Showing posts with label ভিনদেশ. Show all posts
Showing posts with label ভিনদেশ. Show all posts

Saturday, November 16, 2019

সন্ত্রাসের ডিএনএ পাকিস্তানে

https://ift.tt/37cWEBp

সন্ত্রাসের গভীর ডিএনএ প্রোথিত আছে পাকিস্তানে— জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া জানাল ভারত।

প্যারিসে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানায় ভারত।

ইউনেস্কোর সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্বে থাকা অনন্যা আগরওয়াল বৃহস্পতিবার বলেছেন, ‘‘কট্টর মতাদর্শ থেকে শুরু করে মৌলবাদ এবং সন্ত্রাসে তার প্রকাশ, এ সব কিছুরই আঁতুড়ঘর পাকিস্তান।’’

সেপ্টেম্বরে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে লড়াই হলে তার প্রভাব দু’দেশের সীমান্ত ছাড়িয়ে যাবে। সেই প্রসঙ্গ মনে করিয়ে অনন্যা বলেন, পাক নেতারা রাষ্ট্রপুঞ্জকে ব্যবহার করে পরমাণু যুদ্ধের প্রচার চালান এবং অন্য দেশের বিরুদ্ধে অস্ত্র ধরার কথা বলেন।

অনন্যার প্রশ্ন, ‘‘আমি যদি এই সম্মেলনে বলি যে পাকিস্তানের এক প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ সম্প্রতি ওসামা বিন লাদেনের মতো জঙ্গি এবং হক্কানিকে পাকিস্তানের নায়ক বলেছেন, কেউ বিশ্বাস করবে!’’

অনন্যা আরও বলেন, আর্থিকভাবে কোণঠাসা দেশটি (পাকিস্তান) তার খ্যাপাটে আচরণের জন্য পতনের দিকে এগিয়ে ক্রমশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে।

জয়নিউজ

The post সন্ত্রাসের ডিএনএ পাকিস্তানে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2r18VZ3

শ্রীলঙ্কায় চলছে প্রেসিডেন্ট নির্বাচন

https://ift.tt/2q8Oeuw

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে রেকর্ড পরিমাণ ৩৫জন প্রার্থী অংশ নিয়েছেন।

শনিবার (১৬ নভেম্বর) স্থানীয়সময় সকাল ৭টায় শুরু হওয়া এ ভোট চলবে টানা ১০ ঘণ্টা।

এ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে পুরো শ্রীলঙ্কায়। ২২টি নির্বাচনি জেলায় একযোগে ভোটগ্রহণ চলছে ১২ হাজার ৮৪৫টি ভোটকেন্দ্রে। নিবন্ধিত ভোটার ১ কোটি ৫৯ লাখ।

জানা যায়, দেশটির প্রেসিডেন্ট মৈত্রিপালা সিরিসেনা এবার নির্বাচন করছেন না। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রভাবশালী দুই রাজনৈতিক পরিবারের সদস্য সাজিথ প্রেমাদাসা ও গোতাবায়া রাজাপাকসের মধ্যে।

ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) প্রার্থী সাজিথ সাবেক প্রধানমন্ত্রী রানাসিংহ প্রেমাদাসার ছেলে। সংখ্যালঘু তামিল ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বেশ জনপ্রিয় তিনি।

এদিকে বিরোধী দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্টের (এসএলপিপি) প্রার্থী গোতাবায়ে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ভাই।

জয়নিউজ/বিআর

The post শ্রীলঙ্কায় চলছে প্রেসিডেন্ট নির্বাচন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2KrO5ZY

Friday, November 15, 2019

সেলফি তুলতে গিয়ে পর্যটকের মৃত্যু

https://ift.tt/32RPzmy

সেলফি তুলতে গিয়ে জলপ্রপাত থেকে পড়ে থাইল্যান্ডে এক পর্যটকের মৃত্যু হয়েছে। ওই পর্যটক ফ্রান্সের নাগরিক। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে কোহ সামুই দ্বীপে ওই দুর্ঘটনা ঘটেছে। ওই দ্বীপের শ্বেত শুভ্র বালি ব্যাকপ্যাকার্স এবং পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান।

৩৩ বছর বয়সী ওই পর্যটক না মুয়েং-২ জলপ্রপাত থেকে পড়ে গিয়েছিলেন। এর আগে গত জুলাইয়ে স্পেনের এক পর্যটকও ওই একই স্থান থেকে পড়ে গিয়ে মারা যান।

