Showing posts with label পেঁয়াজ. Show all posts
Showing posts with label পেঁয়াজ. Show all posts

Sunday, November 17, 2019

‘ভোটছাড়া এমপি, তাই পেঁয়াজ ছাড়াও রান্না’

https://ift.tt/2QpDySQ
চট্টগ্রাম মহানগর বিএনপি

পাথরঘাটা গ্যাসলাইন বিস্ফোরণে ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারে এখন লাগামহীন। আজ শুধু পেঁয়াজের দামে বাড়েনি, প্রত্যেকটি দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। পেঁয়াজ সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

রোববার (১৭ নভেম্বর) নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে মহানগর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে ব্যঙ্গ করেছেন উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, ৭০০ টাকার মাংস খেতে পারলে ২৭০ টাকার পেঁয়াজ খেতে পারবেন না কেন? কারণ তিনি তো বিনা ভোটের এমপি। ৩০ তারিখের ভোট ২৯ ডিসেম্বর নিয়েছে।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, প্রত্যেকদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে। বিএনপির পক্ষ থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হলে চট্টগ্রামের প্রশাসন এই কর্মসূচি পালনে বাঁধা সৃষ্টি করেছে। বিএনপির এই মানববন্ধন কর্মসূচিও তারা ভয় পাচ্ছে। দেশে এখন গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে।

কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, ভোটছাড়া যদি এমপি হয়, তাহলে পেঁয়াজ ছাড়াও রান্না হয়। এই রান্না শুধু গণভবনেই হয়। নিত্যদিনের গুরুত্বপূর্ণ পেঁয়াজের দাম কোনো কারণ ছাড়া লাফিয়ে বাড়লেও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার।

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, মো. মিয়া ভোলা, সবুক্তগীন সিদ্দিকী মক্কি, আশরাফ চৌধুরী, ইকবাল চৌধুরী, জাহিদুল করিম কচি, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, সামশুল হক, গাজী সিরাজ উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু।

এছাড়াও এতে প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, সম্পাদকবৃন্দ ফাতেমা বাদশা, এইচ এম রাশেদ খান, ইয়াকুব চৌধুরী, রাহেলা জামান, ডা. এস এম সরওয়ার আলম, আবদুল বাতেন, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মো. সেকান্দর, নগর বিএনপির সহসম্পাদকবৃন্দ রফিকুল ইসলাম, মো. ইদ্রিস আলী, মো. শাহজাহান, জেলী চৌধুরী, বেলায়েত হোসেন বুলু, আবু মুসা, শফিক আহমদ, আবুল খায়ের মেম্বার, আবদুল হাই ও আলী আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/এসআই

The post ‘ভোটছাড়া এমপি, তাই পেঁয়াজ ছাড়াও রান্না’ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qZC5rP

Saturday, November 16, 2019

পেঁয়াজ উঠে গেছে বিমানে, চিন্তা নাই: প্রধানমন্ত্রী

https://ift.tt/2XgqEIi

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে কাজেই আর চিন্তা নাই। সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।’ আমরা বিমানে করে পেঁয়াজ আমদানি করে নিয়ে আসছি।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এ কথা জানান তিনি।

দেশে পেঁয়াজের সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন একটা সমস্যা আছে, পেঁয়াজ নিয়ে সমস্যা। সব দেশেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এটা ঠিক কিন্তু আমাদের এখানে কেন? কীভাবে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়লো তা আমরা খতিয়ে দেখছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, পেঁয়াজের দাম যারা বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সদস্য সচিব গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

জয়নিউজ/বিআর

The post পেঁয়াজ উঠে গেছে বিমানে, চিন্তা নাই: প্রধানমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Qo0bHb

বৌভাতে পেঁয়াজ উপহার দিলেন বন্ধু

https://ift.tt/2CKrXpv

পেঁয়াজের লাগামহীন মূল্য বৃদ্ধিতে মানুষের ক্ষোভের সঞ্চার হচ্ছে প্রতিনিয়ত। পেঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ায় খাবারেও পরিবর্তন আসছে হোটেল রেঁস্তোরা ও সামাজিক অনুষ্ঠানেও।

