Showing posts with label সাগর. Show all posts
Showing posts with label সাগর. Show all posts

Wednesday, October 23, 2019

দুর্নীতির অভিযোগে কক্সবাজারের ডিসিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

https://ift.tt/35WGH1L

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মো. কামাল হোসেনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলাটি করেন কেফায়েতুল ইসলাম নামে এক ব্যক্তি। তিনি উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের সিকদারপাড়ার মরহুম ডা. আমান উল্লাহর ছেলে।

মামলায় জেলা প্রশাসককে প্রধান আসামি করা হয়। অপর আসামিরা হলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আফসার, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমদ, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোমিনুল হক ও দেবতোষ চক্রবর্তী, ভূমি অধিগ্রহণ শাখার কানুনগো মিলন কান্তি চাকমা, সার্ভেয়ার কেশব লাল দাশ, ইব্রাহিম, সিরাজুল হায়দার, আবুল খায়ের এবং স্থানীয় ছয় ব্যক্তি মাতারবাড়ির লাইল্যাঘোনা এলাকার মো. সেলিম, তাঁর স্ত্রী মনোয়ারা বেগম, ইসলাম মিয়ার তিন সন্তান অলি আহমদ, জামাল উদ্দিন ও তাহেরা বেগম, আলী আসকরের ছেলে রোমেনা আফরোজ এবং মাতারবাড়ির মগডেইল এলাকার আবু ছালেক।

এদিকে সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক এবং কক্সবাজার জেলা ও দায়রা জজ খন্দকার হাসান মো. ফিরোজ মামলাটি আমলে নিয়েছেন। একইসঙ্গে তিনি ২০০ ধারায় মামলার বাদী কেফায়েতুল ইসলামের জবানবন্দিও নিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৯ সালের ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত সময়ে বাদী জেলা প্রশাসকের কার্যালয়ে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণের জন্য যান। এ সময় ভূমি অধিগ্রহণ কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমদের কার্যালয়ে গেলে আসামিরা পরষ্পর যোগসাজশে ক্ষতিপূরণের চেক দেওয়ার জন্য তাঁর কাছে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন।

এমনকি তাঁকে অফিসে বসিয়ে রেখে তাৎক্ষনিক ৫০ হাজার টাকা ঘুষ দিতে বাধ্য করেন। ঘুষের অবশিষ্ট টাকা ৭ দিনের মধ্যে দিলে ক্ষতিপূরণের চেক দেওয়ার আশ্বাস দেন।

মামলায় উল্লেখ করা হয়, ঘুষ নেওয়ার পর বাদীর অধিগ্রহণ হওয়া ৯৪, ৫০৭৯, ৫০৮২ ও ৫০৮৬ দাগের ক্ষতিপূরণের চেকে মনোয়ারা বেগমসহ অন্য ছয়জনের ‘কেনা সম্পত্তি’ দেখানো হয়। এ কারণে তাদের প্রাপ্য ১৮ লাখ ৩ হাজার ৩১৯ টাকা কেটে বাদীকে শুধু ৮ লাখ ৭২ হাজার ২৬৯ টাকার চেক দেওয়া হয়। অবশিষ্ট টাকা মনোয়ারা বেগমসহ অন্য আসামিদের দেওয়া হয়।

বাদী কেফায়েতুল ইসলামের দাবি, মনোয়ারাসহ অন্য আসামিদের ক্রয় করা ও দখলীয় জমির দাগ নম্বর ৫০৪১, যা অধিগ্রহণের আওতায় পড়েনি। অথচ জেলা প্রশাসকসহ অন্য আসামিরা মনোয়ারা বেগমসহ ছয় আসামিকে ১৮ লাখ টাকার চেক দেন। এজন্য তাদের কাছ থেকে ৩৫ শতাংশ ঘুষ নেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।

এর আগে বাদী এই অপরাধের বিচার চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকার সেগুন বাগিচার সদর দপ্তরে যান। সেখান থেকে পরামর্শ দেওয়া হয় কক্সবাজার সিনিয়র স্পেশাল জজ আদালতে মামলা করতে।

বাদীর আইনজীবী মো. জাকারিয়া জয়নিউজকে জানান, বাদীর এজাহারটি বিজ্ঞ আদালত গ্রহণ করেছেন। একইসঙ্গে বাদীর জবানবন্দিও গ্রহণ করেছেন।

জয়নিউজ/গিয়াসউদ্দিন/বিআর

The post দুর্নীতির অভিযোগে কক্সবাজারের ডিসিসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32Hckdw