ওই জলপ্রপাত থেকে পড়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। তার এক বন্ধু জানিয়েছেন, তিনি জলপ্রপাতের সামনে সেলফি তোলার চেষ্টা করছিলেন। পরে সেখান থেকে পা পিছলে নিচে পড়ে যান।

জয়নিউজ/পিডি

 

The post সেলফি তুলতে গিয়ে পর্যটকের মৃত্যু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2rNfEq7

Wednesday, November 13, 2019

সমুদ্রসৈকতে ভেসে আসছে কোটি কোটি টাকার কোকেন

https://ift.tt/2CBUpK6

সমুদ্রসৈকতে ভেসে আসছে কোটি কোটি টাকার কোকেন! এভাবে প্রতিদিন শত কোটি টাকার কোকেন ভেসে আসায় কর্তৃপক্ষ বাধ্য হয়েছে বেশ কয়েকটি সমুদ্রসৈকত বন্ধ করে দিতে।

অক্টোবর শেষের দিক থেকে ফ্রান্সে আটলান্টিকে সাগরের তটে প্রতিদিন গড়ে প্রায় একশ’ কেজি করে কোকেন ভেসে আসে। ভেসে আসা কোকেনগুলো অত্যন্ত উচ্চমানের। প্লাস্টিকের প্যাকেটে বন্দি থাকায় সমুদ্রের জলেও এগুলোর কোনো ক্ষতি হয়নি।

কয়েকশ’ কোটি টাকার কোকেন কীভাবে আসছে তা নিয়ে চলছে তদন্ত। মঙ্গলবার (১২ নভেম্বর) পর্যন্ত মোট ১ হাজার ১০ কিলোগ্রাম কোকেন উদ্ধার করা হয়েছে।

ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে কোকেনের প্যাকেটসহ গ্রেপ্তার করা হয়েছে। ১৭ বছরে এক কিশোর তিন ঘণ্টা গাড়ি চালিয়ে ফ্রান্সের এক সৈকতে পৌঁছায়। যাকে পরে পাঁচ কিলোগ্রাম কোকেনের একটি প্যাকেটসহ গ্রেপ্তার করা হয়।

অবৈধ কোকেন ব্যবসায়ী কোকেনগুলি হাতানোর চেষ্টা করবে- এ শঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে কয়েকটি সমুদ্রসৈকত।

জয়নিউজ

The post সমুদ্রসৈকতে ভেসে আসছে কোটি কোটি টাকার কোকেন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36XrJch

Tuesday, November 12, 2019

সৌদিতে লাইভ শোতে ছুরিকাঘাত, আহত ৩

https://ift.tt/2KdiEm2
সৌদি আরব

সৌদি আরবের রিয়াদে একটি লাইভ শো চলাকালীন সময়ে  ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছেন। তারা স্টেজে নাচ-গানের সময় তাদের ওপর ছুরি নিয়ে হামলা চালায় অজ্ঞাত এক হামলাকারী।

সোমবার (১১ নভেম্বর) এ হামলায় আহত ব্যক্তিদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। তবে কী উদ্দেশে ওই হামলা চালানো হয়েছে তা এখনও জানা যায়নি।

রাষ্ট্রীয় টেলিভিশনের এক ফুটেজে দেখা গেছে, রিয়াদের কিং আবদুল্লাহ পার্কে একটি গানের অনুষ্ঠান চলাকালে একটি বিদেশি থিয়েটার দলের ওপর ছুরি নিয়ে হামলা চালায় এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি ইয়েমেনের নাগরিক।

দেশজুড়ে দুই মাসব্যাপী বিনোদন উৎসবের অংশ হিসেবে ওই লাইভ প্রোগ্রাম চলছিল। তেল নির্ভর সৌদি তাদের অর্থনীতিতে তেলের ওপর নির্ভরতা কমিয়ে আনতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিনোদনের বিভিন্ন ব্যবস্থা এখন দেশের ভেতরেই আয়োজন করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে সামাজিক বিভিন্ন সংস্কার পরিবর্তন করছেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। কট্টরপন্থি দেশটিতে অতীতে যেসব বিধি-নিষেধ ছিল তা ক্রমে তুলে নেওয়া হচ্ছে। দেশের মানুষের জন্য এখন সৌদিতেই বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

জয়নিউজ/পিডি

 

