Showing posts with label লক্ষ্মীপুর. Show all posts
Showing posts with label লক্ষ্মীপুর. Show all posts

Monday, November 11, 2019

বুলবুল তাণ্ডবে লক্ষ্মীপুরে আমন ধানের ব্যাপক ক্ষতি

https://ift.tt/33Cz5Qu
লক্ষ্মীপুরে ফসলি জমিতে ক্ষতি

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব ও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে লক্ষ্মীপুরের কয়েক হাজার হেক্টর জমির কাঁচা-পাকা আমন ধান। এদিকে বুলবুলের প্রভাবে টানা তিনদিনের বৃষ্টিতে ডোবা-জলাশয় ভরাট হয়ে পৌরসভায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌরসভার বিভিন্ন এলাকার কয়েকটি সড়কের অর্ধশতাধিক পরিবার পানিবন্দিও হয়ে পড়েছে।

এছাড়াও নিন্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ধানের ক্ষেতসহ বিভিন্ন ফসলি জমি ও মাছের ঘের। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সদরের ভবানীগঞ্জ, টুমরচ, কালীরচরসহ নিন্মাঞ্চল এলাকা।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলার প্রায় ২০ হাজার হেক্টর জমির আমন ধান ও তিন হাজার হেক্টর জমির শীতকালীন সবজির ক্ষতি হয়েছে। এবার লক্ষ্মীপুরে ৭৯ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তিন লাখ ২০ হাজার মেট্রিক টন। তবে বৃষ্টি আরো এক-দুই দিন থাকলে ও পানি না নামলে লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশংকা করছেন কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরক্তি উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার জানান, ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টি অব্যাহত থাকায় আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জয়নিউজ/মনির/এসআই

The post বুলবুল তাণ্ডবে লক্ষ্মীপুরে আমন ধানের ব্যাপক ক্ষতি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/34QNXLo

Sunday, November 10, 2019

বুলবুলের আঘাতে চরগজারিয়ায় আহত ১০

https://ift.tt/2p5TYVh

লক্ষ্মীপুরের চরগজারিয়ায় ‘বুলবুলের’ আঘাতে প্রায় শতাধিক বসতঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় নারী-পুরুষসহ ১০ জন আহত হয়েছে। আহতদের তাৎক্ষণিক নাম জানা যায়নি।

তাদের স্থানীয়ভাবে চিকিৎসা চলছে। ঘূর্ণিঝড় বুলবুলে লক্ষ্মীপুরের সদর, রায়পুর, রামগঞ্জ, কমলনগর ও রামগতিতে ৮০-৯০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া ও বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পাচ্ছে।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল জয়নিউজকে বলেন, আশ্রয় নেওয়া দূর্গত মানুষের জন্য ৪৫০ মে.টন চাল, নগদ টাকা ও পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে।

জয়নিউজ/আতোয়ার/বিআর

The post বুলবুলের আঘাতে চরগজারিয়ায় আহত ১০ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2WZPRqd

Friday, October 18, 2019

লক্ষ্মীপুরে শেখ রাসেলের জন্মদিনে বর্ণিল আয়োজন

https://ift.tt/33L6Xdp

লক্ষ্মীপুরে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৫৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে যৌথভাবে এ আয়োজন করে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি। এসব আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সফিউজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) পঙ্কজ কুমার দে, জেলা বঙ্গবন্ধু পরিষদ সভাপতি শাহজাহান কামাল ও জেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন শরীফ।

জয়নিউজ/মনির

The post লক্ষ্মীপুরে শেখ রাসেলের জন্মদিনে বর্ণিল আয়োজন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32DkmUI

Thursday, October 17, 2019

বস্তাবন্ধি নারীর লাশ উদ্ধার

https://ift.tt/33EoWm4

লক্ষ্মীপুরের রায়পুরে বস্তাবন্ধি অবস্থায়এক সাবেক পুলিশ সদস্যের স্ত্রী মাহফুজা খাতুন নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে মধ্য কেরোয়া গ্রামের মুন্সী বাড়ির সুপারি বাগান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তার স্বামী সাবেক পুলিশ সদস্য মৃত বাহার উল্যাহ।

এলাকাবাসী জানায়, সকালে সুপারি বাগানে বস্তাবন্দি ওই নারীর লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি সুপারির বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। যে কেউ তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রেখেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জয়নিউজ/মনির/পিডি

The post বস্তাবন্ধি নারীর লাশ উদ্ধার appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Blq5CF

Wednesday, October 16, 2019

নিজ ছেলেকে খুন করলেন মা!

https://ift.tt/2BczcWr

লক্ষ্মীপুরে পারিবারিক কলহের জের ধরে কাউছার নামের ৭ বছর বয়সী এক শিশুকে শ্বাসরোধে হত্যা করার ঘটনায় তার মা স্বপ্নাকে অভিযুক্ত করে থানায় মামলা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) সকালে শিশুর বাবা রাসেল বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এর আগে তার মা স্বপ্নাকে আটক করে পুলিশ। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে দেন পুলিশ।

এদিকে শিশুর মা স্বপ্না বেগম নিজ সন্তান কাউছারকে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে বলে জানিয়ে তথ্য নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া।

তিনি জানান, সোমবার রাত ৯টার দিকে ৭ বছরের শিশুসন্তান কাউছার মায়ের কাছে ১০ টাকা চাইলে মা স্বপ্না বেগম তাকে মারধর করে এক পর্যায়ে গলাটিপে হত্যা করে। পরে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা করছে বলে এলাকায় প্রচারণা চালায় সে। কিছুক্ষণ পর কাউছার মারা গেছে বলে চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করেন স্বপ্না।

এর আগেও স্বপ্নার বাবার বাড়িতে আরেকটি সন্তান রহস্যজনক কারণে মারা যান বলে জানান প্রতিবেশীরা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

জয়নিউজ/আতোয়ার/বিআর

The post নিজ ছেলেকে খুন করলেন মা! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Mibw9p

Tuesday, October 15, 2019

লক্ষ্মীপুরে গুলিতে কোবরা নিহত

https://ift.tt/2IT8KoQ

লক্ষ্মীপুরে একাধিক হত্যা মামলা আসামি ইলিয়াস কোবরা গুলিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইলিয়াস কোবরা উত্তর জয়পুর ইউনিয়নের মাগুড়া এলাকার নুরুল আমিনের ছেলে।

পুলিশ জানান, পুলিশের ধারণা দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে নিহত হয়েছে সে। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে। তবে ঘটনাস্থল থেকে একটি বন্দুক ২ রাউন্ড গুলি ও ৫টি গুলির খোসা এবং দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জয়নিউজকে জানান, গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় অজ্ঞাত এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর তার পরিচয় নিহতের স্বজরা সনাক্ত করে।

গুলিতে নিহত আসামি ইলিয়াস কোবরা। তার বিরুদ্ধে কয়েকটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে শীর্ষ সন্ত্র্রাসী হিসেবে পরিচিত। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত হয় সে।

জয়নিউজ/আতোয়ার/বিআর

The post লক্ষ্মীপুরে গুলিতে কোবরা নিহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2IPcO9G