পেকুয়ায় ২ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

https://ift.tt/35Y7s68

পেকুয়া রাজাখালী এলাকায় অভিযান চালিয়ে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৪টি ওয়ানশুটার গান, ৩টি এসবিবিএল ও ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ডাকতরা হলেন আহমদ ছফার ছেলে আনছার আনছার (৪০) ও মৃত বজল আহম্মদের ছেলে আবুল কাশেম। তাদের উভয়ের বাড়ি পেকুয়ার বামুলাপাড়া এলাকায়।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া)(মোঃ মাহ্মুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদে খবর পায় পেকুয়ার সুন্দরীপাড়া গ্রামের হাজী সাবের আহাম্মেদ ব্রীজের পাশে মাছের ঘেরের ভেতর ডাকাতরা অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে সেখানে অভিযান চালায়। পরে তাদের মালিকানাধীন টং ঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে।

তিনি আরো জানান,  তারা বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র সরবরাহ করতো।এছাড়া কক্সবাজারের বিভিন্ন এলাকায় লবণের মাঠ দখল, চিংড়ির ঘের দখল ও মাছ ধরার নৌকা থেকে চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিল।

কক্সবাজারের বিভিন্ন থানায় ডাকাত আনছারের বিরুদ্ধে ১৭টি ও আবুল কাশেমের বিরুদ্ধে হাফ ডজন মামলা রয়েছে। তাদের দুই জনকে পেকুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

জয়নিউজ/পিডি

 

 

The post পেকুয়ায় ২ ডাকাত গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JbVs6X

রামুতে অভিযানে ক্ষুব্ধ বিক্রেতারা বন্ধ করে দিলেন পেঁয়াজ বিক্রি

https://ift.tt/2MHDEmF

রামু বাজারে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। প্রশাসনের অভিযানে ক্ষিপ্ত হয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছ বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সাপ্তাহিক হাটের দিনে বাজারের কোথাও পেঁয়াজ এর দেখা পায়নি ক্রেতারা। ফলে পেঁয়াজ কিনতে না পারায় হতাশ ক্রেতারা। ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলেও মনে করছেন ক্রেতারা।

ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান,খাতুনগঞ্জে সোমবার (২২ অক্টোবর) পেঁয়াজ এর পাইকারি মূল্য ছিলো প্রতি কেজি ৮৬ টাকা। অথচ রামুতে প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালিয়ে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা করে বিক্রয় করতে বাধ্য করছেন। অথচ বেশী দামে বিক্রি হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে। প্রশাসন যদি সেখানে অভিযান চালায় তাহলে সর্বত্র দাম কমে যাবে। কিন্তু প্রশাসন উল্টো মফস্বলের ব্যবসায়ীদের ওপর দায় চাপিয়ে অভিযান চালাচ্ছে। যা কোনমতেই কাম্য নয়।

তারা আরো জানান, গত শনিবার (১৯ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী বাজারে অভিযান চালান। এসময় তিনি ৭০ টাকা করে পেঁয়াজ বিক্রির জন্য বাজারের সকল ব্যবসায়ীদের নির্দেশ দেন। আগেরদিন শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমাও বাজারে অনুরুপ অভিযান চালিয়ে ৭০ টাকা করে পেঁয়াজ বিক্রির জন্য নির্দেশ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ি জানান, শনিবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী তার দোকানে উপস্থিত থেকে তাকে ৭০ টাকা করে পেঁয়াজ বিক্রিতে বাধ্য করান। অথচ ওই পেঁয়াজ এর ক্রয়মূল্য আরো বেশী হওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে এখন তিনি পেঁয়াজ ক্রয়-বিক্রয় বন্ধ করে দিয়েছেন।

এদিকে মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালে বাজার ঘুরে কোথাও পেঁয়াজ এর অস্তিত্ব মেলেনি। এসময় বাজারে আসা হাজারো ক্রেতাদের পেঁয়াজ এর জন্য এ দোকান থেকে অন্য দোকানে ঘুরাঘুরি করতে দেখা গেছে।

তবে বাজারের পাইকারি ব্যবসায়ীরা দাবি, ক্রেতাদের সুবিধার্থে ক্রয়মূল্য অনুযায়ী সামান্য লাভে পেঁয়াজ বিক্রি করতে। পাইকারি বাজারে দাম কমলে তারাও কম দামে বিক্রি করবেন। তাই এ বিষয়ে প্রশাসনকে আরো সহনশীল হওয়ার দাবি জানান।