The post সৌদিতে লাইভ শোতে ছুরিকাঘাত, আহত ৩ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32Hvi2R

Monday, November 11, 2019

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন নওয়াজ

https://ift.tt/2NyI0g4

চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রোববার (১০ নভেম্বর) এ অনুমতি দিলেন দেশটির সরকার।

তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে বিদেশে নেওয়া প্রয়োজন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, নওয়াজের বিদেশে চিকিৎসা নেওয়া দরকার বলে দেশের চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন তা আমলে নেওয়া হয়েছে। নওয়াজের পরিবার এখন তাকে বিদেশে নিয়ে যেতে পারবে।

সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য সোমবার লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে নওয়াজ শরিফের। তবে তার মেয়ে এবং রাজনৈতিক উত্তরাধিকারী মরিয়ম নওয়াজ শরিফ বাবার সঙ্গে যেতে পারবেন না। চাইলে শরিফের ভাই শেহবাজ শরিফ দেশের বাইরে যেতে পারেন।

জয়নিউজ/বিআর

The post বিদেশ যাওয়ার অনুমতি পেলেন নওয়াজ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Cykx8E

Saturday, November 09, 2019

অযোধ্যা মামলার রায় ঘোষণা

https://ift.tt/2WXQxwd

অযোধ্যা মামলার রায় ঘোষণা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। শর্তসাপেক্ষে বিতর্কিত জমিটি পাবে সনাতন ধর্মাবলম্বীরা। আবার ইসলাম ধর্মাবলম্বীদের বিকল্প জমি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত আসছে…

The post অযোধ্যা মামলার রায় ঘোষণা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2K4TWUH

অযোধ্যা মামলার রায় পড়ছেন প্রধান বিচারপতি

https://ift.tt/2qDhedq

আর কিছুক্ষণ পরেই দেওয়া হবে অযোধ্যা মামলার রায়। ইতোমধ্যে রায় পড়তে শুরু করে দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে প্রধান বিচারপতির সঙ্গে রয়েছেন বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস আব্দুল নাজির।

শীর্ষ আদালতের এক নম্বর ঘরে রায় প্রদান করা হচ্ছে। এর আগে সকাল পৌনে ১১টার দিকে ওই কক্ষটি খুলে দেওয়া হয়। তারপর বিচারপতিরা সেই ঘরে প্রবেশ করেন। ১১টার দিকে রায়ের কপিতে স্বাক্ষর করেন বিচারপতিরা। সঙ্গে সঙ্গেই রায় পড়া শুরু করেন প্রধান বিচারপতি।

এদিকে রায় ঘিরে অশান্তি এড়াতে ১৪৪ ধারা জারি হয়েছে গোটা উত্তরপ্রদেশে। সোমবার পর্যন্ত বন্ধ রাখার হয়েছে রাজ্যের সব স্কুল-কলেজ । একই নির্দেশ জারি হয়েছে কর্নাটক ও মধ্যপ্রদেশেও।

জয়নিউজ

The post অযোধ্যা মামলার রায় পড়ছেন প্রধান বিচারপতি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pUKL2n

Tuesday, November 05, 2019

পুলিশ বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি

https://ift.tt/32dgKYR
ভারত

ভারতের নয়াদিল্লিতে দেশটির পুলিশের সদর দফতরে বিক্ষোভ শুরু করেছে হাজার হাজার পুলিশ সদস্য।

গত শনিবার (১ নভেম্বর) নয়াদিল্লি তিস হাজারি আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ পুলিশ সদস্য ও ৮ আইনজীবী আহত হন। এছাড়া ভাঙচুর করা হয় কমপক্ষে ২০টি গাড়ি।

এই সংঘর্ষের প্রতিবাদে আইনজীবীদের বিচারের দাবিতে মঙ্গলবার নয়াদিল্লিতে সদর দফতরে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন পুলিশ সদস্যরা। দিল্লি সাকেত জেলা আদালতে এক পুলিশ সদস্যের সঙ্গে একদল আইনজীবীর সংঘর্ষের পর তিস হাজারিতে পুলিশ-আইনজীবী সংঘর্ষ বাঁধে।

