Sunday, December 22, 2019
বিপিএলে রানের চাকায় তামিমকে টপকে শীর্ষে মুশফিক
Thursday, December 12, 2019
চট্টগ্রামের চোরাই মার্কেটে বিক্রি করতে এসে ১৮টি মোবাইলসহ গ্রেফতার ঢাকার সজীব
Saturday, December 07, 2019
Thursday, November 21, 2019
Sunday, November 17, 2019
‘ভোটছাড়া এমপি, তাই পেঁয়াজ ছাড়াও রান্না’

পাথরঘাটা গ্যাসলাইন বিস্ফোরণে ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজারে এখন লাগামহীন। আজ শুধু পেঁয়াজের দামে বাড়েনি, প্রত্যেকটি দ্রব্যমূল্য লাগামহীনভাবে বেড়েই চলেছে। পেঁয়াজ সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের মাঠে মহানগর বিএনপির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষকে ব্যঙ্গ করেছেন উল্লেখ করে ডা. শাহাদাত বলেন, ৭০০ টাকার মাংস খেতে পারলে ২৭০ টাকার পেঁয়াজ খেতে পারবেন না কেন? কারণ তিনি তো বিনা ভোটের এমপি। ৩০ তারিখের ভোট ২৯ ডিসেম্বর নিয়েছে।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, প্রত্যেকদিন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। সাধারণ মানুষের জীবনযাত্রায় নাভিশ্বাস উঠেছে। বিএনপির পক্ষ থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করা হলে চট্টগ্রামের প্রশাসন এই কর্মসূচি পালনে বাঁধা সৃষ্টি করেছে। বিএনপির এই মানববন্ধন কর্মসূচিও তারা ভয় পাচ্ছে। দেশে এখন গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চলছে।
কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন বলেন, ভোটছাড়া যদি এমপি হয়, তাহলে পেঁয়াজ ছাড়াও রান্না হয়। এই রান্না শুধু গণভবনেই হয়। নিত্যদিনের গুরুত্বপূর্ণ পেঁয়াজের দাম কোনো কারণ ছাড়া লাফিয়ে বাড়লেও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকার।
মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ, মো. মিয়া ভোলা, সবুক্তগীন সিদ্দিকী মক্কি, আশরাফ চৌধুরী, ইকবাল চৌধুরী, জাহিদুল করিম কচি, যুগ্ম সম্পাদক কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, ইয়াসিন চৌধুরী লিটন, আবদুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, শাহেদ বক্স, সামশুল হক, গাজী সিরাজ উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক মনজুর আলম চৌধুরী মঞ্জু।
এছাড়াও এতে প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মুবিন, সম্পাদকবৃন্দ ফাতেমা বাদশা, এইচ এম রাশেদ খান, ইয়াকুব চৌধুরী, রাহেলা জামান, ডা. এস এম সরওয়ার আলম, আবদুল বাতেন, থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, মো. সেকান্দর, নগর বিএনপির সহসম্পাদকবৃন্দ রফিকুল ইসলাম, মো. ইদ্রিস আলী, মো. শাহজাহান, জেলী চৌধুরী, বেলায়েত হোসেন বুলু, আবু মুসা, শফিক আহমদ, আবুল খায়ের মেম্বার, আবদুল হাই ও আলী আজম প্রমুখ উপস্থিত ছিলেন।
জয়নিউজ/কাউছার/এসআই
The post ‘ভোটছাড়া এমপি, তাই পেঁয়াজ ছাড়াও রান্না’ appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2qZC5rPকামাল ছাড়াই খালেদার সঙ্গে দেখা করতে ঐক্যফ্রন্টের চিঠি

কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে আইজি প্রিজনকে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। চিঠিতে আগামী ১৮ বা ১৯ নভেম্বর সময় চাওয়া হয়েছে।
রোববার (১৭ নভেম্বর) দুপুরে ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ চিঠি দেন।
মিন্টু জানান, কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা পাঁচ জনের নামের তালিকাসহ আইজি প্রিজন বরাবর চিঠি দিয়েছেন। আইজি প্রিজন সুরাইয়া আক্তারের কাছে এ চিঠি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। বিগত ২১ অক্টোবর ২০১৯, জাতীয় ঐক্যফ্রন্টের আট সদস্যের প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত মানবিক কারণে খালেদা জিয়ার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির শীর্ষ নেতাদের সাক্ষাতে সম্মতি জানায় স্বরাষ্ট্রমন্ত্রী। এরই প্রেক্ষিতে আগামী ১৮ বা ১৯ নভেম্বর খালেদা জিয়ার সঙ্গে প্রথম পর্বে নিন্মলিখিত নেতারা সাক্ষাৎ করতে আগ্রহী। তাই জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
তালিকায় রয়েছেন- জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্যের ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া ও সহসভাপতি তানিয়া রব।
তবে এ তালিকায় জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের নাম রাখা হয়নি। কারণ হিসেবে জানা গেছে ড. কামাল দেশের বাইরে অবস্থান করছেন।
জয়নিউজ/এসআই
The post কামাল ছাড়াই খালেদার সঙ্গে দেখা করতে ঐক্যফ্রন্টের চিঠি appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/37amFBwপরিচয় মিলেছে ৬ লাশের, এখনও অজ্ঞাত ১

একে একে পরিচয় শনাক্তের পর লাশঘর থেকে ৬ জনের লাশ হস্তান্তর করা হলেও বাকি একজনের পরিচয় মেলেনি। সকালে পাথরঘাটায় বিস্ফোরণে নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে ৪ জনের মরদেহ শনাক্ত করা হলেও ৩ জনের পরিচয় পাওয়া যাচ্ছিল না। বিকালে আরো দুই মরদেহের পরিচয় শনাক্ত হয়। এখন বাকি একটি মরদেহের পরিচয় খোঁজ করছে পুলিশ।
পরিচয় পাওয়া ৬ জন হলেন প্রধান শিক্ষিকা এ্যানি বড়ুয়া (৩৮),গৃহিনী ফারজানা বেগম (৩২), স্কুলছাত্র আতিক (১০), রংমিস্ত্রি নুরুল ইসলাম (৩০), রিকশাচালক আবদুস শুক্কুর (৫০), ভ্যানচালক মো. সেলিম (৪০)।
পুলিশের এডিসি আবদুর রব (দক্ষিণ) জয়নিউজকে বলেন, নিহত ৭ জনের মধ্যে ৪ জনের মরদেহ হস্তান্তর করা হলেও বাকি ৩ জনের পরিচয় পাওয়া যাচ্ছিল না। বিকাল ৩টার দিকে আবদুস শুক্কুর (৫০) নামে আরো একজনের লাশ শনাক্ত করে তার স্বজনরা। নিহত আবদুস শুক্কুর পেশায় একজন বিকশাচালক।
এছাড়া মো. সেলিম (৪০) নামে এক ভ্যানচালকের আরেকটি মরদেহ শনাক্ত করে তার বন্ধু জসিম। সেলিমের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়। বাকি একটি মরদেহ এখনো পরিচয় মেলেনি।
প্রসঙ্গত, রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গাসলাইন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাঁচতলা ভবনটির নিচতলার দুটি দেয়াল ধসে পড়ে ও দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন।
জয়নিউজ/হিমেল/পিডি
The post পরিচয় মিলেছে ৬ লাশের, এখনও অজ্ঞাত ১ appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/37gA0rVঢাকা নিয়ে যাওয়া হচ্ছে সেই অর্পিতাকে

গ্যাসলাইন বিস্ফোরণে পুড়ে যাওয়া সেই অর্পিতা নাথকে ঢাকা বার্ণ ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে।
জানা যায়, শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে অর্পিতার।
অর্পিতা নগরের কৃষ্ণকুমারী স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। নগরের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছে এই স্কুলশিক্ষার্থী।
রাঙ্গুনিয়ার লালারহাট সুধাংশু নাথের বাড়ির কাজল নাথের মেয়ে অর্পিতা। তার মায়ের নাম মনি রানী।
প্রসঙ্গত, রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টায় নগরের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনে গ্যাসলাইন বিস্ফোরণ হয়। এতে ৭ জন নিহত হন।
জয়নিউজ/কাউছার/বিআর
The post ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে সেই অর্পিতাকে appeared first on জয়নিউজবিডি.
https://ift.tt/2OlfvSd