Sunday, October 27, 2019

আইএস প্রধান বাগদাদি নিহত!

https://ift.tt/2MPtC2H

আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদির গোপন আস্তানায় অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার (২৭ অক্টোবর) সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সিএনএন বলছে, এ মার্কিন অভিযানে হয়তো বাগদাদি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি টুইট বার্তাও সেই ইঙ্গিত দিচ্ছে। এর আগে ট্রাম্প তার টুইট বার্তায় বলেছেন, ‘এইমাত্র বিশাল বড় কিছু একটা ঘটে গেছে।’ তিনি এ নিয়ে শিগগিরই ঘোষণা দিতে যাচ্ছেন।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, আইএস নেতা বাগদাদির অবস্থান শনাক্তের কাজটি করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। তারপর সেখানে অভিযান চালানো হয়।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদির গোপন আস্তানায় যখন মার্কিন বাহিনী অভিযান চালায় তখন তিনি তার শরীরের বিস্ফোরক ভর্তি বেল্ট পড়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, সেটির বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে আত্মহত্যা করেছে আইএস নেতা আবু বকর আল বাগদাদি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার (২৭ সকাল ৯টায় গুরুত্বপূর্ণ এক ঘোষণা দেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি হোগান গিডলে।

ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদি গত পাঁচ বছর ধরে আত্মগোপনে রয়েছেন। তিনি সন্ত্রাসীগোষ্ঠীটির এখন মূল নেতা।

গত এপ্রিলে আইএসের গণমাধ্যম শাখা আল ফুরকান একটি ভিডিও প্রকাশ করে যাতে তাদের নেতা আবু বকর আল বাগদাদিকে দেখা যায়। ২০১৪ সালের পর প্রকাশ্যে তাকে গত এপ্রিলেই প্রথম বক্তব্য দিতে দেখা যায়। তাকে শেষবার দেখা গিয়েছিল ইরাকের মসুলে অবস্থিত গ্রেট মসজিদে।

জয়নিউজ/পিডি

 

The post আইএস প্রধান বাগদাদি নিহত! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JFrHMr

শীত আসছে, তবে দেখা নেই সেই দৃশ্যের

https://ift.tt/2pVnOf4

চট্টগ্রামের মানুষদের প্রিয় খাবারের একটি শুঁটকি। এই চাহিদার জন্যই কর্ণফুলী নদীর পাড়ে গড়ে উঠে একের পর এক শুঁটকি পল্লী।

তবে হালে হারিয়ে গেছে শুঁটকি পল্লীর জৌলুস। নদীর তীরে উন্নয়নকাজ চলায় বিলীন হয়ে গেছে একের পর এক শুঁটকি পল্লী।

আগে শীত এলেই কর্ণফুলী নদীর পাড়জুড়ে দেখা যেত মাচান আর মাচান। এসব মাচানের কোনোটিতে লইট্যা, আবার কোনোটিতে শুকানো হতো ছুরি শুঁটকি। সে এক অন্যরকম দৃশ্য।

ঋতুর পরিবর্তনে আবার আসছে শীত। তবে আগের সেই দৃশ্য কর্ণফুলী নদীপাড়ে নেই। হাতেগোনা কিছু শ্রমিককে দেখা গেল শুঁটকি তৈরিতে ব্যস্ত সময় কাটাতে।

জয়নিউজ

The post শীত আসছে, তবে দেখা নেই সেই দৃশ্যের appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Wn9mIX

Saturday, October 26, 2019

আসা-যাওয়ার মিছিলে লড়লেন কেবল রুমানা

https://ift.tt/2WgoN5D
বাংলাদেশ নারী দল

স্বাগতিক পাকিস্তান লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলকে ১২৭ রানের টার্গেট দেয়। পরে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে লড়েছেন কেবল রুমানা আহমেদ। রুমানার ফিফটিরে পরেও ১৪ রানে হারতে হয় বাংলাদেশকে।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ১১২ রান করে বাংলাদেশ। ফলে পাকিস্তানের মেয়েরা সিরিজের প্রথম ম্যাচেই ১৪ রানের জয় পায়।