এদিকে মঙ্গলবার (৫ নভেম্বর) এক টুইট বার্তায় ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) দিল্লিতে পুলিশের এই বিক্ষোভে সমর্থন জানিয়ে বলেছে,পুলিশ এবং আইনজীবীদের মধ্যে সংঘাত অনাকাঙ্ক্ষিত। সরকারি সংস্থা হিসেবে প্রত্যেকের ভারসাম্য বজায় রাখা উচিত। সংঘর্ষের সময় যারা শারীরিক নিপীড়ন ও অপমানিত হয়েছেন; পুরো দেশের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের পাশে আছেন। যে কোনো পক্ষের আইন ভাঙার চেষ্টার নিন্দা জানাচ্ছে আইপিএস।

জয়নিউজ/পিডি

 

The post পুলিশ বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NEDmfC

Monday, November 04, 2019

বায়ু দূষণে বিপর্যস্ত দিল্লি

https://ift.tt/2JMhxt7

ভারতের রাজধানী নয়াদিল্লির দূষণ বেড়েই চলেছে। দিল্লি ও এর আশেপাশের বিভিন্ন এলাকায় দূষণ পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। পরিস্কার দেখতে না পাওয়ার কারণে রোববার (৩ নভেম্বর) দিল্লি বিমানবন্দরে নামার আগেই ৩৭ টি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে ১২টিই এয়ার ইন্ডিয়ার বিমান।

রোববার সকাল ১০ টায় একিউআই ছিল ৬২৫ যা এই মৌসুমে সর্বোচ্চ। দিল্লির পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, বিনা দোষেই ভুগছে দিল্লি।

এক টুইট বার্তায় তিনি বলেন, উত্তর ভারতে দূষণ অসহনীয় মাত্রায় পৌঁছেছে। দূষণ রোধে সরকার সব রকম চেষ্টা চালাচ্ছে। দিল্লিবাসীকে এ থেকে মুক্তি দিতে অবিলম্বে কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এক্ষেত্রে দিল্লি প্রশাসন সব ধরনের সাহায্য করবে। প্রতি বছরই শীতে পাঞ্জাব, হরিয়ানায় কৃষকরা শস্যের গোড়া পুড়িয়ে জমি পরিস্কার করে। এতে দিল্লিতে দূষণের মাত্রা বেড়ে যায়। এ নিয়ে ওই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভাদেকরকে বৈঠক করার আবেদন জানিয়েছেন কেজরিওয়াল।

একটি জরিপ বলছে, প্রবল দূষণে দিল্লি ও এর আশেপাশের এলাকার ৪০ শতাংশ বাসিন্দা অন্য শহরে চলে যেতে চাইছেন। পাকাপাকিভাবে যেতে না চাইলেও ১৬ শতাংশ সাময়িকভাবে অন্যত্র সরে যেতে চান। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ ও ৮ নভেম্বর ঘূর্ণিঝড় মহার প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও দিল্লিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

জয়নিউজ/পিডি

The post বায়ু দূষণে বিপর্যস্ত দিল্লি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2rcsuOr

Sunday, November 03, 2019

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে আহ্বান জাতিসংঘের

https://ift.tt/34o6w9j

মানবীয় মর্যাদা সমুন্নত রেখে রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

শনিবার (২ নভেম্বর) নিউইয়র্কে এক বক্তৃতায় গুতেরেস বলেন, রোহিঙ্গা মুসলিমরা বর্তমানে বিশ্বের সবচেয়ে নাজুক জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। তাদের মর্যাদা ও নিরাপত্তা বজায় রেখে রোহিঙ্গাদের তাদের নিজ বাসভূমিতে ফিরে যাওয়ার সুযোগ করে দেয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

জাতিসংঘ মহাসচিব এমন সময় এ আহ্বান জানালেন যখন রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার ব্যাপারে মিয়ানমারের মিথ্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১ নভেম্বর) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, একজন রোহিঙ্গা শরণার্থীরও স্বদেশ প্রত্যাবর্তনের প্রমাণ দেখানোর জন্য মিয়ানমার সরকারকে চ্যালেঞ্জ জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকায় মিয়ানমার দূতাবাস থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঘোষণা করা হয়েছে, প্রায় ৪শ রোহিঙ্গা শরণার্থী স্বেচ্ছায় রাখাইন প্রদেশে ফিরে গিয়েছেন। কিন্তু তার প্রমাণ কোথায়?

