Showing posts with label অগ্নিকাণ্ড. Show all posts
Showing posts with label অগ্নিকাণ্ড. Show all posts

Saturday, November 02, 2019

পুড়ে গেল স্বামী পরিত্যক্তার বসতঘর

https://ift.tt/2JI6FfM

লক্ষ্মীপুরের রায়পুরে অগ্নিকাণ্ডে পুড়ে গেল মাহমুদা খাতুন নামে এক স্বামী পরিত্যক্তার বসতঘর। বিদ্যুতের শট সার্কিট থেকে এ আগুন লাগে বলে জানা গেছে।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, মাহমুদা খাতুনের বসতঘর থেকে কিছুই বের করতে পারেননি। এতে তার প্রায় চারলাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ওই নারীর বসতঘর তৈরি করে দেওয়াসহ ভবিষ্যতে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল। তিনি তাৎক্ষণিক পুড়ে যাওয়া ক্ষয়ক্ষতির খবর নেন।

জয়নিউজ/আতোয়ার/বিআর

The post পুড়ে গেল স্বামী পরিত্যক্তার বসতঘর appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2C8DEpm

Sunday, October 27, 2019

আসাদগঞ্জে ভবনে আগুন

https://ift.tt/2okZPp9

নগরের আসাদগঞ্জের শুটকিপট্টি এলাকায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ আক্টোবর) দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন জয়নিউজকে বলেন, দুপুরে একটার দিকে ৫তলা ভবনের ৩ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ৪টি গাড়ি আঘঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৩ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

The post আসাদগঞ্জে ভবনে আগুন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36bncTm