Showing posts with label ফিচার. Show all posts
Showing posts with label ফিচার. Show all posts

Tuesday, November 05, 2019

ছবিতে বঙ্গবন্ধুকন্যার জীবনের গল্প

https://ift.tt/34wndzo

ছবি কথা বলে। একটি ছবি অনেকসময় আমাদের হাজার শব্দ বলে দেয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলা গড়ার। উন্নয়নের ধারাবাহিকতায় সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনার জীবনের গল্প নিয়ে অনন্য এক আয়োজন করা হয়েছে। ‘শেখ হাসিনা বাংলাদেশের স্বপ্নসারথি’ শিরোনামে এ প্রদর্শনী চলছে ঢাকার শিল্পকলা একাডেমির গ্যালারিতে।

গড় লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা সূচিত হয়েছে। সে উন্নয়নের ধারাবাহিকতা ও অগ্রযাত্রা। দেওয়ালের ছবিগুলো যেন সে কথাই বলছে।

৪ নভেম্বর থেকে শুরু হওয়া প্রদর্শনী শেষ হবে ১৫ নভেম্বর। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এ প্রদর্শনী। তবে শুক্রবার প্রদশর্নী চলবে দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

গ্যালারিতে ঢুকতেই চোখে পড়বে বিভিন্ন সভায় বক্তব্যরত শেখ হাসিনার প্রায় অর্ধশত বিশাল বিশাল ছবি। আরেকটু এগোলেই ১৯৯৫ সালের ১৬ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে লাখো মানুষের উপস্থিতিতে তাঁর বিজয়স্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের দৃশ্য। পাশেই রয়েছে ১৯৯৬ সালের ৩ জানুয়ারি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আয়োজিত সমাবেশে বক্তৃতার ছবি, ১৯৯৬ সালের ১৬ জানুয়ারি প্রেসক্লাবের সামনে প্রধান অতিথির ভাষণ দেওয়ার দৃশ্য, ১৯৯৬ সালের ৪ মে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার, ফিতা কেটে বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার আকাশবীণা উদ্বোধনসহ শেখ হাসিনার সংগ্রামী জীবনের আলোকচিত্র।

এসব শিল্পকর্মের কোথাও ফুটে উঠেছে শেখ হাসিনার দেশপ্রেম, কোথাও মমত্ববোধ। সবমিলিয়ে যেন তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুকন্যার জীবনের গল্প।

জয়নিউজ/পিডি

The post ছবিতে বঙ্গবন্ধুকন্যার জীবনের গল্প appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pH5dnk

Monday, November 04, 2019

এখন স্ট্রোক থেকে বাঁচাবে এ্যাপ!

https://ift.tt/2Nbj526

প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস আমরা আগেই পেয়ে যাই। কিন্তু শারীরিক দুর্যোগের আভাস সহজে পেয়ে যাবেন এ্যাপের মাধ্যমে। স্ট্রোক ফাউন্ডেশন অব বেঙ্গল নামে একটি প্রতিষ্ঠান এমন দাবি করেছে।

জানা যায়, ‘রিস্কোমিটার’ নামে একটি অ্যাপ বাজারে আসছে। যা মানুষকে স্ট্রোকের হাত থেকে বাঁচাতে সাহায্য করবে বলে দাবি করছে নির্মাতা প্রতিষ্ঠানটি। অ্যাপ ব্যবহারে হঠাৎ স্ট্রোকের মতো ঘটনা অনেকটাই আটকানো সম্ভব বলে মনে করছে স্ট্রোক ফাউন্ডেশন।

সংস্থাটি জানায়, স্মার্টফোন ব্যবহারকারীর জন্য বিশেষভাবে তৈরি অ্যাপটি ইংরেজি ও বাংলাসহ ১২টি ভাষায় ব্যবহার করা যাবে। ফলে সব ভাষাভাষি মানুষ এ অ্যাপের সুবিধা ভোগ করতে পারবে। এটি ডাউনলোড করা যাবে গুগল প্লে-স্টোর থেকে।

স্ট্রোক ফাউন্ডেশন অব বেঙ্গলের এক কর্মকর্তা বলেন, কারো আগাম স্ট্রোকের সম্ভাবনা অনুধাবন করতে অ্যাপ ব্যবহারকারীকে প্রথমে একটি প্রশ্নপত্র পূরণ করতে হবে। ব্যবহারকারীর উত্তরের মাধ্যমেই অ্যাপটি স্ট্রোকের সম্ভাবনা সম্পর্কে পূর্বাভাস দিতে পারবে।

