Showing posts with label আয়কর. Show all posts
Showing posts with label আয়কর. Show all posts

Thursday, November 14, 2019

কর রাষ্ট্রের হক: মেয়র নাছির

https://ift.tt/2NMJzqW
মেয়র নঝির

সবাই কর দিলে দেশ উন্নত হবে উল্লেখ করে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন  বলেছেন, কর রাষ্ট্রের হক। কর দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।আয়কর ঠিকমতো দিলে দেশের রাজস্ব খাতে উন্নয়ন হবে। আমাদের দেশ উন্নয়নের সিঁড়ি বেয়ে তর তর করে ওপরে উঠে যাবে।

 

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বঙ্গবন্ধু কন্যার গতিশীল নেতৃত্বে গত এক দশক ধরে ধারাবাহিকভাবে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মেয়র বলেন একসময় বাংলাদেশকে দরিদ্র, হতদরিদ্র, তলাবিহীন ঝুড়ির দেশ বলা হতো। এখন কেউ সেই কথা বলতে পারছে না। এখন সবাই বলছে উন্নয়নের রোল মডেল আমরা।

 

মেয়র আরো বলেন ব্যবসায়ী এবং করদাতার সহযোগিতার কারণে আমাদের বাজেট আকার বড় হয়েছে। করদাতার অনেক সময় অনেক নেতিবাচক ধারণা কাজ করে। এখন করদাতাদের ধারণা ধীরে পরিবর্তন হচ্ছে। কর আদারেয় যে অর্জন হয়েছে কর কর্মকতাদের প্রচেষ্টায়।

 

করদাতার মাইন্ডসেট পরিবর্তন করতে হবে উল্লেখ করে মেয়র বলেন কর দিয়ে কেউ গরিব হয় না। কর দিলে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধ হয়।আইন মানার সংস্কৃতি গড়ে তুলতে হবে। আমরা অনেকে বিদেশে গিয়ে থাকি। আমরা যখন অনেকে অন্য দেশে যায় সেই দেশে আইন মানি। কিন্তু  নিজের প্রিয়  দেশে আসলে সেই মানসিকতা পরিবর্তন করে ফেলি।

 

দেশের উন্নয়নে ব্যবসায়ীদের বড় অবদান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের ওপর অহেতুক কর চাপিয়ে দেয় না সরকার। কর দিয়ে দেউলিয়াহয়েছে এমন ব্যবসায়ী নেই। ব্যবসায়ীরা ভালো করে জানেন, দেশের পাসপোর্টের সম্মান বেড়েছে। ভাবমূর্তিও বেড়েছে।

 

বিশেষ অতিথি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস পলিসি ও আইসিটি) সৈয়দ গোলাম কিবরীয়া বলেন, মেলার কারণে সব স্টেক হোল্ডারদের মধ্যে সম্প্রীতির বন্ধন দৃঢ় হচ্ছে। করদাতারা ন্যায্য কর পরিশোধে মেলায় আসবেন। দেশে চলমান মেগা প্রকল্পে অর্থায়নে প্রত্যক্ষ ও পরোক্ষ করের ভূমিকা অপরিসীম।

 

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মোহাম্মদ এনামুল হক বলেন, আয়কর মেলা জনগণকে ১০ বছরে করবান্ধব করেছে। মানুষের আয়কর ভীতি দূর হয়েছে। সরকার প্রশাসনযন্ত্রকে মানুষের দোরগোড়ায় নিয়ে এসেছে। বিনামূল্যে সঠিক রিটার্ন দাখিলের প্রক্রিয়া শিখতে পারবেন মেলায়। আয়কর দেবেন সম্পদের সুরক্ষার জন্য।

 

চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সভাপতি জামাল উদ্দিন বলেন, শরীরে যদি রক্তের প্রবাহ বন্ধ হয় মৃত্যু অনিবার্য, তেমনি সরকারি সেবা করের ওপর নির্ভরশীল। ডিজিটাল দেশে কর ছাড়া সম্পদ লুকিয়ে রাখার সুযোগ নেই।