এদিকে পেঁয়াজের ঝাঁঝ যখন চরমে, ঠিক সে সময়েই পেঁয়াজ নিয়ে রসিকতারও শেষ নেই। তেমনি বন্ধুর বৌভাতে শুভেচ্ছা উপহার হিসেবে দেওয়া হয়েছে পেঁয়াজ।

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে কুমিল্লার কালখাড়পাড় এলাকায় রিপন মিয়ার বাড়িতে ব্যতিক্রমী এঘটনা ঘটে।
ঘটনাটি নিয়ে অনুষ্ঠানে আসা অতিথিদের মাঝে বেশ হাস্যরসও তৈরি হয়। এদিকে এমন উপহার দেওয়ায় ওই এলাকায় ঘটনাটি রীতিমতো সাড়া ফেলেছে।

জানা গেছে, গত শনিবার বিদ্যুৎ বিভাগের কর্মচারী ও কালখাড়পাড় এলাকার হাজী আবদুর রহিমের ছেলে ইমদাদুল হক রিপনের বিয়ে হয়। শুক্রবার তার বাড়িতে বৌ-ভাতের আয়োজন করা হয়। এদিন দুপুরে রিপনের তিন বন্ধু সহিদ, শিপন ও শাহজাহান ৫ কেজি পেঁয়াজ বাজার থেকে ১ হাজার টাকায় কেনেন। এরপর আড়ম্বরপূর্ণ প্যাকেজিং করে তারা তিনজন বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যান।

বিশেষ প্রক্রিয়ায় করা ওই বক্সের বাইরে থেকে পেঁয়াজ দেখার ব্যবস্থাও ছিল। তাই বিয়ে বাড়িতে যারাই এসেছিলেন তাদের সবার দৃষ্টি ছিল ওই বাক্সের দিকে।

পরে বাক্স খোলা হলে সবাই হই-হুল্লোড় শুরু করে তা দেখতে এবং এ দৃশ্যের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। কেউ কেউ দিনভর মোবাইলে ব্যতিক্রমী ওই পেঁয়াজের বাক্সের ভিডিও ও ছবি তুলে নেন।

এবিষয়ে বর ইমদাদুল হক রিপন জানান, ‘বিয়ের অনুষ্ঠানে আমার নিকট এ পুরস্কার আমরণ স্মরণীয় হয়ে থাকবে। আমার বিয়েতে যত পুরস্কার পেয়েছি সব চেয়ে মূল্যবান মনে করবো এই পেঁয়াজের উপহারকে। কারণ পুরো বাংলাদেশ এখন পেঁয়াজের ঝাঁঝে অস্থির। শুরু হয়েছে পেঁয়াজ রাজনীতি। হয়তো আমার বন্ধুদের এ পেঁয়াজ উপহার একটি নীরব প্রতিবাদও হতে পারে।’

মূল্যবান ও ব্যতিক্রমী উপহার পেঁয়াজ দেওয়ার জন্য বন্ধুদের ধন্যবাদও জানান বর রিপন।

জয়নিউজ/বিআর

The post বৌভাতে পেঁয়াজ উপহার দিলেন বন্ধু appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2OhxIQJ

Friday, November 08, 2019

আপাতত কমছে না পেঁয়াজের দাম: বাণিজ্যমন্ত্রী

https://ift.tt/2pSiucM

আপাতত পেঁয়াজের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শুক্রবার (৮ নভেম্বর) সকালে রংপুরে এক সভায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  তবে এমাসের শেষের দিকে দেশে উৎপাদিত পেঁয়াজ বাজারে আসলে পেঁয়াজের দাম কমে যেতে পারে।

তিনি আরও বলেন, ভারতে পেঁয়াজের দাম বেড়ে গেছে। সেখানেই পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে কিনতে হবে। আমাদের দেশে আসার পর তা ১০০ টাকা দর পড়ে যাবে। ফলে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে আপাতত লাভ নেই।

বাণিজ্য মন্ত্রী বলেন, মিসর থেকে পেঁয়াজ আনলে দাম একটু কমতে পারে। এছাড়া পেঁয়াজের বাজার মনিটরিং করার জন্য মন্ত্রণালয়ে একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জয়নিউজ/বিআর