সংস্থাটি তাদের ‘রিস্কোমিটার’ নামের অ্যাপটিকে বড় সাফল্য হিসেবেই মনে করছে। তারা মনে করেন, নিজেকে ভালোবাসলে, শরীর সম্পর্কে সচেতন হলে, অ্যাপটি স্মার্টফোনে ডাউনলোড করতে কেউ দেরি করবেন না।

জয়নিউজ/পিডি

 

The post এখন স্ট্রোক থেকে বাঁচাবে এ্যাপ! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2qgBzoS

Wednesday, October 30, 2019

আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

https://ift.tt/2PsS9fF

আইফোন ৫ ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল। আগামী ৩ নভেম্বরের মধ্যে সফটওয়্যার (আইওএস ১০.৩.৪) আপডেট না করলে বিপদে পড়তে পাড়েন ব্যবহারকারীরা।

সফটওয়্যার আপডেট না করলে আইফোন ৫-এ ইমেইল, অ্যাপ স্টোর ও আইক্লাউড ব্যবহার করা যাবে না। ওয়েব ব্রাউজিংয়েও সমস্যা হতে পারে।

অ্যাপল জানিয়েছে, আইওএস ১২ সফটওয়্যারের আগের সংস্করণ ব্যবহার করেন মাত্র ৯ শতাংশ ব্যবহারকারী। তাই আইওএস ০.৩.৪ সফটওয়্যারটির ব্যবহারকারী সংখ্যা খুব বেশি হবে না। চতুর্থ প্রজন্মের আইপ্যাড ব্যবহারকারীরাও বিপদে পড়বেন। তবে তারা শুধু জিপিএস ফাংশনালিটিই হারাবেন।

যদি কেউ ৩ নভেম্বরের মধ্যে আপডেট না করেন তবে ম্যানুয়ালি পিসিতে আইফোন ৫ এর গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ রাখতে হবে।

২০১২ সালে বাজারে আসার পর এবারই প্রথম আইফোন ৫ এর সফটওয়্যার আপডেটের অনুরোধ জানাল অ্যাপল।

জয়নিউজ/পিডি

 

The post আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36ftv8l

Saturday, October 19, 2019

টয়লেটে ১৫ মিনিটের বেশি নয়!

https://ift.tt/32qbfqu

টয়লেটে যাবার নামে অফিসে কাজের ফাঁকি দেওয়াকে এবার নজরদারি চালাতে যাচ্ছে চীনের সাংহাইয়ের মিউনিসিপ্যাল অথরিটি!

কোনও কর্মী যাতে টয়লেটে বেশিক্ষণ সময় কাটাতে না পারে সেই জন্য নিয়ে আসছেন স্মার্ট পাবলিক টয়লেট। যাতে থাকবে একরকমের টাইম সেন্সর। তাতে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে মাত্র ১৫ মিনিট।

ইতোমধ্যে চীনের সাংহাই শহরের বিভিন্ন জায়গায় ১৫০টি স্মার্ট পাবলিক টয়লেট তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি কিউবিকলে থাকছে হিউম্যান বডি সেন্সর। যেটি সময়সীমা অনুযায়ী একটি রে সেন্সর করে জানান দেবে যে, ভিতরে কোনও ব্যক্তি আছে কিনা। সব তথ্যই সরকারের কাছে জমা হতে থাকবে। এমন অভিনব পদক্ষেপ নিয়েছে সরকারপক্ষ।

শুধু সময় অনুযায়ী কিউবে কেউ আছে কি-না তাই দেখার দায়িত্ব পালন করবে তা নয়। এই সেন্সরের মাধ্যমে এও বোঝা যাবে ওই কিউবে কতটা তাজা বাতাস রয়েছে, পানি কতটা মজুত রয়েছে।

জয়নিউজ/বিআর

The post টয়লেটে ১৫ মিনিটের বেশি নয়! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2oVt2HE

Friday, October 18, 2019

জুরাছড়িতে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

https://ift.tt/35GTsNL

রাঙামাটির জুরাছড়িতে সবপ্রকার অশুভ শক্তি থেকে দেশ ও জাতিকে রক্ষায় বিশেষ প্রার্থনার মধ্যে নিয়ে সুবলং শাখা বনবিহারের দু’দিনব্যাপী দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

শুক্রবার(১৮ সেপ্টেম্বর) সুবলং শাখা বনবিহারের স্বর্গঘরের মাঠে এ দানোৎসব সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ধর্মদেশনা দেন বিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহাস্থবির, ধর্মসার মহাস্থবির ও বোধিনন্দ স্থবির।