বাংলাদেশের ইনিংসের শুরুতেই আউট হন দুই ওপেনার শামিমা সুলতানা (৪ রান) ও আয়েশা রহমান (১ রান)। এরপর সানজিদা ইসলাম ১৪ রানের ইনিংস খেলেন। নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১৭ রান। ৯ রান করে ফারজানা হক বিদায় নিলে জাহানারা ৩ বলে শূন্য রানে বোল্ড হন আনাম আমিনের বলে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যেই হঠাৎ পাকিস্তানের বোলারদের উপর ঝড় বইয়ে দেন রুমানা আহমেদ। ২৮ বলে ৬ চার ও ২ ছয়ে ফিফটি পূর্ণ করেন রুমানা। টি-টোয়েন্টি ক্রিকেটে রুমানা আহমেদ পেলেন নিজের প্রথম ফিফটির দেখা।

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের মেয়েদের প্রয়োজন ছিল ১৮ রান। কিন্তু প্রথম বলে সালমা নেন ১ রান। আলিয়া রিয়াজের তৃতীয় বলে বোল্ড হন ৫০ রান করা রুমানা। শেষ ওভারে আসে মাত্র ৩ রান। আর তাতেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১১২ রানে। পাকিস্তান নারী দল ১৪ রানের জয়ে মাঠ ছাড়ে।

এর আগে গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ। ব্যাট হাতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের দুই ওপেনারের। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার সিদ্রা আমিনকে ৪ রানে বোল্ড করেন জাহানারা আলম। তৃতীয় ওভারে জাহানারার দ্বিতীয় শিকার হন ৫ রান করা জাবেরিয়া খান।

এরপর অধিনায়ক বিসমাহ মারুফ ও উমাইমা সোহাইল মিলে ৬০ রানের জুটি গড়েন। দলীয় ৭৫ রানে বিসমাহ মারুফ (৩৪ রান) লতা মন্ডলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। এরপর আর বেশিক্ষণ থাকতে পারেননি উমাইমাও; ৩৩ রান করা উমাইমা রুমানা আহমেদের বলে পান্না ঘোষের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন।

আলিয়া রিয়াজ করেন ৭ রান। ১৯ তম ওভারে ১ বলের ব্যবধানে ইরাম জাভেদ ও কায়নাত ইমতিয়াজকে বোল্ড করে ফেরালেন পেসার জাহানারা আলম।

শেষ ওভারে ১৭ রান হজম করেন স্পিনার সালমা খাতুন। সিদ্রা নাওয়াজ শেষে ৫ বলে ৪ চারে ১৬ রানে অপরাজিত থাকেন। আর তাতেই পাকিস্তান নারী দল ৭ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে জমা করে ১২৬ রান।

বাংলাদেশের হয়ে ১৭ রানে ৪ উইকেট নেন জাহানারা আলম। ১টি করে উইকেট পান রুমানা, পান্না ও লতা মন্ডল।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান নারী দল: ১২৬/৭ (২০ ওভার) সিদ্রা আমিন ৪, জাবেরিয়া ৫, বিসমাহ ৩৪, উমাইমা ৩৩, আলিয়া ৭, ইরাম ২১, ডায়ানা ২*, সিদ্রা নাওয়াজ ১৬*; জাহানারা ৪/১৭, রুমানা ১/১৪, পান্না ১/২৪, লতা ১/১৯

বাংলাদেশ নারী দল: ১১২/৭ (২০ ওভার) রুমানা ৫০, নিগার ১৭, সানজিদা ১৪, ফারজানা ৯, শামিমা ৪, আয়েশা ১, জাহানারা ০, সালমা ৪*; আনাম আমিন ২/১৩, ডায়ানা ১/২২

জয়নিউজ/এসআই

The post আসা-যাওয়ার মিছিলে লড়লেন কেবল রুমানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32K7DQl

খুলশীতে ইয়াবাসহ ফারুক গ্রেপ্তার

https://ift.tt/367P4rr

নগরের খুলশী থানার কর্ণফুলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭ শ’ ইয়াবাসহ মো. ফারুক দেওয়ান (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক কিশোরগঞ্জ জেলার মৃত মনসুর আলী দেওয়ান ছেলে।

গোয়েন্দা (উত্তর) উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার কর্ণফুলী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৭শ ইয়াবাসহ ফারুককে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/বিআর

The post খুলশীতে ইয়াবাসহ ফারুক গ্রেপ্তার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pdOBmM

জাপানে বন্যা ও ভূমিধসে নিহত ১০

https://ift.tt/36b8zj0

জাপানে টানা বর্ষণের কারণে বন্যা ও ভূমিধসে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

ভারী বৃষ্টিপাতে পূর্ব ও উত্তরপূর্বের দুটি অঞ্চল চিবা ও ফুকুশিমার জলমগ্ন এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে।