 

কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য সৈয়দ মো. আবু দাউদ, কর কমিশনার ইকবাল হোসেন, মো. মাহবুবুর রহমান, মফিজ উল্লাহ, কর আপিল অঞ্চলের কমিশনার হেলাল উদ্দিন সিকদার প্রমুখ।

 

সপ্তাহব্যাপি এ মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কারদাতারা মেলায় ২০১৯-২০২০ কর বর্ষের আরকর রিটার্ন জমা দিতে পারবেন।  কর তথ্য ও সেবা সহজে পেতে চট্টগ্রামের প্রতিটি কর অঞ্চল বা সার্কেলের জন্য ৪৬ টি বুথ রয়েছে ।  মেলায় ই-টিআইএন রেজিষ্ট্রেশন বুথে আছে যেখানে নতুন করদাতারা ই-টিআইএন  রেজিষ্ট্রেশন করতে পরাবে। এছাড়া  অনলাইনের মাধ্যমে ও আয়কর প্রদানের  ব্যবস্থা রয়েছে।  এছাড়া মেলায় ই-পেমেন্ট এর মাধ্যমে আয়কর পরিশোধের সুবিধা আছে।

জয়নিউজ/কাউছার/পিডি

The post কর রাষ্ট্রের হক: মেয়র নাছির appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/351oq1U

Wednesday, November 13, 2019

কর দিলে বাংলাদেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে: তথ্যমন্ত্রী

https://ift.tt/2qQ0OOY

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে এক কোটি মানুষ করদানে সক্ষম। দেশে জিডিপি’র আকার যেখানে চারগুণ বেড়েছে, সেখানে করদাতার সংখ্যা মাত্র দ্বিগুণ। সবাই উন্নয়ন চায়। কিন্তু কর না দিলে উন্নয়ন হবে কিভাবে?

বুধবার (১৩ অক্টোবর) সকালে চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম আয়কর বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করে।

তথ্যমন্ত্রী আরো বলেন, যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। নিজের জন্য সমাজের জন্য দায়িত্ব মনে করলে করদাতার সংখ্যা বাড়বে। যারা কর দেওয়ার উপযুক্ত তারা যথাযথভাবে কর দিলে বাংলাদেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে। তাই কর দেওয়াকে উৎসাহিত করতেই এনবিআর সেরা করদাতাদের সম্মানিত করছে।

কর কমিশনার আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাটের কমিশনার মোহাম্মদ এনামুল হক, কর আপিল ট্রাইব্যুনালের কমিশনার আবু দাউদ, কর আপিল অঞ্চলের কমিশনার হেলাল উদ্দিন সরকার।

এ অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন পর্যায়ে এবার সেরা ৩৮ করদাতাকে সম্মাননা দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদে করদাতা, এক বছরে সর্বোচ্চ করদাতা, সর্বোচ্চ করদাতা নারী এবং ৪০ বছরের কম তরুণ করদাতা ক্যাটাগরিতে এ সম্মাননা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নগরের জিইসি কনভেনশন সেন্টারে  শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে মেলা। এতে করদাতাদের আয়কর রিটার্ন ফরম পূরণ, আয়কর নির্ধারণ, রিটার্ন ফরম জমা, আয়কর বাবদ চালান বা ব্যাংক ড্রাফট জমাসহ কর সংক্রান্ত যাবতীয় সেবা দেওয়া হবে।

জয়নিউজ/পার্থ/পিডি

The post কর দিলে বাংলাদেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছাবে: তথ্যমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pWN6tP

Monday, November 11, 2019

সপ্তাহব্যাপী আয়কর মেলা বৃহস্পতিবার

https://ift.tt/2Ny4rC9

নগরে জি ই সি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী শুরু হচ্ছে আয়কর মেলা ২০১৯। এবার আয়কর মেলায় ৬০ হাজার রিটার্ন দাখিলের আশা করছেন আয়কর বিভাগ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করবেন।