তিনি আরো বলেন, বিদেশি সাংবাদিকদের নিয়ে গিয়ে দেখাতে পারবে তারা? কিংবা জাতিসংঘের প্রতিনিধিকে? মিথ্যাচার ছেড়ে মিয়ানমার সরকারের উচিত রোহিঙ্গা শরণার্থীদের ঘরে ফেরানোর বিষয়টিকে গুরুত্ব দেয়া।

জয়নিউজ/পিডি

 

The post রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমারকে আহ্বান জাতিসংঘের appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2oKZhcw

Saturday, November 02, 2019

ব্রিটিশ রাষ্ট্রদূত হলেন সিলেটের মকবুল

https://ift.tt/2N6D9CM

ডোমিনিকান রিপাবলিক এবং রিপাবলিক অব হাইতির রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সিলেটের মকবুল আলী ওবিই।

মকবুল আলী ব্রিটিশ রাষ্ট্রদূত হওয়া তৃতীয় বাংলাদেশি। আগের দুইজন হলেন-আনোয়ার চৌধুরী এবং আসিফ আনোয়ার আহমদ। এরমধ্যে আনোয়ার চৌধুরী ব্রিটিশ বাংলাদেশী কূটনীতিবিদ। তিনিই প্রথম কোনো বাঙালি যিনি ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করেন।

এদিকে, মকবুল রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে বাহরাইনে ডেপুটি ব্রিটিশ রাষ্ট্রদূত ছিলেন।

সিলেটের সন্তান মকবুল আহমদের জন্ম ও বেড়ে উঠা যুক্তরাজ্যের ব্রাডফোর্ডে। বাংলাদেশে মকবুলের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার চানসির কাপন গ্রামে।

রয়্যাল কলেজ অব ডিফেন্স এবং স্কুল অব অরিয়েন্টাল এন্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) থেকে তিনি পড়াশোনা করেছেন। ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি মধ্যপ্রাচ্য, বৃহত্তর মুসলিম সমাজ এবং আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে কাজ করেছেন। আরব বসস্তের উত্তাল সময়ে তিনি মিসরের কায়রোতে ব্রিটিশ দূতাবাসে নিযুক্ত ছিলেন।

লিবিয়াতে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্পেশাল এনভয় গ্রুপের চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন মকবুল আলী। যুক্তরাজ্যের সরকারি সেবায় বিশেষ অবদানের জন্য মকবুল আলীকে ২০১০ সালে অর্ডার অব দ্যা ব্রিটিশ অ্যাম্পায়ার (ওবিই) খেতাবে ভূষিত করেন রানি দ্বিতীয় এলিজাবেথ।

জয়নিউজ/বিআর

The post ব্রিটিশ রাষ্ট্রদূত হলেন সিলেটের মকবুল appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36rDLKL

ইমরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম!

https://ift.tt/36qZWRu

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বিক্ষোভকারীরা। বর্তমানে ইমরান ও তার সরকারকে হটাতে বিক্ষোভকারীদের আন্দোলনে উত্তাল পাকিস্তান।

আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৮ সালে ভোটে ব্যাপক কারচুপির করে ক্ষমতায় এসেছেন ইমরান খান। এমন ভুয়া সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

ইমরান খানকে উৎখাতে বুধবার লাহোর থেকে শুরু হয় ‘আজাদি মার্চ’। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন দেশটির জামায়াতে উলামায়ে ইসলাম (জেইউআই) পার্টির আমির প্রধান মাওলানা ফজলুর রহমান। আজাদি মার্চের মিছিলে সামিল হয় পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি), আওয়ামী ন্যাশনাল পার্টির (এএনপি) নেতারা।

জয়নিউজ/বিআর

The post ইমরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2PC3z0G

মালিতে জঙ্গি হামলায় ৫৩ সেনা সদস্য নিহত

https://ift.tt/36pc997

পশ্চিম আফ্রিকার মালির মেনাকা রাজ্যে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ৫৩ সেনা। এসময় আহত হয়েছেন আরও অনেকে।

শুক্রবার (১ নভেম্বর) একটি সেনা ঘাঁটিতে এজঙ্গি হামলার ঘটনা ঘটে।

শনিবার (২ নভেম্বর) সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার দেশটির উত্তরাঞ্চলের মেনাকা রাজ্যে সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

দেশটির যোগাযোগমন্ত্রী ইয়াগা সানগারি এক টুইট বার্তায় বলেন, জঙ্গিদের এহামলায় এক বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণেই রয়েছে।

এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে মালি সরকার। তবে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

