় ফিনলে প্রপার্টিজের নির্মাণাধীন ভবন থেকে পড়ে নয়ন ধর (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, নয়ন ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ভবনে এসির কাজ করতে গিয়ে পড়ে যান। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়।

তিনি আরো বলেন, নয়নকে সকাল ১০টায় কয়েকজন লোক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জয়নিউজ/কাউছার/শহীদ

The post ফিনলে প্রপার্টিজের ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2rET82t

Monday, November 11, 2019

খুলশীতে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

https://ift.tt/2J1NuNY
শ্রমিকের মৃত্যু

নগরের খুলশীতে বিল্ডিং নির্মাণের কাজ করার সময় বাচ্চু মিয়া (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া কুমিল্লার কসবা থানার আছকিনা ইউনিয়নের মৃত আবদুস সামাদের ছেলে।

নির্মাণশ্রমিক মনির হোসেন বলেন, আনোয়ার সাহেবের বাড়িতে ২২ দিন ধরে আমরা বিল্ডিংয়ের বেইজড নির্মাণে কাজ করছিলাম। আজ বিকেলে কাজ করার সময় হঠাৎ পাশের একটি দেয়াল হেলে পড়ে। তখন গুরতর অবস্থায় আমরা বাচ্চু মিয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসি।

চমেক পুলিশ ফাঁডির ইনচার্জ মো. জহিরুল হক ভূঁইয়া বলেন, দক্ষীণ খুলশীর ১নং রোডের ৬নং বাড়িতে দেয়াল ধসে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

জয়নিউজ/রিফাত/এসআই

The post খুলশীতে দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NCuGHR

Sunday, November 10, 2019

বুলবুল: সারাদেশে ৫ জনের মৃত্যু

https://ift.tt/2X1ylSD

সারাদেশে চার জেলায় দুর্যোগ কবলিত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে তিনজন গাছচাপায় এবং দুইজন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।

ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে দমকা হাওয়ায় গাছচাপা পড়ে খুলনা ও পটুয়াখালীতে তিন জন মারা গেছেন। এছাড়াও বরগুনার ভানাই সদরের একটি আশ্রয়কেন্দ্রে ৭০ বছর বয়ষ্ক একজন মারা গেছেন।

খুলনা: রোববার (১০ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ দাকোপ গ্রামে গাছচাপা পড়ে মারা যান প্রমিলা মণ্ডল। তিনি ওই গ্রামের সুভাষ মণ্ডলের স্ত্রী। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল ওয়াদুদ গণমাধ্যমকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে প্রমিলা মণ্ডল দক্ষিণ দাকোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ছিলেন। সকালে তিনি বের হয়ে দেখেতে যান তার ঘরের কী অবস্থা। তখনো দমকা বাতাস বয়ে যাচ্ছিল। এরপর একটি গাছ ভেঙে তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এদিকে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে আলমগীর হোসেন (৩২) নামে আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

খুলনার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আজিজুল হক জোয়ার্দার জানিয়েছেন, আলমগীর গাছচাপা পড়ে মারা গেছেন।

পটুয়াখালী: মির্জাগঞ্জ উপজেলায় ঘরচাপা পড়ে হামেদ ফকির (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। ভোর রাতে উপজেলার উত্তর রামপুরা গ্রা‌মে এ ঘটনা ঘটে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দমকা বাতাসে তার ঘরের ওপর একটি রেইন্ট্রি ও একটি চাম্বল গাছ ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরা: আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আবুল কালাম (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। সকাল ১১টায় উপজেলার গাবুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আবুল কালামের বাড়ি গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামে। তার বাবা মৃত আজিজ সরদার। গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম জানান, রাতে আবুল কালাম গাবুরা আশ্রয়কেন্দ্রে ছিলেন। সকালে বাড়ি ফিরে যাওয়ার সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

বরগুনা: সদর উপজেলার ডিএল কলেজ আশ্রয়কেন্দ্রে অসুস্থ হয়ে হালিমা খাতুন নামে (৭০) এক বৃদ্ধা মারা গেছেন। বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনিচুর রহমান বলেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার জানান, উপকূলীয় জেলাগুলোতে খোঁজ নেওয়া হচ্ছে। সব জেলা থেকে এখনো তথ্য আসেনি।

জয়নিউজ/এসআই

The post বুলবুল: সারাদেশে ৫ জনের মৃত্যু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2X1IHlk

অবশেষে মারা গেল সেই হাতিটি

https://ift.tt/2NBp2FX

অবশেষে লোহাগাড়া চুনতির নারিশ্চার চাকমার জুম এলাকায় কাদায় আটকে পড়া হাতিটি অবশেষে মারা গেল।

রোববার (১০ নভেম্বর) সকাল ৬টায়  চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।

চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মন্জু আলম জানান, হাতিটিকে কাদা থেকে উদ্ধার করে পাশের শুকনো জায়গায় তুলে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। চকরিয়া সাফারী পার্কের প্রাণী চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে চুনতি এনে এ হাতির চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে হাতিটিকে আর বাঁচানো গেল না। হাতিটিকে ময়নাতদন্ত করার পর মাটিতে পুঁতে ফেলা হবে।

এ ব্যাপারে চিকিৎসক মোস্তফিজুর রহমান বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি হাতিটিকে বাঁচাতে। কিছুটা খাবারও খেয়েছিল। কিন্তু সকালে হাতিটি মারা যায়। হাতাটির বাম পায়ে পচন ধরেছে।

উল্লেখ্য,  গত ৮ নভেম্বর চুনতি অভয়ারণ্যের এ হাতি খাদ্যের খোঁজে এসে নারিশ্চা চাকমার জুম এলাকায় কাদা মাটিতেিআটকে গিযেছিল।