The post আপাতত কমছে না পেঁয়াজের দাম: বাণিজ্যমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2K3wuHo

Tuesday, November 05, 2019

২ সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম ৪০ টাকায় আসবে

https://ift.tt/34xxgUU

দুই সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম ৪০ টাকার মধ্যে নেমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে চট্টগ্রামের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রশাসনের সঙ্গে পেঁয়াজ ব্যবসায়ীদের বৈঠক শেষে তিনি এ আশ্বাস দেন।

পেঁয়াজের সংকট থাকবে না উল্লেখ করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সেলিম হোসেন বলেন, এস আলম গ্রুপ ৫০ হাজার টন এবং মেঘনা গ্রুপ ৯ হাজার টন পেঁয়াজ মিশর থেকে আমদানি করছে। এছাড়াও দেশি পেঁয়াজের মৌসুমও শুরু হবে শিগগির। বর্তমানে বাজারে যথেষ্ট পেঁয়াজ আছে। বাজারে পেঁয়াজের দাম বাড়ার সুযোগ নেই।

পেঁয়াজ ব্যবসায়িরা আগামীকাল থেকে সঠিক ডকুমেন্ট ছাড়া পেঁয়াজ আড়তে তুলবেন না বলে অঙ্গীকার করেছেন জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইয়াসমিন পারভিন তিবরীজি ।

তিনি বলেন, ব্যবসায়িরা আশ্বাস দিয়েছেন ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করবে। কোনো মেমো ছাড়া পেঁয়াজ আড়তে তুলবে না।
বৈঠক শেষে খাতুনগঞ্জের হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী বলেন আগামী দুই-তিন দিনের মধ্যে খুচরা পর্যায়ে পেঁয়াজ কেজি প্রতি ১০০ টাকার মধ্যে ভোক্তারা কিনতে পারবেন । খাতুনগঞ্জে পাইকারি বাজারে কেজি প্রতি পেঁয়াজ ৮০-৮৫ টাকায় বিক্রি হবে বলে জানান তিনি।

বৈঠকে আলোচনা করেন ক্যাবের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এসএম নাজের হোসাইন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহিদা সুলতানা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম ও পাইকারি এবং খুচরা ব্যবসায়িরা ।

জয়নিউজ/কাউছার/বিআর

The post ২ সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম ৪০ টাকায় আসবে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JQmDVu

Wednesday, October 23, 2019

রামুতে অভিযানে ক্ষুব্ধ বিক্রেতারা বন্ধ করে দিলেন পেঁয়াজ বিক্রি

https://ift.tt/2MHDEmF

রামু বাজারে পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিয়েছে ব্যবসায়ীরা। প্রশাসনের অভিযানে ক্ষিপ্ত হয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছ বলে জানা গেছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সাপ্তাহিক হাটের দিনে বাজারের কোথাও পেঁয়াজ এর দেখা পায়নি ক্রেতারা। ফলে পেঁয়াজ কিনতে না পারায় হতাশ ক্রেতারা। ব্যবসায়ীদের এমন সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য বলেও মনে করছেন ক্রেতারা।

ক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান,খাতুনগঞ্জে সোমবার (২২ অক্টোবর) পেঁয়াজ এর পাইকারি মূল্য ছিলো প্রতি কেজি ৮৬ টাকা। অথচ রামুতে প্রশাসনের কর্মকর্তারা অভিযান চালিয়ে প্রতি কেজি পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা করে বিক্রয় করতে বাধ্য করছেন। অথচ বেশী দামে বিক্রি হচ্ছে চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে। প্রশাসন যদি সেখানে অভিযান চালায় তাহলে সর্বত্র দাম কমে যাবে। কিন্তু প্রশাসন উল্টো মফস্বলের ব্যবসায়ীদের ওপর দায় চাপিয়ে অভিযান চালাচ্ছে। যা কোনমতেই কাম্য নয়।

