Showing posts with label প্রতিবেশী. Show all posts
Showing posts with label প্রতিবেশী. Show all posts

Saturday, November 16, 2019

সন্ত্রাসের ডিএনএ পাকিস্তানে

https://ift.tt/37cWEBp

সন্ত্রাসের গভীর ডিএনএ প্রোথিত আছে পাকিস্তানে— জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া জানাল ভারত।

প্যারিসে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানায় ভারত।

ইউনেস্কোর সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্বে থাকা অনন্যা আগরওয়াল বৃহস্পতিবার বলেছেন, ‘‘কট্টর মতাদর্শ থেকে শুরু করে মৌলবাদ এবং সন্ত্রাসে তার প্রকাশ, এ সব কিছুরই আঁতুড়ঘর পাকিস্তান।’’

সেপ্টেম্বরে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে লড়াই হলে তার প্রভাব দু’দেশের সীমান্ত ছাড়িয়ে যাবে। সেই প্রসঙ্গ মনে করিয়ে অনন্যা বলেন, পাক নেতারা রাষ্ট্রপুঞ্জকে ব্যবহার করে পরমাণু যুদ্ধের প্রচার চালান এবং অন্য দেশের বিরুদ্ধে অস্ত্র ধরার কথা বলেন।

অনন্যার প্রশ্ন, ‘‘আমি যদি এই সম্মেলনে বলি যে পাকিস্তানের এক প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ সম্প্রতি ওসামা বিন লাদেনের মতো জঙ্গি এবং হক্কানিকে পাকিস্তানের নায়ক বলেছেন, কেউ বিশ্বাস করবে!’’

অনন্যা আরও বলেন, আর্থিকভাবে কোণঠাসা দেশটি (পাকিস্তান) তার খ্যাপাটে আচরণের জন্য পতনের দিকে এগিয়ে ক্রমশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে।

জয়নিউজ

The post সন্ত্রাসের ডিএনএ পাকিস্তানে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2r18VZ3

Saturday, November 09, 2019

অযোধ্যা মামলার রায় ঘোষণা

https://ift.tt/2WXQxwd

অযোধ্যা মামলার রায় ঘোষণা করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। শর্তসাপেক্ষে বিতর্কিত জমিটি পাবে সনাতন ধর্মাবলম্বীরা। আবার ইসলাম ধর্মাবলম্বীদের বিকল্প জমি দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত আসছে…

The post অযোধ্যা মামলার রায় ঘোষণা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2K4TWUH

অযোধ্যা মামলার রায় পড়ছেন প্রধান বিচারপতি

https://ift.tt/2qDhedq

আর কিছুক্ষণ পরেই দেওয়া হবে অযোধ্যা মামলার রায়। ইতোমধ্যে রায় পড়তে শুরু করে দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে প্রধান বিচারপতির সঙ্গে রয়েছেন বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস আব্দুল নাজির।

শীর্ষ আদালতের এক নম্বর ঘরে রায় প্রদান করা হচ্ছে। এর আগে সকাল পৌনে ১১টার দিকে ওই কক্ষটি খুলে দেওয়া হয়। তারপর বিচারপতিরা সেই ঘরে প্রবেশ করেন। ১১টার দিকে রায়ের কপিতে স্বাক্ষর করেন বিচারপতিরা। সঙ্গে সঙ্গেই রায় পড়া শুরু করেন প্রধান বিচারপতি।

এদিকে রায় ঘিরে অশান্তি এড়াতে ১৪৪ ধারা জারি হয়েছে গোটা উত্তরপ্রদেশে। সোমবার পর্যন্ত বন্ধ রাখার হয়েছে রাজ্যের সব স্কুল-কলেজ । একই নির্দেশ জারি হয়েছে কর্নাটক ও মধ্যপ্রদেশেও।

জয়নিউজ

The post অযোধ্যা মামলার রায় পড়ছেন প্রধান বিচারপতি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2pUKL2n

Tuesday, November 05, 2019

পুলিশ বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি

https://ift.tt/32dgKYR
ভারত

ভারতের নয়াদিল্লিতে দেশটির পুলিশের সদর দফতরে বিক্ষোভ শুরু করেছে হাজার হাজার পুলিশ সদস্য।

গত শনিবার (১ নভেম্বর) নয়াদিল্লি তিস হাজারি আদালত চত্বরে আইনজীবীদের সঙ্গে পুলিশ সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ পুলিশ সদস্য ও ৮ আইনজীবী আহত হন। এছাড়া ভাঙচুর করা হয় কমপক্ষে ২০টি গাড়ি।

