Showing posts with label বিনিয়োগ. Show all posts
Showing posts with label বিনিয়োগ. Show all posts

Wednesday, October 30, 2019

বিদেশিদের বিনিয়োগে বিশেষ সুবিধা দিচ্ছি: প্রধানমন্ত্রী

https://ift.tt/36hrFUE

বিদেশের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা বাংলাদেশে বিভিন্ন শিল্পে বিনিয়োগ করুন। আমরা বিদেশি বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিচ্ছি। তা ছাড়া বাংলাদেশে শ্রমিক সস্তা। এখানে বিনিয়োগ করলে পৃথিবীর যে কোনো দেশের চাইতে বেশি লাভ করতে পারবেন।

বুধবার (৩০ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন। দেশের মানুষকে অর্থনৈতিকভাবে মুক্তি দিতে পারলে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলার মাধ্যমে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন এবং রফতানিকারকদের জন্য সাভারে অত্যাধুনিক শিল্পাঞ্চল করেছি। তাদের সব সুযোগ সুবিধা দেয়া হয়েছে। তারা ইতোমধ্যে বিশ্বমানের পণ্য উৎপাদন করে রফতানিও করছে।

তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। বাংলাদেশ এখন বিশ্বের বুকে একটি বিস্ময়। যখন দেশের বাইরে যাই তখন অনেকে বলে, এত উন্নয়ন কীভাবে সম্ভব হলো।

শেখ হাসিনা বলেন, ২১ সালের মধ্যে মধ্য এবং ৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এটা মাথায় রেখে প্রত্যেক সেক্টরে ব্যবসা বাড়াতে হবে, রফতানি বাড়াতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয় উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন।

এছাড়া স্বাগত বক্তব্য রাখেন লেদার গুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে চামড়া শিল্পের অগ্রগতি ও উন্নয়নের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

জয়নিউজ/পিডি

The post বিদেশিদের বিনিয়োগে বিশেষ সুবিধা দিচ্ছি: প্রধানমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2JA8lIe

Saturday, October 19, 2019

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জেবিআইসি: অর্থমন্ত্রী

https://ift.tt/31wc7si

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন (জেবিআইসি) বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় ছিল। এবার তারা অত্যন্ত গুরুত্বের সঙ্গে কার্যকরভাবে বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।

তারা বিনিয়োগ করলে আমাদের আরেকটি নতুন উইন্ডো খুলে যাবে। তারা তাদের দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আমাদের দেশে নিয়ে আসবে যা আমাদের জন্য খুবই ইতিবাচক।

শনিবার ( ১৯ অক্টোবর)সকালে অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, বিশ্বব্যাংক থেকে শুরু করে এবার আমাদের সঙ্গে যারাই সাক্ষাৎ করেছে সবাই বলেছে আমাদের সক্ষমতা বেড়েছে। সবাই স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সঠিক পথে রয়েছে। সবার কাছ থেকে একটা স্পষ্ট বার্তা ছিল, সবাই প্রচুর পরিমাণে বাংলাদেশকে সহযোগিতা করতে চায়। এটা আমাদের জন্য বড় বার্তা।

এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) প্রেস ব্রিফিংয়ে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের বেসরকারি খাতের উন্নয়নে বিনিয়োগ বাড়াবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)। এ খাতে সারাবিশ্বে সংস্থাটি এক হাজার বিলিয়ন ডলার বিনিয়োগ করার ঘোষণা করেছে। বাংলাদেশের একটি বেসরকারি কোম্পানি ইতোমধ্যে ১৯ মিলিয়ন ডলার নিয়েছে।

এর আগে আরও অনেকগুলো বেসরকারি কোম্পানিতে বিনিয়োগ করেছে আইএফসি। যার ফলাফল বেশ ভাল। এজন্য দেশের বেসরকারি খাতের উন্নয়নে বিনিয়োগ বাড়াতে চায় সংস্থাটি। ফলে বাংলাদেশে কর্মসংস্থানের পরিধি আরও বাড়বে বলে মনে করছে বাংলাদেশ সরকার। আইএফসি ঋণে সুদহার ১০ শতাংশের কম হবে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

জয়নিউজ/বিআর

The post বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জেবিআইসি: অর্থমন্ত্রী appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/31uZv4N