তারা আরো জানান, গত শনিবার (১৯ অক্টোবর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী বাজারে অভিযান চালান। এসময় তিনি ৭০ টাকা করে পেঁয়াজ বিক্রির জন্য বাজারের সকল ব্যবসায়ীদের নির্দেশ দেন। আগেরদিন শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমাও বাজারে অনুরুপ অভিযান চালিয়ে ৭০ টাকা করে পেঁয়াজ বিক্রির জন্য নির্দেশ দেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক ব্যবসায়ি জানান, শনিবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী তার দোকানে উপস্থিত থেকে তাকে ৭০ টাকা করে পেঁয়াজ বিক্রিতে বাধ্য করান। অথচ ওই পেঁয়াজ এর ক্রয়মূল্য আরো বেশী হওয়ায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে এখন তিনি পেঁয়াজ ক্রয়-বিক্রয় বন্ধ করে দিয়েছেন।

এদিকে মঙ্গলবার সাপ্তাহিক হাট চলাকালে বাজার ঘুরে কোথাও পেঁয়াজ এর অস্তিত্ব মেলেনি। এসময় বাজারে আসা হাজারো ক্রেতাদের পেঁয়াজ এর জন্য এ দোকান থেকে অন্য দোকানে ঘুরাঘুরি করতে দেখা গেছে।

তবে বাজারের পাইকারি ব্যবসায়ীরা দাবি, ক্রেতাদের সুবিধার্থে ক্রয়মূল্য অনুযায়ী সামান্য লাভে পেঁয়াজ বিক্রি করতে। পাইকারি বাজারে দাম কমলে তারাও কম দামে বিক্রি করবেন। তাই এ বিষয়ে প্রশাসনকে আরো সহনশীল হওয়ার দাবি জানান।

রামু ফকিরা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লি. এর সভাপতি মোহাম্মদ নুরুল আলম পেঁয়াজ বিক্রি বন্ধের বিষয়টি স্বীকার করে জানান, চট্টগ্রামের আড়ত এবং টেকনাফে পেঁয়াজ এর দাম বেশী হওয়ায় ব্যবসায়ীরা কিনতে পারেনি। কারণ বেশী দামে ক্রয় করলে বেশী দামেই বিক্রি করতে হয়।

এব্যাপারে রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) চাই থোয়াইলা চৌধুরী জানান,পেঁয়াজ বিক্রি বন্ধ রাখার বিষয়টি তাকে কেউ অবহিত করেনি। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

তিনি আরো জানান, প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের পেঁয়াজ এর কোনো প্রকার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়নি। শুধু বলা হয়েছিলো, আড়তের ক্রয়মূল্য থেকে সামান্য লাভে বিক্রি করতে। লোকসান দিয়ে কাউকে পেঁয়াজ বিক্রি করতে বলা হয়নি।

জয়নিউজ/খালেদ/পিডি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

The post রামুতে অভিযানে ক্ষুব্ধ বিক্রেতারা বন্ধ করে দিলেন পেঁয়াজ বিক্রি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2BwRPoa

Friday, October 18, 2019

বেশি দামে পেঁয়াজ বিক্রি, ২ আড়তকে জরিমানা

https://ift.tt/2Mt1e6c

ক্রয় মূল্যের চেয়ে দেড়গুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির অপরাধে নগরের রিয়াজউদ্দিন বাজারের দুটি আড়তকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আড়তগুলোতে প্রতিকেজি পেঁয়াজ পাইকারি বিক্রিতে ২৫ টাকারও বেশি লাভ নেওয়া হচ্ছিল বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। এছাড়াও উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান।

অভিযানে দেখা যায়, রিয়াজউদ্দিন বাজারে চাল-ডাল ট্রেডার্স নামে একটি আড়তে মিয়ানমারের পেঁয়াজ বিক্রি করা হচ্ছিল ৭৫ টাকা কেজি দরে। কেনার রশিদ পর্যালোচনায় দেখা যায়, এসব পেঁয়াজ কেজি প্রতি ৪৮ টাকা দরে কেনা হয়েছিল।

এছাড়া মেহরাজ স্টোরস নামে একটি আড়তে ৬৫ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ কিনে বিক্রি করা হচ্ছিল ৯০ টাকায়। পরে চাল-ডাল ট্রেডার্সকে ২০ হাজার টাকা ও মেহরাজ স্টোরসকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম জানান, কারসাজির মাধ্যমে বাড়ানো পেঁয়াজের দামে লাগাম টানতে নগরের প্রধান দুই কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কেনা দামের চেয়ে দেড়গুণ বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