কোনো কোনো স্থানে অল্প কয়েক ঘণ্টার মধ্যেই এত বৃষ্টি হয়েছে যে তা সেসব এলাকার মাসিক গড় বৃষ্টিপাতকে ছাড়িয়ে গেছে। এরমধ্যে কেবল চিবার উশিকু শহরেই ১২ ঘণ্টায় ২৮৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

টাইফুন হাগিবিসে লণ্ডভণ্ড মধ্য ও পূর্বাঞ্চলীয় শহরগুলোতে তীব্র বাতাস ও মুষলধারে বৃষ্টির পাশাপাশি আরও বন্যা ও ভূমিধস হতে পারে বলেও কর্তৃপক্ষ আশঙ্কা করছে।

শক্তিশালী টাইফুন হাগিবিসে এখন পর্যন্ত ৮৮ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ ৭ জন, আহত তিন শতাধিক।

জয়নিউজ/বিআর

The post জাপানে বন্যা ও ভূমিধসে নিহত ১০ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/31Ojifu

কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়া ৪ হাজার লিটার তেল সরানো হলো

https://ift.tt/344id4O

জাহাজের সঙ্গে অয়েল ট্যাংকারের সংঘর্ষে কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়া ৪ হাজার লিটার তেল তুলে নেওয়া হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকালে নদী থেকে পানিসহ এ তেল তুলে নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর থেকে নিঃসরিত তেল নদী থেকে তুলে নেওয়ার কাজ শুরু করে বন্দরের টিম। এ কাজে নিয়োজিত ছিল বন্দরের ‘বে ক্লিনার-১ ও ২’, ‘কাণ্ডারী ১০ ও ১১’, দুইটি লেবার বোট।

বন্দর কর্তৃপক্ষ আরো জানায়, এ ঘটনায় দুই জাহাজের মাস্টারসহ তিনজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী জাহাজের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ ও খরচ আদায় করা হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত দুইটার দিকে কর্ণফুলী নদীর ৩ নম্বর ডলফিন জেটি এলাকায় মাঝনদীতে লাইটার জাহাজ ‘সিটি ৩৮’ ধাক্কা দিলে ফুটো হয়ে যায় অয়েল ট্যাংকার ‘দেশ-১’। এরপর নদীতে ছড়িয়ে পড়ে জ্বালানি তেল।

জয়নিউজ/হিমেল/বিআর

The post কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়া ৪ হাজার লিটার তেল সরানো হলো appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32NYOVP

খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

https://ift.tt/2JiOcXd

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’ এ স্লোগানে খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০ টায় খাগড়াছড়ি জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনা সভা, সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে খাগড়াছড়ি পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং কমিটির প্রধান উপদেষ্টা মো. আহমার উজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহ উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন সাবেক সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুন্নাহার, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া ও খাগড়াছড়ি কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সুদর্শন দত্ত।

এসময় বক্তারা বলেন, দেশে ঐক্যবদ্ধ সমাজ গড়তে মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের বিকল্প নেই। সবধরনের অপরাধ নির্মূলে পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করে যাচ্ছে। তাই সবাই মিলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করলে এ সকল অনৈতিক কর্মকাণ্ড থেকে সন্ত্রাস নির্মূল করতে সক্ষম হবে বলে মন্তব্য করেন বক্তারা।

পরে পুলিশিং ডে উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ ও পুলিশ হেডকোয়ার্টাস থেকে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার এবং এক সদস্যকে সম্মাননা দেওয়া হয়।

জয়নিউজ/জাফর/বিআর

The post খাগড়াছড়িতে কমিউনিটি পুলিশিং ডে পালিত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/347nk4v

শাহজাহান শাহ দরগাহ সড়কে খানা-খন্দকে ভরা, জনদুর্ভোগে চরমে

https://ift.tt/345q8yZ

হাটহাজারীর দুই নম্বর ধলই ইউনিয়নের হযরত শাহজাহান শাহ (রহ.) দরগাহ সড়কটি ছোট-বড় খানা-খন্দে ভরা। দুই বছরের অধিক সময় ধরে সড়কটির হালদা ব্রিজ পর্যন্ত বেহালদশার কারণে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কে চলাচল অনুপযোগী হয়ে পড়ে থাকলেও সড়ক সংস্কারে সংশ্লিষ্টদের কোনো তোড়জোড় চোখে পড়ছে না।