জয়নিউজ/বিআর

The post মালিতে জঙ্গি হামলায় ৫৩ সেনা সদস্য নিহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NBskHV

Friday, November 01, 2019

আইএসের নতুন নেতার নাম ঘোষণা

https://ift.tt/2JGNeEf

আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট তাদের প্রয়াত নেতা আবু বকর আল বাগদাদির উত্তরসূরির নাম ঘোষণা করেছে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রকেও হুমকি দিয়েছে।

যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে এক অডিও বার্তায় আইএসের তরফ থেকে বলা হয়েছে যে, শেখ আল বাগদাদির মৃত্যুতে আনন্দ করো না। তোমরা কি বুঝতে পারছো না যে ইসলামিক স্টেট আজ ইউরোপ আর কেন্দ্রীয় আফ্রিকার দ্বারপ্রান্তে রয়েছে? আইএস বিস্তার লাভ করছে।

সম্প্রতি আইএস তাদের নতুন প্রধান হিসেবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির নাম ঘোষণা করেছে। একইসঙ্গে আইএস নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যুর বিষয়টিও সংগঠনটির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) ভোর রাতে সিরিয়ার উত্তরাঞ্চলের ইদলিব প্রদেশে অভিযান চালিয়ে বিশ্বের মোট ওয়ান্টেড জঙ্গি আবু বকর আল-বাগদাদিকে হত্যা করতে অভিযান চালায় মার্কিন এলিট ফোর্সের সদস্যরা। পরে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে আইএসের প্রধান বাগদাদিকে মার্কিন অভিযানে হত্যা করা হয়েছে বলে নিশ্চিত করেন ট্রাম্প।

তিনি বলেন, সিরিয়ার ইদলিব প্রদেশে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে ‘কুকুরের মতো, কাপুরুষের মতো’ মারা গেছেন বাগদাদি। ট্রাম্প বলেন, সুরঙ্গের ভেতরে বিস্ফোরক ভেস্টের বিস্ফোরণ ঘটিয়ে তিন সন্তানসহ মারা গেছেন আল-বাগদাদি।

তবে আইএসের তরফ থেকে তাদের নতুন নেতার নাম ছাড়া আর কিছু জানানো হয়নি। এমনকি তার কোনো ছবিও প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্রের উদ্দেশে আইএসের ওই অডিও বার্তায় আরও বলা হয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ না যে তোমরা হাসির পাত্রে পরিণত হয়েছো? তোমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করছে এক বোকা বুড়ো লোক। সে এক মতবাদ নিয়ে ঘুমাতে যায় আর ঘুম থেকে জেগে তার মতামত বদলে যায়।

জয়নিউজ/পিডি

 

The post আইএসের নতুন নেতার নাম ঘোষণা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36xLEP0

ব্রাজিলে ৭ বাংলাদেশি আটক

https://ift.tt/2C3Ddg5

মানবপাচারের অভিযোগে ব্রাজিলে ৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে তাদের আটক করা হয়।

ব্রাজিলের পুলিশ হাতে আটক ৭ বাংলাদেশি- সাইফুল্লাহ আল মামুন (৩২) সাইফুল ইসলাম (৩২), তামুর খালিদ (৩১), নজরুল ইসলাম (৪১), মোহাম্মদ ইফরান চৌধুরী (৩৯), মোহাম্মদ নিজাম উদ্দিন (২৮), মো. বুলবুল হোসাইন (৩৬)।

অভিযুক্তদের ধরতে সমন্বিত অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সংস্থাগুলো। মূলত মানবপাচারকারী নেটওয়ার্ক তথা জননিরাপত্তা ঝুঁকি ও গুরুতর মানবিক উদ্বেগ সৃষ্টি প্রতিরোধ করতে এই ধরনের অভিযান চালায় তারা।

এদের মধ্যে সাইফুল্লাহ আল মামু বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের টেক্সাস আদালতে মানবপাচার ও ষড়যন্ত্রের আটটি অভিযোগে চার্জ গঠন করা হয়েছে।

টেক্সাস আদালতে দাখিলকৃত অভিযোগপত্রে বলা হয়েছে, ‘আল মামুনের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে বিদেশি নাগরিকদের সাও পাওলোতে এনে রেখেছে। মানবপাচারকারী গোষ্ঠীর মাধ্যমে ব্রাজিল, পেরু, ইকুয়ডোর, কলম্বিয়া, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়ে, হন্ডুরাস, গুয়েতেমালা ও মেক্সিকো হয়ে তাদের যুক্তরাষ্ট্রের প্রবেশের সুযোগ করে দেয় সে।’