রিয়াজউদ্দিন বাজারে অভিযানের পর ভ্রাম্যমাণ আদালতের টিম নগরীর চকবাজারের কাঁচাবাজার পরিদর্শন করেন। এসময় চকবাজারের বিক্রেতাদের সতর্ক করেন এবং পেঁয়াজের মূল্যতালিকা টাঙানোর নির্দেশনা দেন ম্যাজিস্ট্রেট।

জয়নিউজ/আরডি/বিআর

The post বেশি দামে পেঁয়াজ বিক্রি, ২ আড়তকে জরিমানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32sxgVN

Thursday, October 17, 2019

পেঁয়াজ নিয়ে অদৃশ্য ব্যবসা নয়: জেলা প্রশাসক

https://ift.tt/33EUW9G
মতবিনিময় সভা

পেঁয়াজ নিয়ে অদৃশ্য ব্যবসা করা যাবে না বলে ব্যবসায়ীদের সতর্ক করেছেন জেলা প্রশাসক ইলিয়াস হোসেন।

তিনি বলেন, অদৃশ্য ব্যবসা মানে কালোবাজারি। এটা হলে অবশ্যই অ্যাকশন নেওয়া হবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, কমিশন এজেন্টরা যার কাছ থেকে পেঁয়াজ কিনছে তার রশিদ থাকতে হবে। কমিশন এজেন্টদের দোকানে অবশ্যই আমদানিকারকের নাম, ফোন নম্বর ও রশিদ রাখতে হবে। প্রয়োজনে প্রশাসন ও মন্ত্রণালয় আমদানিকারকের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে।

সভায় পেঁয়াজের পাইকারি আড়তদার ও কমিশন এজেন্টরা উপস্থিত থাকলেও এতে ছিলেন না চট্টগ্রামের পেঁয়াজ আমদানিকারকরা।

ইলিয়াস হোসেন বলেন, আমদানিকারকরা কেন সভায় আসেননি এবং তারা ভিন্ন ঠিকানা ব্যবহার করে পেঁয়াজ আমদানি করছেন কি-না সেটি খতিয়ে দেখা হচ্ছে।

পেঁয়াজ যেন দ্রুততম সময়ে খালাস করা হয় সেজন্য চট্টগ্রাম বন্দর ও টেকনাফ কাস্টমসকে অনুরোধ করা হবে বলেও তিনি জানান।

সভায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ, চট্টগ্রাম চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, চাক্তাই-খাতুনগঞ্জ কাঁচাপণ্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, হামিদ উল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিচ, ক্যাবের নাজের হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

জয়নিউজ/পার্থ/এসআই

The post পেঁয়াজ নিয়ে অদৃশ্য ব্যবসা নয়: জেলা প্রশাসক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2nStNk9

Tuesday, October 15, 2019

কমিশন এজেন্টদের কারসাজিতে লাগামহীন পেঁয়াজের বাজার

https://ift.tt/2OMJUuy

পেঁয়াজের ‘সন্তোষজনক’ মজুদ থাকার পরও কিছু অসাধু আমদানিকারক ও কমিশন এজেন্টদের কারসাজিতে লাগামহীন পেঁয়াজের বাজার।

সিন্ডিকেটের কারসাজিতে মিয়ানমার থেকে ৪২ টাকায় কেনা পেঁয়াজ বিক্রি করছে ৬৫ থেকে ৭০ টাকায়। একইভাবে ভারতের পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রির কথা থাকলেও বিক্রি করা হচ্ছে চড়া দামে।

এদিকে কেউ বাজারে অস্থিরতা সৃষ্টি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বাণিজ্য সচিব মো. জাফর উদ্দীন। কিন্তু তাতেও কমেনি অস্থিরতা।

খাতুনগঞ্জ ঘুরে দেখা গেছে, বেশিরভাগ পেঁয়াজের আড়তদাররা গোডাউনে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ থাকার পরও চাহিদা মোতাবেক পেঁয়াজ দিচ্ছে না খুচরা বিক্রেতাসহ সাধারণ ক্রেতাদের । পেঁয়াজের অপার্যপ্ততা দাবি করে তারা দাম বাড়াচ্ছে বলে অভিযোগও করেছে কয়েকজন ক্রেতা।