জয়নিউজ/পুষ্পেন/পিডি

 

The post অবশেষে মারা গেল সেই হাতিটি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Km18MD

Thursday, November 07, 2019

সীতাকুণ্ডে লোহার প্লেট চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

https://ift.tt/2J1NuNY
শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড শিপইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজের লোহার প্লেটের নিচে চাপা পড়ে জাহাজভাঙা এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম মো. মুসলিম (৫১)। সে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল গ্রামের মৃত আবদুল কাদেরের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল আড়াইটার দিকে উপজেলার কুমিরা সাগর উপকূলে অবস্থিত প্যাসিফিক শিপইয়ার্ডে কাটার জন্য রাখা স্ক্র্যাপ জাহাজের বড় একটি লোহার প্লেট পার্শ্ববর্তী এইচএম এন্টারপ্রাইজ শিপইয়ার্ডে গিয়ে কর্তব্যরত জাহাজ কাটার ফোরম্যান মুসলিমের উপর পড়ে। এসময় ইয়ার্ডের অন্যান্য শ্রমিকরা প্লেটটি সরিয়ে মুসলিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুসলিমের ছেলে সুমন জয়নিউজকে বলেন, ইয়ার্ড মালিকের গাফিলতির কারণে আমার বাবার মৃত্যু হয়েছে। তারা বাবার মৃত্যুর খবর পর্যন্ত আমাদের জানায়নি।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ হোসেন মোল্লা বলেন, এক ইয়ার্ডের লোহার প্লেট অন্য ইয়ার্ডে গিয়ে পড়ে। এতে এইচএম শিপইয়ার্ডের এক ফোরম্যান মারা গেছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে আছে।

এ ঘটনায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

জয়নিউজ/সোকন্দার/এসআই

The post সীতাকুণ্ডে লোহার প্লেট চাপা পড়ে শ্রমিকের মৃত্যু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32r3z6H

কালুরঘাট নতুন সেতু দেখে যেতে পারলেন না বাদল

https://ift.tt/2oTfZX6
বাদল

কালুরঘাট নতুন সেতু না হলে ডিসেম্বরের মধ্যে সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন জাসদ নেতা মুক্তিযোদ্ধা মঈনুদ্দিন খান বাদল। কিন্তু সংসদ থেকে নয় জীবন থেকেই পদত্যাগ করলেন বর্ষিয়ান বামপন্থী এ নেতা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভারতের বেঙ্গালুরুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে তিনি মারা গেছেন। (ইন্না লিল্লাহি…… রাজিউন)।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বোয়ালখালীতে জন্ম নেয়া মঈন উদ্দীন খান বাদল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যকরী সভাপতি ছিলেন। তিনি চট্টগ্রাম-৮ আসনের তিনবার সংসদ সদস্য ছিলেন।

গত ১৮ অক্টোবর থেকে ভারতে প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠির তত্ত্বাবধানে ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় হার্টফেল করায় মৃত্যুবরণ করেন তিনি। দ্রুত সময়ের মধ্যে মরদেহ বাংলাদেশে আনা হবে বলে তার পরিবার জানিয়েছেন।

জয়নিউজ/পিডি

The post কালুরঘাট নতুন সেতু দেখে যেতে পারলেন না বাদল appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33rgmHt

Sunday, November 03, 2019

ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু

https://ift.tt/2qkt1gw

নগরের সার্সন রোডের সানমার ভ্যালেন্সিয়ার নামে ৭ তলা ভবনের ছাদ থেকে পরে লাকী আক্তার (৩৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। লাকী আক্তার হালিশহর থানার ঈদগাঁ বৌবাজার এলাকার বাসিন্দা।

কোতয়ালি খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন বলেন,  লাকী আক্তার কার্পেট রোদে দিতে ছাদে গিয়েছিলেন। ভবনের ছাদের সংযোগস্থলের ফাঁকা জায়গায় টিনের ছাউনি ভেঙ্গে সে নিচে পড়ে যান।

লাকী ওই ভবনের পঞ্চম তলার বাসিন্দা সরওয়ার জাহানের বাসায় কাজ করতেন বলে পুলিশ জানিয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

 

 

The post ছাদ থেকে পড়ে গৃহকর্মীর মৃত্যু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2C6953P

Wednesday, October 30, 2019

লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

https://ift.tt/2JytUZQ

লোহাগাড়ায় পুকুরে ডুবে আল আমিন (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পদুয়া তেওয়ারীখিল এলাকায় এঘটনা ঘটে। আল আমিন একই এলাকার প্রবাসী মো. রিয়াজ উদ্দিনের একমাত্র ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. কাউছার।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে পরিবারের লোকজনের অগোচরে খেলাচ্ছলে শিশুটি বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে তাকে ভাসমান অবস্থায় পুকুরে পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জয়নিউজ/পুষ্পেন/বিআর

The post লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MZQL2y

Friday, October 25, 2019

গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

https://ift.tt/31MyMAR

বোয়ালখালীতে গাছ থেকে পড়ে মো. নাছির (৪০) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডীর শাহ্ মোহাম্মদ চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. নাছির একই এলাকার মৃত শামসুল আলমের ছেলে। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক।

স্থানীয় পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন চৌধুরী আবু জানান, নাছির সকালে গাছের ডাল কাটতে গাছে ওঠেন। এ সময় হঠাৎ নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা আহত অবস্থায় নাছিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। নাছির মজুরির বিনিময়ে কাজের পাশাপাশি এলাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন জয়নিউজকে বলেন, গুরুতর আহত নাছিরকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

=জয়নিউজ/মাসুদ/পিডি

The post গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/3440LNM