Showing posts with label লোহাগাড়া. Show all posts
Showing posts with label লোহাগাড়া. Show all posts

Sunday, November 10, 2019

অবশেষে মারা গেল সেই হাতিটি

https://ift.tt/2NBp2FX

অবশেষে লোহাগাড়া চুনতির নারিশ্চার চাকমার জুম এলাকায় কাদায় আটকে পড়া হাতিটি অবশেষে মারা গেল।

রোববার (১০ নভেম্বর) সকাল ৬টায়  চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়।

চুনতি অভয়ারণ্যের রেঞ্জ কর্মকর্তা মন্জু আলম জানান, হাতিটিকে কাদা থেকে উদ্ধার করে পাশের শুকনো জায়গায় তুলে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়। চকরিয়া সাফারী পার্কের প্রাণী চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে চুনতি এনে এ হাতির চিকিৎসা দেওয়া হয়েছিল। তবে হাতিটিকে আর বাঁচানো গেল না। হাতিটিকে ময়নাতদন্ত করার পর মাটিতে পুঁতে ফেলা হবে।

এ ব্যাপারে চিকিৎসক মোস্তফিজুর রহমান বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি হাতিটিকে বাঁচাতে। কিছুটা খাবারও খেয়েছিল। কিন্তু সকালে হাতিটি মারা যায়। হাতাটির বাম পায়ে পচন ধরেছে।

উল্লেখ্য,  গত ৮ নভেম্বর চুনতি অভয়ারণ্যের এ হাতি খাদ্যের খোঁজে এসে নারিশ্চা চাকমার জুম এলাকায় কাদা মাটিতেিআটকে গিযেছিল।

জয়নিউজ/পুষ্পেন/পিডি

 

The post অবশেষে মারা গেল সেই হাতিটি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Km18MD

Monday, November 04, 2019

লোহাগাড়ায় ট্রাকসহ অবৈধ বালু জব্দ করলেন ইউএনও

https://ift.tt/2NGWLw6

লোহাগাড়ার ডলু, টঙ্কাবতী, হাঙ্গর ও সাতগড় ছড়ায় প্রতিনিয়ত চলছে অবৈধ বালু উত্তোলন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় কৃষি জমি, রাস্তাঘাট, সেতুসহ এলাকার প্রাকৃতিক পরিবেশ। সাতগড় ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ১৫ হাজার ঘনফুট বালু ও দুটি ট্রাক জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ।

তিনি বলেন, গোপন সংবাদেরভিত্তিতে খবর পেয়ে বালু ও ট্রাক জব্দ করা হয়। এছাড়াও বালু উত্তোলনের ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। কাউকে অবৈধ বালু উত্তোলনের সুযোগ দেওয়া হবে না।

জয়নিউজ/পুষ্পেন/বিআর

The post লোহাগাড়ায় ট্রাকসহ অবৈধ বালু জব্দ করলেন ইউএনও appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33cAH3i

Wednesday, October 30, 2019

লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

https://ift.tt/2JytUZQ

লোহাগাড়ায় পুকুরে ডুবে আল আমিন (আড়াই বছর) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার পদুয়া তেওয়ারীখিল এলাকায় এঘটনা ঘটে। আল আমিন একই এলাকার প্রবাসী মো. রিয়াজ উদ্দিনের একমাত্র ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. কাউছার।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে পরিবারের লোকজনের অগোচরে খেলাচ্ছলে শিশুটি বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে তাকে ভাসমান অবস্থায় পুকুরে পাওয়া যায়।

তাৎক্ষণিকভাবে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জয়নিউজ/পুষ্পেন/বিআর

The post লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MZQL2y