বাজারে আসা কয়েকজন ক্রেতা আক্ষেপ করে জানান, সবকিছুতেই মাশুল গুণতে হয় ক্রেতাদের। অভিযানের পর পেঁয়াজের দাম কমছিল কিন্ত গত কয়েকদিন দাম অনেক বেশি। আড়তদাররা বলছে, পেঁয়াজের স্টক কম। কিন্তু প্রতিদিন পেঁয়াজ আসছে। আমাদের আবেদন দাম নাগালের মধ্যে রাখতে কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা নেয়।

খাতুনগঞ্জের কিছু ব্যবসায়ীর দাবি, মিয়ানমার থেকে বস্তাভর্তি আমদানি করা পেঁয়াজের বেশিরভাগ নষ্ট। তাই বাড়তি দাম নেওয়া হচ্ছে।

এদিকে খাতুনগঞ্জের কয়েকটি আড়তের সামনে দেখা গেছে নষ্ট পেঁয়াজের বস্তা ফেলে রেখেছে মালিকরা। তবে ভিতরের চিত্র একদমই ভিন্ন। নষ্ট পেঁয়াজের বস্তার অজুহাত দিয়েই তারা গোডাউন ভর্তি করে রেখেছে পেঁয়াজের বস্তা। আর এ সুযোগে দাম বাড়াচ্ছে তারা।

এদিকে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে পরিচালিত জেলা প্রশাসনের অভিযানেও উঠে আসে একই চিত্র। পেঁয়াজের ক্রয় ও বিক্রয় মূল্যের মধ্যে রয়েছে অসামঞ্জস্যতা। যেখানে মিয়ানমারের পেঁয়াজের ক্রয়মূল্য ৪২ টাকা, সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়। একইচিত্র ভারতের পেঁয়াজও। এক্ষেত্রেও অজুহাত নষ্ট পেঁয়াজের।

অভিযানে খাতুনগঞ্জে পেঁয়াজের আড়তদার মেসার্স নিউ শাহ আমানত ও মেসার্স আজমীর ভাণ্ডারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে বেশ কয়েকটি দোকানে পেঁয়াজের ক্রয় ও বিক্রয় মূল্য খতিয়ে দেখেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসন বলছে, গত ৩ তারিখের অভিযানের পর খাতুনগঞ্জসহ সারাদেশে পেঁয়াজের দাম কমেছিল। পেঁয়াজের পর্যাপ্ত যোগান তখনও ছিল, এখনও রয়েছে। কিন্তু অসাধু আমদানিকারক ও কমিশন এজেন্ট সিন্ডিকেট করে বাজারে অস্থিরতা করছে। তারা অভিযানের খবর পেয়ে গা ঢাকা দিয়েছে। কিন্তু তাদের নাম জেলা প্রশাসনের হাতে এসেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে রিপোর্ট দেওয়া হবে বলে জয়নিউজকে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।

জেলা প্রশাসন অসাধু কমিশন এজেন্ট সিন্ডিকেটে জড়িত কয়েকজনের নাম পেয়েছে। তাদের মধ্যে রয়েছেন কায়সার, ইয়াকুব ও রফিক।
এছাড়া আরো কিছু অসাধু আমদানিকারক সিন্ডিকেট এজেন্টের নাম পাওয়া গেছে বলেও জানিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। যাদের তথ্য গোয়েন্দা বিভাগকে পাঠানো হয়েছে।

অভিযানের আগে ঘুরে দেখা গেছে, বেশিরভাগ পেঁয়াজের আড়তদাররা গোডাউনে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ থাকার পরও চাহিদা মোতাবেক পেঁয়াজ দিচ্ছেন না খুচরা বিক্রেতাসহ সাধারণ ক্রেতাদের । পেঁয়াজের অপর্যাপ্ততা দাবি করে তারা দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেন কয়েকজন ক্রেতা।