এই সংঘর্ষের প্রতিবাদে আইনজীবীদের বিচারের দাবিতে মঙ্গলবার নয়াদিল্লিতে সদর দফতরে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন পুলিশ সদস্যরা। দিল্লি সাকেত জেলা আদালতে এক পুলিশ সদস্যের সঙ্গে একদল আইনজীবীর সংঘর্ষের পর তিস হাজারিতে পুলিশ-আইনজীবী সংঘর্ষ বাঁধে।

এদিকে মঙ্গলবার (৫ নভেম্বর) এক টুইট বার্তায় ইন্ডিয়ান পুলিশ সার্ভিস (আইপিএস) দিল্লিতে পুলিশের এই বিক্ষোভে সমর্থন জানিয়ে বলেছে,পুলিশ এবং আইনজীবীদের মধ্যে সংঘাত অনাকাঙ্ক্ষিত। সরকারি সংস্থা হিসেবে প্রত্যেকের ভারসাম্য বজায় রাখা উচিত। সংঘর্ষের সময় যারা শারীরিক নিপীড়ন ও অপমানিত হয়েছেন; পুরো দেশের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা তাদের পাশে আছেন। যে কোনো পক্ষের আইন ভাঙার চেষ্টার নিন্দা জানাচ্ছে আইপিএস।

জয়নিউজ/পিডি

 

The post পুলিশ বিক্ষোভে উত্তাল নয়াদিল্লি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2NEDmfC

Monday, November 04, 2019

বায়ু দূষণে বিপর্যস্ত দিল্লি

https://ift.tt/2JMhxt7

ভারতের রাজধানী নয়াদিল্লির দূষণ বেড়েই চলেছে। দিল্লি ও এর আশেপাশের বিভিন্ন এলাকায় দূষণ পরিস্থিতি উদ্বেগজনক আকার ধারণ করেছে। পরিস্কার দেখতে না পাওয়ার কারণে রোববার (৩ নভেম্বর) দিল্লি বিমানবন্দরে নামার আগেই ৩৭ টি বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। তার মধ্যে ১২টিই এয়ার ইন্ডিয়ার বিমান।

রোববার সকাল ১০ টায় একিউআই ছিল ৬২৫ যা এই মৌসুমে সর্বোচ্চ। দিল্লির পরিস্থিতিকে ‘অসহনীয়’ বলে ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, বিনা দোষেই ভুগছে দিল্লি।

এক টুইট বার্তায় তিনি বলেন, উত্তর ভারতে দূষণ অসহনীয় মাত্রায় পৌঁছেছে। দূষণ রোধে সরকার সব রকম চেষ্টা চালাচ্ছে। দিল্লিবাসীকে এ থেকে মুক্তি দিতে অবিলম্বে কেন্দ্রকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, এক্ষেত্রে দিল্লি প্রশাসন সব ধরনের সাহায্য করবে। প্রতি বছরই শীতে পাঞ্জাব, হরিয়ানায় কৃষকরা শস্যের গোড়া পুড়িয়ে জমি পরিস্কার করে। এতে দিল্লিতে দূষণের মাত্রা বেড়ে যায়। এ নিয়ে ওই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভাদেকরকে বৈঠক করার আবেদন জানিয়েছেন কেজরিওয়াল।

একটি জরিপ বলছে, প্রবল দূষণে দিল্লি ও এর আশেপাশের এলাকার ৪০ শতাংশ বাসিন্দা অন্য শহরে চলে যেতে চাইছেন। পাকাপাকিভাবে যেতে না চাইলেও ১৬ শতাংশ সাময়িকভাবে অন্যত্র সরে যেতে চান। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ ও ৮ নভেম্বর ঘূর্ণিঝড় মহার প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও দিল্লিতে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

জয়নিউজ/পিডি

The post বায়ু দূষণে বিপর্যস্ত দিল্লি appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2rcsuOr

Thursday, October 31, 2019

পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৬২

https://ift.tt/2r1pjZR

পাকিস্তানে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ট্রেনের ভেতর চুলা জ্বালিয়ে রান্নার সময় গ্যাস সিলিন্ডার  বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তা ট্রেনে ছড়িয়ে পড়ে।

রেডিও পাকিস্তান জানায়, লিয়াকাতপুর শহরের কাছে করাচি-রাওয়ালপিন্ডি যাতায়াত করা তেজগাম এক্সপ্রেসের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৩০ জনের বেশি মানুষ আহত বা দগ্ধ হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বাঁচতে অনেকেই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলীয় রহিম ইয়ার খান শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জিও টিভিকে জানিয়েছেন, ট্রেনের মধ্যে রান্নার সময় দুটি চুলায় বিস্ফোরণ হয়েছে। তা থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েই অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে।

