Showing posts with label যুবক. Show all posts
Showing posts with label যুবক. Show all posts

Tuesday, November 05, 2019

দুই যুবকের কাছে ছিল সোয়া দুই কোটি টাকার ইয়াবা

https://ift.tt/2CfMOAG

নগরের আকবরশাহ থানার বিশ্বব্যাংক আবাসিক এলাকার কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ১৬ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা মূল্যের ইয়াবাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এসময় দুইজনকে আটক করেছে র‌্যাব।

সোমবার (৪ নভেম্বর) কাঁচাবাজার সি ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার কাকৈরতলা এলাকার মো. মনুমিয়ার ছেলে মো. আলমগীর হোসেন(৩১) ও আকবরশাহ থানার কর্ণেল হাটের শাহেরপাড়ার মো. জামালের ছেলে মো. মানিক (৩০)।

র্যা বের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক এএসপি মো. মাশকুর রহমান বলেন, গোয়েন্দা তথ্যেরভিত্তিতে আকবরশাহ থানার বিশ্বব্যাংক আবাসিক এলাকার কাঁচাবাজার এলাকায় কুমিল্লাগামী একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যেরভিত্তিতে প্রাইভেটকারের ভিতরে সুকৌশলে লুকানো ৪৩ হাজার ৩৭১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় প্রাইভেটকারটি জব্দ করা হয়।
এএসপি মো. মাশকুর রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাইভেটকারে করে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগসাজশে ইয়াবা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করত।

পরে গ্রেপ্তারকৃতদের আকবরশাহ থানায় হস্তান্তর করা হয় বলে জানান তিনি।

জয়নিউজ/রিফাত/বিআর

The post দুই যুবকের কাছে ছিল সোয়া দুই কোটি টাকার ইয়াবা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WRtt2k

Friday, October 18, 2019

কুমিরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

https://ift.tt/2ptd6fM

সীতাকুণ্ডের কুমিরা এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে কুমিরা ঘাটঘর এলাকার বাইপাস সড়কের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

স্থানীরা জানায়, সকালে মহাসড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাতে নতুন ঘড়ি লাগানো। প্যান্ট, শার্টে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর রাতের কোনো একসময়ে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়।

কুমিরা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আলাউদ্দিন জয়নিউজকে বলেন, সকালে এলাকার লোকজন একটি লাশের খবর জানালে বিষয়টি আমি থানায় অবহিত করি। এখানকার জায়গাটি একেবারে নির্জন, অন্য জায়গাতে হত্যা করে দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে দেয়। এ ধরণের ঘটনা আগেও ঘটেছে। খবর পেয়ে কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ও সীতাকুণ্ড থানার এসআই রবিচরণ চৌহানের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শামীম শেখ জয়নিউজকে বলেন, কুমিরা মহাসড়কের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে।
লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা না দুর্ঘটনা।

জয়নিউজ/সেকান্দর/বিআর

The post কুমিরায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2OZUm2e

Wednesday, October 16, 2019

রিয়াজউদ্দিন বাজারে ইয়াবাসহ যুবক আটক

https://ift.tt/32leP5g

নগরের কোতোয়ালির রিয়াজউদ্দিন বাজার থেকে প্রদীপ ধর (৩১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব। প্রদীপ কক্সবাজারের রামুর বনিকপাড়ার নীলকান্ত ধরের ছেলে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে রিয়াজউদ্দিন বাজারের কর্ণফুলী টাওয়ারের ২য় তলায় জামান হোটেল তাকে আটক করা হয়।


র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে প্রদীপ ধরকে আটক করা হয়।
এসময় তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

আসামি প্রদীপ জিজ্ঞাসাবাদে জানায়, সে দীর্ঘদিন যাবত কক্সবাজার থেকে কমমূল্যে ইয়াবা সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকার মাদকব্যবসায়ী এবং মাদকসেবীদের কাছে অধিকমূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৯ লাখ টাকা।

পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/বিআর

The post রিয়াজউদ্দিন বাজারে ইয়াবাসহ যুবক আটক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35D61K3

Tuesday, October 15, 2019

প্রেম করে বিয়ের পরির্বতে যুবক শ্রীঘরে

https://ift.tt/32iX06U

প্রেম করে বিয়ে করার সাধ অপূরণই থেকে গেল মো. সানি (১৯) নামে এক প্রেমিক কিশোরের। বিয়ের পরিবর্তে তার ভাগ্যে জুটেছে এক সপ্তাহের কারাদণ্ড।

সোমবার ( ১৪ অক্টোবর)রাতে পটিয়া শাহচান্দ আউলিয়া মাজার গেট এলাকায় এ ঘটনা ঘটে। সানি চন্দনাইশের দোহাজারী এলাকার খোরশেদ আলমের ছেলে। তার প্রেমিকা তানজিনা ইসলাম (১৯) একই উপজেলার গাছবাড়িয়া সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্রী।

জানা যায়, কলেজপড়ুয়া তানজিনার সঙ্গে দোহাজারী এলাকার ওয়ার্কশপ শ্রমিক সানির প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সানি পটিয়ার কচুয়াই ইউনিয়নের শ্রীমাই এলাকায় একটি ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করেন।

সোমবার সানির প্রেমিকা তানজিনা ঘর থেকে বেরিয়ে সরাসরি সানির দোকানে চলে আসে। সন্ধ্যার পর কিশোরী দোকানে অবস্থান নেওয়ার দৃশ্য এলাকার লোকজন দেখে তাদের সন্দেহ হয়।

এনিয়ে প্রেমিক-প্রেমিকাকে মারধর করে স্হানীয়রা। এসময় এলাকাবাসী শাহচান্দ আউলিয়া মাজার গেট এলাকার কাজী আব্বুস আলীর কাছে বিয়ের প্রস্তুতি নেন। বিয়ের প্রস্তুতির খবর পেয়ে বাঁধ সাধে ভ্রাম্যমাণ আদালত।

পটিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান ঘটনাস্থলে গিয়ে বিয়ের পরিবর্তে প্রেমিক সানিকে সাত দিনের কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান জয়নিউজকে জানান, মেয়েটি কলেজপড়ুয়া ছাত্রী হলেও প্রেমের টানে ওয়ার্কশপ শ্রমিকের সঙ্গে দেখা করতে পালিয়ে আসে। পরে এলাকার লোকজন অশ্লীলভাবে মেলামেশার সংবাদ দেওয়ার পর তিনি অভিযান চালিয়ে বিয়ের পরিবর্তে কিশোর সানিকে সাত দিনের কারাদণ্ড দেন এবং কিশোরীকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেন।

জয়নিউজ/কাউছার/বিআর

The post প্রেম করে বিয়ের পরির্বতে যুবক শ্রীঘরে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MgyihI