রামু ফকিরা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি মোহাম্মদ নুরুল আলম পেঁয়াজ বিক্রি বন্ধের বিষয়টি স্বীকার করে জানান, চট্টগ্রামের আড়ত এবং টেকনাফে পেঁয়াজ এর দাম বেশী হওয়ায় ব্যবসায়ীরা কিনতে পারেনি। কারণ বেশী দামে ক্রয় করলে বেশী দামেই বিক্রি করতে হয়।

এব্যাপারে রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী জানান,পেঁয়াজ বিক্রি বন্ধ রাখার বিষয়টি তাকে কেউ অবহিত করেনি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

তিনি আরো জানান, প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের পেঁয়াজ এর কোনো প্রকার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়নি। শুধু বলা হয়েছিলো, আড়তের ক্রয়মূল্য থেকে সামান্য লাভে বিক্রি করতে। লোকসান দিয়ে কাউকে পেঁয়াজ বিক্রি করতে বলা হয়নি।

জয়নিউজ/খালেদ/পিডি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

The post রামুতে অভিযানে ক্ষুব্ধ বিক্রেতারা বন্ধ করে দিলেন পেঁয়াজ বিক্রি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2BwRPoa

Tuesday, October 22, 2019

জাতীয় সড়ক দিবসে কক্সবাজারে আলোচনা সভা

https://ift.tt/2BvW0k0
কক্সবাজারে আলোচনা সভা

কক্সবাজারে জাতীয় সড়ক দিবস উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে স্থানীয় প্রশাসন এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবার মাঝে দায়িত্ববোধ জাগ্রত করতে হবে।

এতে উপস্থিত ছিলেন নিসচা কক্সবাজার জেলা শাখার উপদেষ্টা সাবেক মহিলা সংসদ সদস্য খোরশেদ আরা হক, সভাপতি জসিম উদ্দিন কিশোর, সিনিয়র সহসভাপতি মোয়াজ্জেম হোসাইন সাকিল, আমিরুল ইসলাম দুলু ও বিআরটিএ কক্সবাজার সার্কেলের সহকারী পরিচালক উথাইনো চৌধুরী।

এসময় জাতীয় নিরাপদ সড়কের কর্মসূচি সফল করায় সবাইকে ধন্যবাদ জানান নিসচা’র কক্সবাজার জেলা শাখার সভাপতি মো. জসিম উদ্দিন কিশোর।

জয়নিউজ/এসআই

The post জাতীয় সড়ক দিবসে কক্সবাজারে আলোচনা সভা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2W1mxiH

চকরিয়ার দুই তামাক ব্যবসায়ী ঢাকায় নিখোঁজ

https://ift.tt/2N4NRrZ

চকরিয়ার দুই তামাক ব্যবসায়ী ঢাকায় নিখোঁজ হয়েছেন। রোববার (২০ অক্টোবর) সকালে বিমানে তারা কক্সবাজার থেকে ঢাকায় যান। এরপর থেকে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেনি।

নিখোঁজ ব্যবসায়ী শাহ আলম (৫০) উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বাসিন্দা ও রশীদ আহমদ (৫৫) লক্ষ্যারচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার পরিবারের বরাত দিয়ে জানান, রোববার সকালে ব্যবসায়ের কাজে কক্সবাজার থেকে বিমানে ঢাকায় যান তারা। বিমানবন্দর থেকে বের হওয়ার পর তাদের মোবাইল বন্ধ রয়েছে। নিখোঁজের ৩২ ঘন্টা পরেও তাদের কোনো খোঁজ মেলেনি।

তিনি আরো বলেন, তারা দুইজনই তামাক ব্যবসায়ী। ঢাকার বিভিন্ন তামাক কোম্পানীর সঙ্গে তাদের ব্যবসা রয়েছে।

এ ঘটনায় নাইমুল ইসলাম নামের অপর এক ব্যবসায়ী ঢাকা বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

জয়নিউজ/গিয়াস/পিডি

 

 

 

 

The post চকরিয়ার দুই তামাক ব্যবসায়ী ঢাকায় নিখোঁজ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/31DwALQ

Sunday, October 20, 2019

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ মাদক ব্যবসায়ী

https://ift.tt/2Mz3g57

টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. রহিম উদ্দিন ওরফে রফিক (৩৭) ও মো. আজিজ (২৪) নামের দুই যুবক নিহত হয়েছেন। তারা দুজনেই মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শনিবার (১৯ অক্টোবর) রাত ১টার দিকে বিজিবি সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’মো. রহিম উদ্দিন ওরফে রফিক এবং রোববার (২০ অক্টোবর) ভোররাত ৪টার দিকে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’  মো. আজিজ নিহত হন।