এদিকে ২০ হাজার টাকা জরিমানা গুনা খাতুনগঞ্জে পেঁয়াজের আড়তদার মেসার্স নিউ শাহ আমানতের ম্যানেজার জহির উদ্দিন জয়নিউজকে বলেন, দাম বাড়ানোর সঙ্গে আমাদের কোনো হাত নেয়। আমরা কমিশন এজেন্ট কায়সার থেকে পেঁয়াজ আনি। তারা কমিশনের মাধ্যমে আমাদের কাছে পেঁয়াজ সাপ্লাই দেয়। তাই আমরা সব হিসাব করে দুই-এক টাকা লাভে বিক্রি করি। আমাদের জরিমানা বা ব্যবস্থা নিলে তো হবে না। কমিশন এজেন্টদের ধরতে হবে।

খাতুনগঞ্জ কাঁচাপণ্য আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস জয়নিউজকে বলেন, ‘চট্টগ্রামে ২০০ থেকে ২৫০ জন আড়তদার আছেন, যারা স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় পেঁয়াজ কমিশনে বিক্রি করেন। ভারত থেকে চট্টগ্রামের কোনো ব্যবসায়ী সরাসরি পেঁয়াজ আমদানি করেন না। ফলে স্থলবন্দরের ব্যবসায়ীরা যে দরে পেঁয়াজের দাম বেঁধে দেন, সেই দরেই আমরা পেঁয়াজ বিক্রি করতে বাধ্য হই।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট তৌহিদুল ইসলাম জয়নিউজকে বলেন, আমরা কয়েকজন ক্রেতার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়েছি। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পর্যাপ্ত পেঁয়াজ থাকার পরও কিছু অসাধু সিন্ডিকেট এজেন্ট দাম বাড়াচ্ছে। যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গোয়েন্দা সংস্থাকে বলা হয়েছে।

তিনি আরো বলেন, অভিযানে আমরা সব আডতদার ও ব্যবসায়ী সমিতিকে পুনরায় সতর্ক করেছি। ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জয়নিউজ/বিআর

The post কমিশন এজেন্টদের কারসাজিতে লাগামহীন পেঁয়াজের বাজার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32mx4as

খাতুনগঞ্জে জেলা প্রশাসনের অভিযান, ২ আড়তদারকে জরিমানা

https://ift.tt/2BfVNBw

নগরের খাতুনগঞ্জে পেঁয়াজের পাইকারি বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় দুই আড়তদারকে  ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেরন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম ।

অভিযানে খাতুনগঞ্জে পেঁয়াজের আড়তদার মেসার্স নিউ শাহ আমানত ও মেসার্স আজমীর ভান্ডারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও অভিযানে বেশ কয়েকটি দোকানে পেঁচাজের ক্রয় ও বিক্রয়মূল্য খতিয়ে দেখেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম বলেন, ৩ তারিখের অভিযানের পর খাতুনগঞ্জের পেঁয়াজের পাইকারি বাজারে দাম কমেছিল। পেঁয়াজের পর্যাপ্ত যোগান পূর্বেও ছিল এখনো রয়েছে। আজ অভিযোগের প্রেক্ষিতে আমরা আভিযানে আসলাম। পেঁয়াজের আড়তগুলোতে মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে আসা পেঁয়াজ ক্রয়মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করা হচ্ছিল। কয়েকজন আড়তদার মিয়ানমারের পেঁয়াজ ৪২ টাকায় কিনলেও ৬৫ থেকে ৭০ টাকায়। ও ভারতের পেঁয়াজ  ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রয় হচ্ছে।  কিছু আমদানিকারক ও অসাধু কমিশন এজেন্ট সিন্ডিকেট করে দাম বাডিয়ে ফেলেছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বানিজ্য মন্ত্রনালয়ে রির্পোট দিবো।

তিনি আরো বলেন,  অভিযানে পেঁয়াজের দাম বেশি রাখায় দুই আড়তদার মেসার্স নিউ শাহ আমানত ও মেসার্স আজমীর ভান্ডার কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া  বেশ কয়েকটি আড়তদারকে সর্তক করা হয়।

জয়নিউজ/রিফাত/পিডি

 

The post খাতুনগঞ্জে জেলা প্রশাসনের অভিযান, ২ আড়তদারকে জরিমানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35DkiWY