Showing posts with label প্রধানমন্ত্রী. Show all posts
Showing posts with label প্রধানমন্ত্রী. Show all posts

Saturday, November 16, 2019

পেঁয়াজ উঠে গেছে বিমানে, চিন্তা নাই: প্রধানমন্ত্রী

https://ift.tt/2XgqEIi

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পেঁয়াজ বিমানে উঠে গেছে কাজেই আর চিন্তা নাই। সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি।’ আমরা বিমানে করে পেঁয়াজ আমদানি করে নিয়ে আসছি।

শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনে তিনি এ কথা জানান তিনি।

দেশে পেঁয়াজের সংকট নিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন একটা সমস্যা আছে, পেঁয়াজ নিয়ে সমস্যা। সব দেশেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এটা ঠিক কিন্তু আমাদের এখানে কেন? কীভাবে পেঁয়াজের দাম অস্বাভাবিক হারে বাড়লো তা আমরা খতিয়ে দেখছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, পেঁয়াজের দাম যারা বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সদস্য সচিব গাজী মেজবাউল হোসেন সাচ্চু।

সম্মেলনে আরও উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

জয়নিউজ/বিআর

The post পেঁয়াজ উঠে গেছে বিমানে, চিন্তা নাই: প্রধানমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Qo0bHb

৪ দিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী

https://ift.tt/32Mk4dC

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন।

শনিবার (১৬ নভেম্বর) আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে দুবাইয়ের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

তিনি দুবাই এয়ার শো- ২০১৯ এবং আরো কিছু অনুষ্ঠানে অংশ নিবেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুমের আমন্ত্রণে উপসাগরীয় এ দেশটি সফরে যাচ্ছেন।
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান তাঁকে অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দরে অভ্যর্থনার পর আনুষ্ঠানিক মটর শোভাযাত্রা সহকারে তাঁকে দুবাইয়ের হোটেল শাংরি-লায় নিয়ে যাওয়া হবে। দুবাই সফরকালে প্রধানমন্ত্রী এই হোটেলেই অবস্থান করবেন। ১৭ নভেম্বর প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম বৃহত্তম ও সফল এয়ার শো এবং মধ্যপ্রাচ্য এশিয়া ও আফ্রিকার বৃহত্তম এয়ারোস্পেস ইভেন্ট দুবাই এয়ার শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

সারাবিশ্বের ৮৭ হাজার অংশগ্রহণকারী ও ১ হাজার ৩শ’ এক্সিবিটর দুবাইয়ের ভবিষ্যৎ বিমান বন্দর দুবাই ওয়ার্ল্ড সেন্টারে এ উপলক্ষে সমবেত হবেন বলে আশা করা হচ্ছে।

রোববার ১৭ থেকে ২১ নভেম্বর দুবাইয়ের আকাশে দ্বিবার্ষিক এই এয়ার শোটি অনুষ্ঠিত হবে। আশা করা হচ্ছে এটি ২০১৭ সালে অনুষ্ঠিত এয়ার শো সাফল্যকে ছাড়িয়ে যাবে। ২০১৭ সালের শুরু থেকে ১১৩.৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যে অর্ডার পাওয়া গিয়েছিল। এতে ৬৩টি দেশের ৭৯ হাজার ৩৮০ জন যোগদানকারী ও ১২শ’ এক্সিবিটরকে স্বাগত জানানো হয়েছিল।

প্রধানমন্ত্রী চারদিনের সফর শেষে ১৯ নভেম্বর দেশে ফিরবেন।

জয়নিউজ/বিআর

The post ৪ দিনের সফরে আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/354o5vu

Monday, November 11, 2019

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন নওয়াজ

https://ift.tt/2NyI0g4

চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রোববার (১০ নভেম্বর) এ অনুমতি দিলেন দেশটির সরকার।

তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে বিদেশে নেওয়া প্রয়োজন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, নওয়াজের বিদেশে চিকিৎসা নেওয়া দরকার বলে দেশের চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন তা আমলে নেওয়া হয়েছে। নওয়াজের পরিবার এখন তাকে বিদেশে নিয়ে যেতে পারবে।

সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য সোমবার লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে নওয়াজ শরিফের। তবে তার মেয়ে এবং রাজনৈতিক উত্তরাধিকারী মরিয়ম নওয়াজ শরিফ বাবার সঙ্গে যেতে পারবেন না। চাইলে শরিফের ভাই শেহবাজ শরিফ দেশের বাইরে যেতে পারেন।

জয়নিউজ/বিআর

The post বিদেশ যাওয়ার অনুমতি পেলেন নওয়াজ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Cykx8E

Thursday, October 24, 2019

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন নুসরাতের মা

https://ift.tt/2PeY9Zn
নুসরাতের মা

ফেনীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন তার মা শিরীন আক্তার। একইসঙ্গে এই রায়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদও জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে রায়ের পর ফেনীর সোনাগাজীর নিজের বাড়ি থেকে সংবাদমাধ্যমকে রায়ের প্রতিক্রিয়া শিরীন আক্তার এসব কথা বলেন।

আরও পড়ুন: নুসরাত হত্যা: সেই অধ্যক্ষসহ ১৬ জনের ফাঁসি

তিনি বলেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। এর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রীর কারণে মেয়ে হত্যার সুষ্ঠু বিচার পেয়েছি। তার সঙ্গে আবার দেখা করেও ধন্যবাদ জানাতে চাই।

প্রধানমন্ত্রী আমাকে দুঃখ প্রকাশ করে বলেছিলেন, মেয়েটাকে বাঁচানোর চেষ্টা করেছি। কিন্তু সম্ভব হয়নি। এর সুষ্ঠু বিচার হবে। এসময় তিনি এই রায় উচ্চ আদালতে বহাল এবং দ্রুত কার্যকরের প্রত্যাশা প্রকাশ করেন।

জয়নিউজ/এসআই

The post প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন নুসরাতের মা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pMjtLi

Friday, October 18, 2019

রাসেল বেঁচে থাকলে দেশের জন্য অনেক কিছুই করত: প্রধানমন্ত্রী

https://ift.tt/2o0Yfc0

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আজকে শেখ রাসেল বেঁচে থাকলে হয়তো দেশের জন্য অনেক কিছু করত। মাঝে মাঝে মনে হয় ৫৪ বছর বয়সে কেমন হতো দেখতে তাকে? বলতে বলতে অশ্রুসিক্ত চোখে থেমে যান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি।

শুক্রবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অশ্রুসিক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, যখন সে আব্বা বলে ডাকতো তখন মা বলত, আমি তোমার আব্বা। আমাকেই আব্বা ডাকো। সেই জন্যই সে জেলখানায় গিয়ে আব্বাকেও আব্বা বলে ডাকতো, আম্মাকেও আব্বা বলে ডাকতো।

জয়নিউজ/বিআর

The post রাসেল বেঁচে থাকলে দেশের জন্য অনেক কিছুই করত: প্রধানমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32teuxg