জেলার উদ্ধার অভিযানের প্রধান বাকির হুসেইন আশঙ্কা প্রকাশ করে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অধিকাংশ সময় দীর্ঘপথে যাত্রায় অনেক যাত্রীই ট্রেনে রান্নার চুলা নিয়ে যাতায়াত করেন যাতে তারা খাবার রান্না করে খেতে পারেন।

এর আগে গত জুলাইয়ে আরও একটি দুর্ঘটনায় ১১ জন এবং গত সেপ্টেম্বরে অপর একটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। তবে ২০০৫ সালে সিন্ধু প্রদেশের একটি স্টেশনে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১৩০ জনের মৃত্যু হয়।

জয়নিউজ/পিডি

 

The post পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৬২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36oFSiG

Wednesday, October 30, 2019

স্বাধীনতার ঘোষণা মনিপুর রাজার, প্রবাসী সরকার গঠন

https://ift.tt/2BXZZWA

ভারতের মনিপুরের রাজা লেইশেমবা সানাজাওবার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল স্বাধীনতার ঘোষণা দিয়েছে। দীর্ঘদিন ধরেই ভারত থেকে আলাদা হওয়ার সংগ্রাম করে আসছে মনিপুর রাজ্য।

লন্ডনে এক সংবাদ সম্মেলনে মনিপুরের মহারাজার পক্ষ থেকে মনিপুর রাজ্য পরিষদের মুখ্যমন্ত্রী ইয়ামবেন বিরেন এবং মনিপুর রাজ্য পরিষদের বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রী নারেংবাম সমরজিত প্রবাসী সরকার গঠনের ঘোষণা দিয়েছেন।

মনিপুর রাজ্যের রাজনৈতিক সমস্যার সমাধানে মহারাজা তাদের ক্ষমতা প্রয়োগের অধিকার দিয়েছেন বলে একটি নথি দেখিয়েছেন তারা। ওই দুই মন্ত্রী বলেন, ভারতে দমন-নিপীড়ন থেকে বাঁচতে তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। চলতি বছরের সেপ্টেম্বরে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন বলে নিশ্চিত করেন তারা।

তারা জানিয়েছেন যে, ভারতে থেকে স্বাধীনতার ঘোষণা দিলে তারা হয়তো গ্রেপ্তার হতে পারেন অথবা ভারতের নিরাপত্তা বাহিনী তাদের হত্যা করতে পারে।

এক ঘোষণায় তারা বলেন, আমরা বিশ্বাস করি যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে মনিপুর সরকারের স্বাধীনতা ঘোষণার এটাই সঠিক সময়। আমরা জাতিসংঘের প্রতিটি সার্বভৌম সরকারকে আহ্বান জানাচ্ছি যে, তারা আজ থেকে যেন মনিপুরের নির্বাসিত সরকারকে স্বীকৃতি দেয়। মনিপুরের ৩০ লাখ বাসিন্দা স্বাধীনতার স্বীকৃতি চায় বলেও উল্লেখ করেন তারা।

জয়নিউজ/পিডি

 

The post স্বাধীনতার ঘোষণা মনিপুর রাজার, প্রবাসী সরকার গঠন appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32YwmjP

Wednesday, October 23, 2019

বিশ্বের দুই ক্ষমতাধর রাষ্ট্রের আগ্রহে লঙ্কার ভোট

https://ift.tt/31Fx30e

দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন আগামী মাসে। নির্বাচন লঙ্কায় হলেও তা নিয়ে আগ্রহ রয়েছে বিশ্বের দুই ক্ষমতাধর রাষ্ট্র ভারত ও চীনের।

দক্ষিণ ভারত মহাসাগর অঞ্চলে কৌশলগত প্রশ্নে এবং গোটা অঞ্চলে চীনের প্রভাব হ্রাস-বৃদ্ধির প্রশ্নে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে। খবর আনন্দবাজার।

এই প্রথম শ্রীলঙ্কার রাজনৈতিক ইতিহাসে ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বা বিরোধী দলনেতা লড়ছেন না দেশের সর্বোচ্চ পদের জন্য। প্রার্থী অনেকেই রয়েছেন কিন্তু মূলত দু’জনের দিকেই নজর রাখছে সাউথ ব্লক। তাঁরা হলেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ভাই চীনপন্থী গোতাবায়া রাজাপক্ষে এবং বর্তমান শাসক দল ইউএনপির উপদলনেতা ও মন্ত্রী সাজিথ প্রেমদাসা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজাপক্ষেকে সমর্থন করছে চীন। তিনি ওজনদার প্রার্থী হলেও প্রেমদাসাকে ‘কালো ঘোড়া’ হিসাবেই দেখা হচ্ছে। ভারতের সঙ্গে তাঁর এবং তাঁর দলের সম্পর্ক ভালো।

