Showing posts with label পুলিশিং. Show all posts
Showing posts with label পুলিশিং. Show all posts

Saturday, October 26, 2019

খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

https://ift.tt/2JiOcXd

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ স্লোগানে খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় খাগড়াছড়ি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভা, সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে খাগড়াছড়ি পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা মো. আহমার উজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও খাগড়াছড়ি কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সুদর্শন দত্ত।

এসময় বক্তারা বলেন, দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। সবধরনের অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। তাই সবাই মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এ সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে সন্ত্রাস নির্মূল করতে সক্ষম হবে বলে মন্তব্য করেন বক্তারা।

পরে পুলিশিং ডে উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ ও পুলিশ হেডকোয়ার্টাস থেকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এবং এক সদস্যকে সম্মাননা দেওয়া হয়।

জয়নিউজ/জাফর/বিআর

The post খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/347nk4v

Friday, October 18, 2019

কমিউনিটি পুলিশিং রচনা প্রতিযোগিতার সময় বাড়ল

https://ift.tt/2VTQ6CG

ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে রচনা প্রতিযোগিতার সময় বাড়িয়েছে মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ৩টা পর্যন্ত রচনা জমা দেওয়ার নতুন সময় নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) মহানগর কমিউনিটি পুলিশের আহ্বায়ক এমএ মালেক ও সদস্য সচিব অহীদ সিরাজ চৌধুরী স্বপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নগরের বিশ্ববিদ্যালয়, কলেজ ও উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বাংলায় রচনা লিখন প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

‘চট্টগ্রাম মহানগর কমিউনিটি পুলিশিং ডে ২০১৯’ উপলক্ষে মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির পক্ষ থেকে এ রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় শ্রেণী অনুসারে তিনটি ক্যাটাগরিতে আলাদা তিনটি বিষয়ের উপর রচনা জমা দেওয়ার আহ্বান করা হয়েছে।

রচনার বিষয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘জঙ্গি প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর ভূমিকা’, কলেজ শিক্ষার্থীদের জন্য ‘আইনশৃঙ্খলা উন্নয়নে কমিউনিটি পুলিশিং-এর ভূমিকা’ এবং উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু ও চট্টগ্রাম’।

রচনা লেখা ও জমা দেওয়ার নিয়ম

বলপেন ব্যবহার করে অনধিক এক হাজার শব্দের মধ্যে রচনা লিখতে হবে। এ-ফোর সাইজের অফসেট কাগজে লেখা ২২ অক্টোবরের মধ্যে জমা দিতে হবে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ লাইন্স ১নং গেটে গার্ড হাউজে রাখা বক্সে।

রচনায় কোনো শিক্ষার্থীর নাম বা কোনো পরিচয় লেখা যাবে না। শুধু খামের উপর শিক্ষার্থীর নাম, পিতার নাম, জন্ম তারিখ, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণী, রচনার বিষয় ও যোগাযোগের জন্য মোবাইল নাম্বার লিখতে হবে।

জয়নিউজ/বিআর

The post কমিউনিটি পুলিশিং রচনা প্রতিযোগিতার সময় বাড়ল appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32BAwyh