সোমবার ( ১১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় কর বিভাগের সাম্পান সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান কর অঞ্চল-২ এর কর কমিশনার ও মেলা কমিটির আহ্বায়ক জিএম আবুল কালাম কায়কোবাদ।

তিনি জানান, ঢাকা ও চট্টগ্রামসহ ৮টি বিভাগীয় শহরে ৭দিন, ৫৬টি জেলা শহরে ৪ দিন, ৪৮টি উপজেলায় দুইদিন ও ৮ টি উপজেলা শহরে একদিন ব্যাপী এ মেলা উদযাপন করা হবে। ২০০৮ সাল থেকে আয়কর দিবস উদযাপন এবং ২০১০ সাল হতে আয়কর মেলা আয়োজনের ফলে জাতীয় বাজেটে প্রত্যক্ষ করের অবদান ক্রমেই বেড়ে চলছে।

তিনি আরও জানান, বুধবার ( ১৩ নভেম্বর) আয়কর বিভাগ কর্তৃক মনোনীত সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদি করদাতাদের সম্মাননা তুলে দিবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এম পি।

এবারের আয়কর মেলায় করদাতারা যেসব সেবা পাবে উল্লেখ করেকায়কোবাদ বলেন, করদাতারা মেলায় ২০১৯-২০২০ কর বর্ষের আরকর রিটার্ন জমা দিতে পারবেন। কর তথ্য ও সেবা সহজে পেতে চট্টগ্রামের প্রতিটি কর অঞ্চল বা সার্কেলের জন্য ৪৬টি বুথ থাকবে। মেলায় ই-টিআইএন রেজিস্ট্রেশন বুথে থাকবে যেখানে নতুন করদাতারা ই-টিআইএন রেজিস্ট্রেশন করতে পরাবে। অনলাইনের মাধ্যমে ও আয়কর প্রদানের ব্যবস্থা রয়েছে। মেলায় ই-পেমেন্ট এর মাধ্যমে আয়কর পরিশোধের সুবিধা পাবে।

আয়কর সূত্রে জানা যায়, জাতের রাজস্ব বোর্ড ২০১৮-২০১৯ অর্থবছরে আয়কর ও ভ্রমণ কর খাতে ৭২ হাজার ৮৯৯ কোটি ৯০ লাখ টাকা ও আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর ( আমদানি ও স্থানীয় পর্যায়ে), সম্পূরক শুল্ক ( আমদানি ও স্থানীয় পর্যায়) ও রপ্তানি শুল্ক ও টার্নওভার ট্যাক্সসহ সর্বমোট ২ লাখ ২৩ হাজার ৮৯২ কোটি ৪২ লাখ টাকা আহরণ করেছে। চলতি ২০১৯-২০২০ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের মোট রাজস্ব লক্ষ্যমাত্রা ৩ লাখ ২৫ হাজার ৬০০ কোটি টাকা এবং আয়কর আহরণের লক্ষ্যমাত্রা ১ লাখ ১৫ হাজার ৫৮৮ কোটি ১৬ লাখ টাকা। এছাড়া চট্টগ্রামে ২০১৮-২০১৯ অর্থ বছরে আয়কর আহরণ হয়েছে ১১ হাজার ১৭৭ কোটি টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর অঞ্চল -১ এর কমিশনার মো. ইকবাল হোসেন, কর অঞ্চল -৩ এর কর কমিশনার মো. মাহবুব রহমান ও কর অঞ্চল – ৪ এর কমিশনার ব্যারিস্টার মুনতাকিন বিল্লাহ ফারুকী।

জয়নিউজ/বাচ্চু/কাউছার/বিআর

The post সপ্তাহব্যাপী আয়কর মেলা বৃহস্পতিবার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2QcLLJM