নিহত রহিম উদ্দিন উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপড়ার মধ্যম খাঞ্জরপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে এবং মো. আজিজ টেকনাফ সদর ইউনিয়নের ডেলপাড়া গ্রামের ছালেহ আহমদের ছেলে।

টেকনাফ-২ ব্যাটলিয়ন বিজিবি কমান্ডার লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল মদিনার জোড়া এলাকায় অভিযানে যায়। এ সময় কয়েকজনকে নৌকা নিয়ে নাফ নদী পার হয়ে আসতে দেখা যায়। নদীর কিনারায় আসার সঙ্গে সঙ্গে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে এ সময় ওই ইয়াবা ব্যবসায়ীরা টহল দলকে লক্ষ্য করে অতর্কিতভাবে গুলি ছোড়ে। এতে দুই বিজিবি সদস্য আহত হন। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি ছোড়ে। পরে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে ৬০ হাজার ইয়াবা, একটি দেশীয় বন্দুক, তিন রাউন্ড তাজা কার্তুজ ও দুইটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। আহত বিজিবির দুই সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অন্যদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শনিবার রাত ৯টার দিকে মাদক মামলার আসামি মো. আজিজকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সদর ইউপি মহেশখালীয়া পাড়া নৌকাঘাটে অস্ত্র ও ইয়াবা উদ্ধারে পুলিশ একটি টিম নিয়ে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এ সময় ঘটনাস্থল থেকে তিন হাজার ইয়াবা, একটি এলজি ও সাত রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

জয়নিউজ/পিডি

 

The post টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ মাদক ব্যবসায়ী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/31uZbmv

Thursday, October 17, 2019

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

https://ift.tt/2BgxO52

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে উপজেলার হোয়াইক্যং সাতঘরিয়াপাড়া পাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্যও আহত হয়।

নিহতদের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্চরপাড়া এলাকার সামশুল আলমের ছেলে জিয়াবুল হক জিয়া প্রকাশ বাবুল (৩০) ও বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকার কেফায়েত উল্লাহর ছেলে আজিম উল্লাহ (৪৬)।

আহতরা হলেন- কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া-টেকনাফ সার্কেল) নিহাদ আদনান তাইয়ান, উপ-পরিদর্শক সাব্বির আহমেদ, কনস্টেবল রাইসুল ইসলাম আসাদ ও শুক্কুর।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, বুধবার (১৬ অক্টোবর) বিকেলে টেকনাফের হ্নীলা বাজার এলাকার পলাতক আসামি জিয়াবুল হক বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মতে বৃহস্পতিবার )১৭ অক্টোবর) ভোরে অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানের নেতৃত্বে পুলিশের দল টেকনাফের হোয়াইক্যং সাতঘরিয়াপাড়া পাহাড়ের পাদদেশে তার গোপন আস্তানায় অস্ত্র ও ইয়াবা উদ্ধারে যায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাবুলের সহযোগীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে অতিরিক্ত পুলিশ সুপারসহ চার পুলিশ সদস্য আহত হন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় মাদক কারবারিরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় বাবুল ও অপর সহযোগী আজিম উল্লাহকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য কক্সবাজার হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়া হলে ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি শুটার গান, পাঁচটি দেশীয় এলজি, ৩৬ রাউন্ড তাজা গুলি ও পাঁচ হাজার ইয়াবা পিস উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

জয়নিউজ/পিডি

 

The post টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2VPr8V1

Wednesday, October 16, 2019

রামুতে জন্ম সনদ জাল করায় একজনের অর্থদণ্ড

https://ift.tt/33BprgG
রামু

রামুতে জাতীয় পরিচয়পত্র তৈরি করার জন্য জাল জন্ম সনদ নিয়ে আসায় রাহমাতুল আমিন (১৮)‘ নামে এক জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে তাকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও প্রণয় চাকমা এ অর্থদণ্ডের আদেশ দেন।

রাহমাতুল আমিন রামু উপজেলার পূর্ব ধেচুয়াপালং রাবেত এলাকার হোছেন আহমদের ছেলে।

জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে রামুর খুনিয়াপালং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তোলার কাজ চলছিল। এসময় রাহমাতুল তার জন্ম সনদের কপি নিয়ে ছবি তুলতে আসে। কিন্তু জন্ম সনদ জাল বলে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত রাহমাতুলকে এ অর্থদণ্ডের আদেশ দেন।

জয়নিউজ/খালেদ/পিডি

The post রামুতে জন্ম সনদ জাল করায় একজনের অর্থদণ্ড appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/31eNekQ