Showing posts with label চবি. Show all posts
Showing posts with label চবি. Show all posts

Monday, November 04, 2019

চবিতে ভর্তির দাবিতে উত্তীর্ণ একাংশের মানববন্ধন

https://ift.tt/2PUPKef

২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তি আবেদনের যোগ্যতা থাকার পরেও এবছর মানোন্নয়নের মাধ্যমে পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তির দাবিতে মানববন্ধন করেছে। একই দাবিতে প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর দরখাস্তও দিয়েছে তারা। অস্পষ্ট ভর্তি বিজ্ঞপ্তি ও ডিনদের দুর্বলতায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল এই ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে মানববন্ধন শুরু করে তারা। এদিকে আন্দোলনকারীদের সাথে পাশে থাকার আশ্বাস দিয়েছে শাখা ছাত্রলীগ। এছাড়া তাদের আন্দোলনে একাত্মতা পোষণ করে স্নারকলিপি দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ এক শিক্ষার্থী ইমাম হোসেন হৃদয় বলেন,  সার্কুলারে স্পষ্টভাবে বিষয়টা ছিল না। আমরা যখন আবেদন করলাম তখন আমাদের যোগ্য বলা হল, এডমিট কার্ডও দিল, পরীক্ষায় অংশ নিতে দিল, রেজাল্টও দিল আমাদের কিন্তু এখন বলছে ভর্তি হতে দিবে না।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রক্টর প্রণব মিত্র চৌধুরী বলেন, ওরা আমাদের কাছে এসেছিল। আমরা জানিয়েছি ডিন কমিটি মিটিংয়ে বসেছে। তারা সিদ্ধান্ত নিবে।

উল্লেখ্য, গত ৩ সেপ্টম্বর প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে অস্পষ্টতার জেরে আবেদন করলেও বিশ্ববিদ্যালয় তাদের অযোগ্য হিসেবে বিবেচিত করায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে না এই শিক্ষার্থীরা। যদিও তাদের আবেদন গ্রহণ করে প্রবেশ পত্র ও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেয় বিশ্ববিদ্যালয়। জয়নিউজে ১ নভেম্বর এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এ শিক্ষার্থীরা নিজেদের স্বপ্নভঙ্গের কথা জানতে পারলে ভর্তির জন্য প্রশাসনের কাছে আবেদন জানায়।

জয়নিউজ/নবাব/পিডি

 

The post চবিতে ভর্তির দাবিতে উত্তীর্ণ একাংশের মানববন্ধন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NEcmg3

Saturday, November 02, 2019

তিন্নির পরিবারকে মেয়র নাছিরের আশ্বাস

https://ift.tt/36u4jej

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরীক্ষা দিতে এসে বাবাকে হারিয়েছেন তিন্নি দাশ। পিতা মৃণাল দাশ (৫২) সিএনজি চালিয়ে পরিবারের অর্থ যোগান দিতেন। তার মৃত্যুতে হুমকির মুখে পড়ে যায় তিন্নির পড়ালেখা।

তবে চসিক মেয়র তিন্নি দাশের মায়ের সঙ্গে কথা বলে তিন্নির পড়ালেখার সমস্ত ব্যয়ভার বহন করার আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে তিন্নির একমাত্র ভাই সানি দাশের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যবস্থা করারও উদ্যোগ নিয়েছেন তিনি। সানি নগরীর আগ্রাবাদ কমার্স কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।

মেয়র নাছির শুক্রবার (১ নভেম্বর) বিকেলে তিন্নি দাশের মায়ের সঙ্গে কথা বলেন। শোকাহত পরিবারের খোঁজ খবর নেন তিনি।

তিন্নির ভাই সানি দাশ জয়নিউজকে বলেন, মেয়র আমার মায়ের সঙ্গে কথা বলেছেন। তিনি যোগ্যতা অনুযায়ী আমার চাকরি ও তিন্নির পড়ালেখার সমস্ত ব্যয় বহন করতে আশ্বাস দিয়েছেন।

উল্লেখ্য, ৩০ অক্টোবর চবির সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে ফেরার পথে শাটল ট্রেনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মৃণাল দাশ।

জয়নিউজ/নবাব/বিআর

The post তিন্নির পরিবারকে মেয়র নাছিরের আশ্বাস appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2PCOex2