ফলে ভঙ্গুর এ সকটি দিয়ে যানচলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজার হাজার যাত্রীদের।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের সঙ্গে সংযুক্ত জনগুরুত্বপূর্ণ শাহজাহান শাহ (রহ.) মাজার গেট থেকে পূর্বদিকে সড়কটি পাশের উপজেলা ফটিকছড়ি ও রাউজান যুক্ত হয়েছে। মাজার গেট থেকে হালদা সেতু পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ এ সড়ক দিয়ে হাটহাজারী ছাড়াও ফটিকছড়ি ও রাউজান উপজেলার প্রায় অর্ধলক্ষাধিক মানুষ যানবাহন যোগে বহুবছর ধরে চলাচল করে আসছেন। প্রতিদিন এ সড়ক দিয়ে সিএনজি অটোরিকশা, মাইক্রো, পিকআপ, জিপ, মিনি ট্রাক ও ট্রাকসহ কয়েক হাজার যানবাহন চলাচল করে।

স্থানীয় বাসিন্দা কুতুব উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, সংস্কারের অভাবে সড়কের কার্পেটিং উঠে গিয়ে ছোট-বড় দুই শতাধিক খানা-খন্দের সৃষ্টি হওয়ায় যানচলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মাস দুয়েক আগে স্থানীয় সংগঠন নবচেতনা যুবগোষ্ঠীর উদ্যোগে সড়কটি ইট ও বালু দিয়ে সংস্কার করা হয়।

তবে বৃষ্টিতেও ক্রমাগত যানবাহন চলাচলের ফলে কিছুদিনের মধ্যেই সড়কটি পুনরায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠে। ঝুঁকি নিয়ে যান চলাচল করতে গিয়ে প্রায়ই কম-বেশি দুর্ঘটনা ঘটছে।

স্থানীয় এলাকাবাসী আরও জানান, খানা-খন্দে ভরা দরগাহ রাস্তা হাটহাজারী, ফটিকছড়ি ও রাউজান উপজেলার অর্ধলাখ জনগণের জন্য বিষফোঁড়া হয়ে উঠেছে। ক্ষতবিক্ষত সড়কে হেলে-দুলে যানবাহন চলাচল করছে। খানা-খন্দে পড়ে বিভিন্ন সময় গাড়ি আটকে যায়। দুর্ঘটনায় অনেকে আহতও হয়েছেন। এখন সড়কটি নতুন করে কার্পেটিং করার কোনো বিকল্প নেই।

ওই সড়কে যান চলকরা বেশ হতাশ চিত্তে বলেন, সড়কের কার্পেটিং ওঠে সৃষ্ট গর্তে অনেক সময় যানবাহন উল্টে যায়, যাত্রীরা আহত হন। গাড়িরও বেশ ক্ষয়ক্ষতি হচ্ছে। অনেক কষ্টে ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত সড়কটিতে গাড়ি চালাচ্ছি। উপার্জিত অর্থের বড় একটি অংশ যানবাহন মেরামতের খরচ হয়ে যাচ্ছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি আলমগীর জামান জয়নিউজকে বলেন, চরম অবহেলিত সড়কটির বিষয়ে উপজেলা প্রকৌশলীকে বারবার বলা হলেও কোনো সমাধান হয়নি। দুই বছর ধরে সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে স্থানীয় জনগণ আমাদের ওপর ক্ষুব্ধ হচ্ছেন। অনতিবিলম্বে সড়ক মেরামত করা না হলে জনদুর্ভোগ আরও বাড়তে থাকবে।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা প্রকৌশলী অতিরিক্ত দায়িত্বে থাকা মো. কামরুজ্জামান জয়নিউজকে বলেন, সড়কটির প্রবেশদ্বার থেকে শুরু করে সেকান্দর পাড়ার কাছে হালদা সেতু পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ সড়কটির উন্নয়ন ও কালভার্ট নির্মাণের জন্য সোয়া দুই কোটি টাকার প্রাক্কলন করে মন্ত্রণালয়ে একটি প্রকল্প পাঠানো হয়েছে। অনুমোদনের পর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুত সংস্কার কাজে হাত দেওয়া হবে।

জয়নিউজ/তালেব/বিআর

The post শাহজাহান শাহ দরগাহ সড়কে খানা-খন্দকে ভরা, জনদুর্ভোগে চরমে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MN9VZh