ভারত মহাসাগরীয় অঞ্চলের এই অংশে চীনের প্রভাব কমাতে দিল্লির প্রচ্ছন্ন সমর্থন রয়েছে প্রেমদাসার দিকেই। তাঁর হাঁকডাক কম, সংখ্যালঘু এবং গ্রামীণ অঞ্চলে তাঁর ভোটব্যাঙ্ক মজবুত। গত পাঁচ বছরে প্রেমদাসার গৃহমন্ত্রিত্বে অভিযোগ নেই, কোনো বিতর্কও হয়নি।

গতবছর লঙ্কায় রাজনৈতিক সঙ্কটে শান্তি ফেরাতে বড় ভূমিকা নেন প্রেমদাসা। প্রধানমন্ত্রী হওয়ার পর নরেন্দ্র মোদীর প্রথম শ্রীলঙ্কা সফরে প্রেমদাসাকেই তাঁর ‘মিনিস্টার ইন ওয়েটিং’ করা হয়।

জয়নিউজ

The post বিশ্বের দুই ক্ষমতাধর রাষ্ট্রের আগ্রহে লঙ্কার ভোট appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/31A3vRH

Tuesday, October 22, 2019

আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা আপনাদের পাহারাদার: মমতা

https://ift.tt/2ByHxDQ

পশ্চিমবঙ্গের মানুষ ভারতের আসামে নাগরিক তালিকা (এনআরসি) হওয়ার পর থেকেই আতঙ্কে দিন কাটাচ্ছে ।

এদিকে, সেখানকার লোকজনকে আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্যে কোনো এনআরসি হবে না। কোনও ভাগাভাগি করতে দেব না। তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমরা আপনাদের পাহারাদার।

লোকসভা ভোটেও এনআরসি নিয়ে প্রচারণা চালিয়েছে তৃণমূল এবং বিজেপি। গত মার্চে আলিপুরদুয়ারের এক সভায় এসে অমিত শাহ জানিয়েছেন, এবার পশ্চিমবঙ্গেও এনআরসি হবে। এর জবাবে মমতা বারবার বলেছেন, কিছুতেই এই রাজ্যে এনআরসি করতে দেওয়া হবে না।

আসামে এনআরসি থেকে বাদ পড়েছে ১৯ লাখ মানুষ। মমতা বলেন, আসামে যারা বাদ পড়েছে তার মধ্যে ১৩ লাখ বাঙালি, ১ লাখ হিন্দুভাষী এবং ১ লাখ পাহাড়ি। ওই বাঙালিদের মধ্যে বেশির ভাগ রাজবংশীকে বাদ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমি তো ভাবতে পারি না যে বাংলায় শুধু বন্দ্যোপাধ্যায় থাকবে। দরকার হলে বন্দ্যোপাধ্যায় থাকবে না, শুধু মানুষ থাকবে।

রাজবংশীদের লক্ষ করে তিনি বলেন, আমরা রাজবংশীদের ভালবাসি। ওদের গিয়ে মিথ্যা কথা বলা হচ্ছে। তাদের বলা হচ্ছে, তোমরা রাজবংশী নাগরিকত্ব পাবে, তারা এখানে থাকবে, বাঙালিরা থাকবে না। তা কখনও হয়? রাজবংশী ভাইবোনদের কাছে আমার ছোট্ট একটা তথ্য। আমি ভুল হলে ক্ষমা করবেন। আপনাদের ভালবাসি তাই বলছি, কারও কথায় ভুল করবেন না।

এই ‘বিপদে’ তিনি এবং তার দলই একমাত্র রক্ষাকারী বলে মনে করিয়ে দিয়ে মমতা বলেন, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমাদের সরকার আপনাদের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে। আমরা আপনাদের পাহারাদার।

এদিকে মমতার বক্তব্যের জবাবে শোনার পর বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ রায়চৌধুরী বলেন, এনআরসি নিয়ে বিভ্রান্তি এবং আতঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ছড়াচ্ছেন। রাজনৈতিক লাভ তুলতে প্রচার করছেন। আগে নাগরিকত্ব আইন সংশোধন করা হবে। তারপরে এনআরসি হবে।

জয়নিউজ/পিডি

The post আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা আপনাদের পাহারাদার: মমতা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/35RDiRQ