তবে আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত আসামিরা নির্দোষ ও তাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো নিছকই অভিযোগ বিবেচিত হবে।

জয়নিউজ/পিডি

 

The post ব্রাজিলে ৭ বাংলাদেশি আটক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2N49utI

Thursday, October 31, 2019

সবচেয়ে বয়স্ক নারী তানজিলিয়া আর নেই

https://ift.tt/322HYkK

বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী তানজিলিয়া মারা গেছেন। রাশিয়ান বুক অব রেকর্ডস অনুযায়ী তার বয়স ছিল ১২৩ বছর।

বুধবার (৩০ অক্টোবর) দক্ষিণ রাশিয়ার আস্ত্রাখানে মারা যান তিনি।

জানা যায়, ১৮৯৬ সালের ১৪ মার্চ জন্মগ্রহণ করেন তানজিলিয়া। জীবনের শেষ পর্যায়ে এসেও বয়সের ভারে নুইয়ে যাননি তিনি।
তার পরিবারের দাবি, ১০০ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কোনদিনই সেভাবে মেডিকেল চেকআপ বা ওষুধপত্রের ধার ধারেননি তিনি।

১২৩ বছর বয়সেও প্রতিদিন নিজের কাজ নিজেই করতেন তানজিলিয়া। তার এ স্বাস্থ্য ও দীর্ঘায়ুর রহস্য কী জানতে চাইলে জানা যায়, এক মুহূর্তও তিনি স্থিরভাবে বসে থাকতেন না। এমনটাই জানালেন তানজিলিয়ার পরিবারের সদস্যরা।

তানজিলিয়ার এক নাতি জানান, তার দাদী সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকতেন। কেউ তাকে একটানা শুয়ে-বসে থাকতে দেখেনি কখনো। তবে, দীর্ঘায়ু হওয়ার পেছনে জিনগত প্রভাবও কাজ করে বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, দৈনন্দিন জীবনে বেশ কিছু নিয়ম মেনে চলতেন তানজিলিয়া। তারমধ্যে প্রথমটি হলো সবরকম নেশার দ্রব্য থেকে দূরে থাকা।

খাবারের দিক থেকেও কিছুটা খুঁতখুঁতে ছিলেন তিনি। কেবলমাত্র টাটকা, বাড়িতে বানানো খাবারই খেতেন তিনি। তার কর্মজীবনও ছিল বেশ দীর্ঘ। অবসরের বয়স পার হওয়ার পরও বেশ কিছু বছর কাজ করেছেন তিনি। এজন্য বিশেষ স্বীকৃতিও পেয়েছিলেন তানজিলিয়া।

২০১৬ সালে ১২০ বছর বয়সে রাশিয়ান বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠে তানজিলিয়ার। বিশ্বের সবচেয়ে বেশি বয়সের জীবিত ব্যক্তির স্বীকৃতি পান তিনি। তবে, সেসব নিয়ে তেমন কোনো উচ্ছ্বাস ছিল না তার। চার সন্তান, দশ নাতি-নাতনি এবং তাদের ঘরে আরও ১৩ জন ছেলে-মেয়ে নিয়ে বেশ সুখেই দিন কাটিয়েছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক এই নারী।

জয়নিউজ/বিআর

The post সবচেয়ে বয়স্ক নারী তানজিলিয়া আর নেই appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qb43R2

জাপানে ৫শ বছরের পুরোনো প্রাসাদ পুড়ে ছাই

https://ift.tt/349osoa

জাপানে ৫শ বছরের পুরোনো শুরি প্রাসাদের মূল কাঠামো আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপে অবস্থিত এ প্রাচীন প্রাসাদটি।

পুরোনো ওই প্রাসাদটিতে আগুন লাগার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল থেকেই আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জানা যায়, ৫শ বছর আগে রুকিউ রাজবংশের সময়ে কাঠের এই প্রাসাদটি নির্মাণ করা হয়। ১৯৩৩ সালে প্রাসাদটিকে জাপানের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করা হয়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই প্রাসাদটি প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। তারপর প্রাসাদটি স্থাপনাটি পুণরায় নির্মাণ করা হয়। এবার নতুনভাবে সংস্করণ করা প্রাসাদটিও আগুনে ধ্বংস হয়ে গেল।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই প্রাসাদের প্রধান ভবনের পাশাপাশি উত্তর এবং দক্ষিণের কাঠামোও পুড়ে ছাই হয়ে গেছে।