Wednesday, October 30, 2019

কারিগরি ত্রুটি: চবির ডি ইউনিটের ফল স্থগিত

https://ift.tt/2osbFxO

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত ডি ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ স্থগিত করা হয়েছে। অনুষ্ঠিত পরীক্ষায় ন্যাশনাল কারিকুলামের ইংরেজী মাধ্যমে শিক্ষার্থীদের প্রশ্ন ছাপানোয় কারিগরি ত্রুটির কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই মাধ্যমের প্রায় ৩০০ শিক্ষার্থীর পরীক্ষা পুনরায় আগামী ৬ নভেম্বর নেয়া হবে। বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শিক্ষা অনুষদের ডিন ও ডি ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. আবদুল্লাহ আল ফারুক জয়নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ন্যাশনাল কারিকুলামের ইংরেজী মাধ্যমের পরীক্ষার্থীদের জন্য সরবরাহকৃত প্রশ্নের বাংলা অংশ না ছাপানোয় কিছু পরীক্ষার্থী অভিযোগ করে। তাই পরবর্তীতে কেউ যেন ফলাফলে প্রশ্ন তুলতে না পারে, সেজন্য তাদের (ন্যাশনাল কারিকুলাম-ইংরেজী মাধ্যম) পরীক্ষা আবার নিয়ে ফলাফল প্রস্তুত করা হবে। ওই শিক্ষার্থীদের সংখ্যা সর্বোচ্চ ৩০০ জন হবে। এক্ষেত্রে তাদের পুনঃপরীক্ষা ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, দুটি শিফটে গত ২৮ অক্টোবর ডি ইউনিটের পরীক্ষায় ৪৪ হাজার ৯৯০ জন অংশ নেন। এর আগে ২০৪টি কোটার আসনসহ ১৩৬৪টি আসনের বিপরীতে ৫২ হাজার ৯১৭ শিক্ষার্থী আবেদন করেন।

জয়নিউজ/নবাব/পিডি

 

 

The post কারিগরি ত্রুটি: চবির ডি ইউনিটের ফল স্থগিত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Nmg5yU

Thursday, October 24, 2019

৩০০ টাকার রুম হয়ে গেল ৩ হাজার!

https://ift.tt/32LCSKI

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অনার্স (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীরা দূর-দূরান্ত থেকে অভিভাবকসহ আসেন প্রতিবছর। তাদের মধ্যে অনেকে আবার হাটহাজারীর আবাসিক হোটেলগুলোতে উঠছেন, আবার অনেকে উঠবেন। তবে পর্যাপ্ত আবাসিক হোটেল না থাকার সুযোগে হোটেল মালিকরা পরীক্ষার্থীদের থেকে আদায় করছে ১০গুণ বেশি ভাড়া। যদিও এসব হোটেলর ভাড়া সর্বোচ্চ ৩শ থেকে ৫শ টাকা। কিন্তু ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে প্রতিরুম ভাড়া এখন ৩ হাজার থেকে ৪ হাজার।

এবছরও হোটেল মালিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন খবর পেয়ে বুধবার (২৩ অক্টোবর) হাটহাজারী বাসস্টেশন এলাকায় আবাসিক হোটেলগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত । এ সময় অতিরিক্ত ভাড়া নির্ধারণের দায়ে এক হোটেলকে বন্ধ করে দেওয়া হয়। অন্য দুই আবাসিক হোটেলের কাছ থেকে মুচলেকা নিয়ে আজকের (বৃহস্পতিবার) মধ্যে ভাড়ার তালিকা টানিয়ে দেওয়ার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও রুহুল আমিন।

এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন জানান, ২৬ অক্টোবর থেকে চবিতে অনার্স শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে আসেন। এ সুযোগ কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় লাগোয়া আবাসিক হোটেলগুলো শিক্ষার্থীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছে। ৩শ থেকে ৫শ টাকার রুম হয়ে গেছে ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত। যারা অগ্র্রিম কক্ষ বুকিং করেছে তাদের কাছ থেকেও বাড়তি টাকা আদায় করছে।

তিনি আরও জানান, খবর পেয়ে পৌরসভার বাসস্টেশন এলাকায় আলী ফাতেমা, হাটহাজারী গেস্ট হাউস ও ক্যাফে হামিদা নামে তিনটি আবাসিক হোটেলে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করি। মাত্রাতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় আলী ফাতেমা হোটেলকে বন্ধ করে দেওয়া হয়েছে। তা ছাড়া বাকি দুই হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নিয়ে হোটেলের বাইরে দৃশ্যমান জায়গায় কক্ষ ভাড়ার তালিকা দিতে বলা হয়েছে।

জয়নিউজ/তালেব/পিডি

 

The post ৩০০ টাকার রুম হয়ে গেল ৩ হাজার! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Pc4aWG

Sunday, October 20, 2019

চবির সাতক্ষীরা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সায়াদাত – মেহেদী

https://ift.tt/31xBc68

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত সাতক্ষীরা জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নাজমুস সায়াদাত এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান মনোনীত হয়েছেন।

রোববার (২০ অক্টোবর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ভবনে আয়োজিত এক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

সভাপতির পদে মনোনীত হওয়া নাজমুস সায়াদাত বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষ এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হওয়া মেহেদী হাসান খান সমাজতত্ত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।

নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নাজমুস সায়াদাত বলেন, সাতক্ষীরা জেলার অধ্যয়নরত শিক্ষার্থীদের এ সংগঠনটি সবসময় তাদের পাশে থেকেছে। আমি বিশ্বাস করি আগামীতেও সে ধারা অব্যহত থাকবে। ‘আমি’ নই, ‘আমরা’ হয়েই এগিয়ে যাবে আমাদের প্রাণের সংগঠনটি। দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে, দুই-এক দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. কোরবান আলী এবং মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিপ্লব কুমার দে, ছাত্র উপদেষ্টা আজহারুল ইসলাম শাওন। এছাড়াও সভায় সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

জয়নিউজ/নবাব/বিআর

The post চবির সাতক্ষীরা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সায়াদাত – মেহেদী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2J5TncY