Sunday, October 20, 2019

পাল্টাপাল্টি হামলা: ভারতের ৯, পাকিস্তানের ৭ জন নিহত

https://ift.tt/2pzbKA2

নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণে পাকিস্তানের কমপক্ষে ছয় বেসামরিক এবং এক সেনা নিহত হয়েছেন। পাক সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজাদ জম্মু-কাশ্মীরে ভারত নির্বিচার ও নির্মম হামলা চালিয়েছে।

রোববার (২০ অক্টোবর) স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের হামলায় আরও নয় বেসামরিক আহত হয়েছেন। চলতি বছর নিয়ন্ত্রণরেখায় ভারতের গোলাবর্ষণে একদিনে এটাই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা বলে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক টুইট বার্তায় জানিয়েছে, ভারতের সঙ্গে সংঘর্ষে এক সেনা শহীদ হয়েছেন এবং আরও দুই সেনা আহত হয়েছেন।

আইএসপিআর-এর তরফ থেকে আরও জানানো হয়েছে, সীমান্তের জুরা, শাহকোট এবং নওসেরি সেক্টরে বিনা উসকানিতে ভারতের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব দিয়েছে পাক সেনাবাহিনী। এতে ভারতের ৯ সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে ভারতের দুটি বাঙ্কার ধ্বংস হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

এরপরেই পাক অধিকৃত জম্মু-কাশ্মীরের ভেতরে সন্ত্রাসীদের অন্তত চারটি আস্তানা ও ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। রোববার সকালের দিকে পাক অধিকৃত কাশ্মীরের তাঙধর সেক্টরের বিপরীত পাশে ভারতীয় সেনাবাহিনীর এই হামলায় ব্যাপক হতাহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি।

জয়নিউজ/এসআই

The post পাল্টাপাল্টি হামলা: ভারতের ৯, পাকিস্তানের ৭ জন নিহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Bu3YKm

আজাদ কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত

https://ift.tt/2MU5bQw

পাকিস্তানের নিয়ন্ত্রণাধীন আজাদ কাশ্মীরের ভেতরে সন্ত্রাসীদের আস্তানায় টার্গেট করে হামলা শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। পাক সেনাবাহিনীর ছোড়া গুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্যের প্রাণহানির প্রতিশোধে পাল্টা এ শুরু করে ভারত।

রোববার (২০ অক্টোবর)  সকালের দিকে এই হামলা শুরু করেছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর এই হামলায় পাকিস্তানের ব্যাপক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, আজাদ কাশ্মীর থেকে ভারতীয় ভূখণ্ডে সন্ত্রাসীরা অনুপ্রবেশের সক্রিয় চেষ্টা করেছে। পরে ভারতীয় সেনাবাহিনীর সদস্যরা পাক অধিকৃত কাশ্মীরের তাঙধর সেক্টরে আর্টিলারি গোলাবারুদ নিক্ষেপ করেছে।

এর আগে রোববার সকালের দিকে পাক সেনাবাহিনীর গুলিতে ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য ও এক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটে।

তাঙধর সেক্টরের কাছে পাক সেনাবাহিনীর গুলিতে প্রাণহানির জবাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। এতে পাকিস্তানের ব্যাপক হতাহতের আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গত ৫ আগস্ট ভারত অধিকৃত জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর প্রতিবেশী এ দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মাঝে ব্যাপক উত্তেজনা চলছে।

জয়নিউজ/পিডি

 

The post আজাদ কাশ্মীরে হামলা চালিয়েছে ভারত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2P0mGBg

Wednesday, October 16, 2019

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ সন্ত্রাসী নিহত

https://ift.tt/2MhHWko
কাম্মীর

ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় তিন সন্ত্রাসী নিহত হয়েছে। জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলায় বুধবার (১৬ অক্টোবর) সকালে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানায়, দু’পক্ষের গোলাগুলিতে এক সেনা আহত হয়েছেন। অনন্তনাগের পাজালপোরা জেলায় সন্ত্রাসীরা লুকিয়ে আছে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।

অভিযান শুরুর পর সন্ত্রাসীরাও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে এবং এক সেনা আহত হয়েছেন।

মাত্র একদিন আগেই উপত্যকায় পোস্ট পেইড মোবাইল সেবা পুণরায় চালু করা হয়েছে। তারপরেই এই সংঘর্ষের ঘটনা ঘটল। তবে ইন্টারনেট সেবা এখনও বন্ধ রাখা হয়েছে।

গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু-কাশ্মীরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়া হয়। তারপর থেকেই সেখানে কারফিউ জারি ছিল এবং মোবাইল, ল্যান্ড লাইন ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়।

জয়নিউজ/পিডি

 

The post কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ সন্ত্রাসী নিহত appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2MkdlCT