জয়নিউজ/পিডি

 

The post জাপানে ৫শ বছরের পুরোনো প্রাসাদ পুড়ে ছাই appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2q2DgWR

পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৬২

https://ift.tt/2r1pjZR

পাকিস্তানে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ট্রেনের ভেতর চুলা জ্বালিয়ে রান্নার সময় গ্যাস সিলিন্ডার  বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তা ট্রেনে ছড়িয়ে পড়ে।

রেডিও পাকিস্তান জানায়, লিয়াকাতপুর শহরের কাছে করাচি-রাওয়ালপিন্ডি যাতায়াত করা তেজগাম এক্সপ্রেসের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৩০ জনের বেশি মানুষ আহত বা দগ্ধ হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বাঁচতে অনেকেই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলীয় রহিম ইয়ার খান শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জিও টিভিকে জানিয়েছেন, ট্রেনের মধ্যে রান্নার সময় দুটি চুলায় বিস্ফোরণ হয়েছে। তা থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েই অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে।

জেলার উদ্ধার অভিযানের প্রধান বাকির হুসেইন আশঙ্কা প্রকাশ করে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অধিকাংশ সময় দীর্ঘপথে যাত্রায় অনেক যাত্রীই ট্রেনে রান্নার চুলা নিয়ে যাতায়াত করেন যাতে তারা খাবার রান্না করে খেতে পারেন।

এর আগে গত জুলাইয়ে আরও একটি দুর্ঘটনায় ১১ জন এবং গত সেপ্টেম্বরে অপর একটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। তবে ২০০৫ সালে সিন্ধু প্রদেশের একটি স্টেশনে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১৩০ জনের মৃত্যু হয়।

জয়নিউজ/পিডি

 

The post পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৬২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36oFSiG

Wednesday, October 30, 2019

স্বাধীনতার ঘোষণা মনিপুর রাজার, প্রবাসী সরকার গঠন

https://ift.tt/2BXZZWA

ভারতের মনিপুরের রাজা লেইশেমবা সানাজাওবার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল স্বাধীনতার ঘোষণা দিয়েছে। দীর্ঘদিন ধরেই ভারত থেকে আলাদা হওয়ার সংগ্রাম করে আসছে মনিপুর রাজ্য।

লন্ডনে এক সংবাদ সম্মেলনে মনিপুরের মহারাজার পক্ষ থেকে মনিপুর রাজ্য পরিষদের মুখ্যমন্ত্রী ইয়ামবেন বিরেন এবং মনিপুর রাজ্য পরিষদের বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী নারেংবাম সমরজিত প্রবাসী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন।

মনিপুর রাজ্যের রাজনৈতিক সমস্যার সমাধানে মহারাজা তাদের ক্ষমতা প্রয়োগের অধিকার দিয়েছেন বলে একটি নথি দেখিয়েছেন তারা। ওই দুই মন্ত্রী বলেন, ভারতে দমন-নিপীড়ন থেকে বাঁচতে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বরে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন বলে নিশ্চিত করেন তারা।

তারা জানিয়েছেন যে, ভারতে থেকে স্বাধীনতার ঘোষণা দিলে তারা হয়তো গ্রেপ্তার হতে পারেন অথবা ভারতের নিরাপত্তা বাহিনী তাদের হত্যা করতে পারে।

এক ঘোষণায় তারা বলেন, আমরা বিশ্বাস করি যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে মনিপুর সরকারের স্বাধীনতা ঘোষণার এটাই সঠিক সময়। আমরা জাতিসংঘের প্রতিটি সার্বভৌম সরকারকে আহ্বান জানাচ্ছি যে, তারা আজ থেকে যেন মনিপুরের নির্বাসিত সরকারকে স্বীকৃতি দেয়। মনিপুরের ৩০ লাখ বাসিন্দা স্বাধীনতার স্বীকৃতি চায় বলেও উল্লেখ করেন তারা।

জয়নিউজ/পিডি

 

The post স্বাধীনতার ঘোষণা মনিপুর রাজার, প্রবাসী সরকার গঠন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32YwmjP