এতে আরও বক্তব্য রাখেন জুরাছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মো. মাহমুদুল হাসান পিএসসি, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুবলং শাখা বন বিহারের ২৭তম কঠিন চীবর দান উদযাপন পৃষ্ঠপোষক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবর্তক চাকমা। বিশেষ প্রার্থনা পাঠ করেন সুবলং শাখা বন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি ও শিক্ষানুরাগী ধল কুমার চাকমা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা ও মৈদং ইউপি চেয়ারম্যান সাধনানন্দ চাকমাসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।

জয়নিউজ/সুমন্ত/বিআর

The post জুরাছড়িতে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2P2e6lB

ভিক্ষুকের অ্যাকাউন্টে মিলল সাড়ে ৭ কোটি টাকা!

https://ift.tt/2pw0ww7

ওয়াফা মোহাম্মদ আওয়াদ নামে এক ভিক্ষুকের ব্যাংক অ্যাকাউন্টে মিলল প্রায় ৯ লাখ ডলার। যা বাংলাদেশি টাকায় ৭ কোটি ৬০ লাখের বেশি।

লেবাবননের বাসিন্দা ওয়াফা এ নারীর ব্যাংক এ্যাকাউন্টে এই বিপুল পরিমাণ অর্থের সন্ধান পাওয়া গেছে বলে খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের অনুরোধে জামাল ট্রাস্ট ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার পর এ বিষয়টি সামনে আসে। গত আগস্টে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে ব্যাংটির উপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।

এরপর লেবাননের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর রিয়াদ সালামেহ জামাল ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করেন যে, তাদের আমানত এবং অর্থ নিরাপদ আছে।

ওয়াফা মোহাম্মাদ আওয়াদের নামে দুটি চেক ইস্যু করে ২ অক্টোবর বিকেলে লেবানিজ সেন্ট্রাল ব্যাংক। যার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যা প্রমাণ করে, ওই ভিক্ষুক একজন কোটিপতি ছিলেন।

ওই নারী হাজি ওয়াফা মোহাম্মাদ আওয়াদ নামে পরিচিত।

তিনি সিডন শহরের একটি হাসপাতালের সামনে প্রতিদিন ভিক্ষা করেন। হানা নামে ওই হাসপাতালের এক নার্স বলেন, ওয়াফা একজন ভিক্ষুক হিসেবেই পরিচিত। বেশিরভাগ সময়ই তিনি হাসপাতালের গেটে ভিক্ষা করেন।

প্রায় ১০ বছর ধরে তিনি এই কাজ করছেন। আশপাশের সবাই তাকে চেনে। এই খবর ছড়িয়ে পড়ার পর এখন তিনি শহরের সবচেয়ে আলোচিত ইস্যু।

জয়নিউজ/বিআর

The post ভিক্ষুকের অ্যাকাউন্টে মিলল সাড়ে ৭ কোটি টাকা! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/33KMIgi

Thursday, October 17, 2019

মধ্যবিত্তের স্বপ্ন পূরণে আসছে হিরোর নতুন বাইক

https://ift.tt/2VSAPSv

হেঁটে যাওয়ার পথে বাইক দেখলে তাকিয়ে থেকে বাইকের আসনে নিজেকে ভাবা প্রায় মধ্যবিত্তদের স্বভাব। আর এই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে হিরো। কয়েকদিন পরই উন্মুক্ত হচ্ছে তাদের হিরো স্প্লেন্ডার আই স্মার্ট।

তথ্য অনুযায়ী, ২০১৯ এর স্প্লেন্ডার আই স্মার্টে থাকবে ১১৩.২ সিসি এর ইঞ্জিন, সিঙ্গেল – সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিনের সঙ্গে ফুয়েল ইঞ্জেকশন টেকনোলজি।

৭,৫০০ আরপিএমতে ৯.১৫ বিএইচপি পাওয়ার উৎপন্ন করে ছুটবে স্প্লেন্ডার আই স্মার্ট। ফিচার ও স্পেসিফিকেশন দেখে বিশেষজ্ঞদের দাবি, তেল বাঁচবে ও মাইলেজ ভালো দেবে এই বাইক।

এরই মধ্যে ফাঁস হয়েছে বাইকের একাধিক ফিচার ও স্পেসিফিকেশন।

এই বাইক সাধারণত দু’ধরনের হবে, একটি ড্রাম ও একটি ফ্রন্ট ডিস্ক। তবে বাইকটির দাম কেমন হবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করলেও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে হিরোর এ নতুন বাইক।

জয়নিউজ/আরএস/পিডি

 

 

 

 

The post মধ্যবিত্তের স্বপ্ন পূরণে আসছে হিরোর নতুন বাইক appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32mT9pv