Showing posts with label পাকিস্তান. Show all posts
Showing posts with label পাকিস্তান. Show all posts

Saturday, November 16, 2019

সন্ত্রাসের ডিএনএ পাকিস্তানে

https://ift.tt/37cWEBp

সন্ত্রাসের গভীর ডিএনএ প্রোথিত আছে পাকিস্তানে— জম্মু ও কাশ্মীর প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া জানাল ভারত।

প্যারিসে ইউনেস্কোর সাধারণ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানায় ভারত।

ইউনেস্কোর সম্মেলনে ভারতীয় প্রতিনিধিদের নেতৃত্বে থাকা অনন্যা আগরওয়াল বৃহস্পতিবার বলেছেন, ‘‘কট্টর মতাদর্শ থেকে শুরু করে মৌলবাদ এবং সন্ত্রাসে তার প্রকাশ, এ সব কিছুরই আঁতুড়ঘর পাকিস্তান।’’

সেপ্টেম্বরে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, দুটি পরমাণু শক্তিধর দেশের মধ্যে লড়াই হলে তার প্রভাব দু’দেশের সীমান্ত ছাড়িয়ে যাবে। সেই প্রসঙ্গ মনে করিয়ে অনন্যা বলেন, পাক নেতারা রাষ্ট্রপুঞ্জকে ব্যবহার করে পরমাণু যুদ্ধের প্রচার চালান এবং অন্য দেশের বিরুদ্ধে অস্ত্র ধরার কথা বলেন।

অনন্যার প্রশ্ন, ‘‘আমি যদি এই সম্মেলনে বলি যে পাকিস্তানের এক প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফ সম্প্রতি ওসামা বিন লাদেনের মতো জঙ্গি এবং হক্কানিকে পাকিস্তানের নায়ক বলেছেন, কেউ বিশ্বাস করবে!’’

অনন্যা আরও বলেন, আর্থিকভাবে কোণঠাসা দেশটি (পাকিস্তান) তার খ্যাপাটে আচরণের জন্য পতনের দিকে এগিয়ে ক্রমশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে।

জয়নিউজ

The post সন্ত্রাসের ডিএনএ পাকিস্তানে appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2r18VZ3

Monday, November 11, 2019

বিদেশ যাওয়ার অনুমতি পেলেন নওয়াজ

https://ift.tt/2NyI0g4

চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রোববার (১০ নভেম্বর) এ অনুমতি দিলেন দেশটির সরকার।

তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় চিকিৎসার জন্য তাকে জরুরিভিত্তিতে বিদেশে নেওয়া প্রয়োজন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, নওয়াজের বিদেশে চিকিৎসা নেওয়া দরকার বলে দেশের চিকিৎসকরা যে পরামর্শ দিয়েছেন তা আমলে নেওয়া হয়েছে। নওয়াজের পরিবার এখন তাকে বিদেশে নিয়ে যেতে পারবে।

সূত্র জানিয়েছে, চিকিৎসার জন্য সোমবার লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার সম্ভাবনা রয়েছে নওয়াজ শরিফের। তবে তার মেয়ে এবং রাজনৈতিক উত্তরাধিকারী মরিয়ম নওয়াজ শরিফ বাবার সঙ্গে যেতে পারবেন না। চাইলে শরিফের ভাই শেহবাজ শরিফ দেশের বাইরে যেতে পারেন।

জয়নিউজ/বিআর

The post বিদেশ যাওয়ার অনুমতি পেলেন নওয়াজ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2Cykx8E

Saturday, November 02, 2019

কি ছিল গাছের অপরাধ!

https://ift.tt/2pBjhP3

পাকিস্তানে পেশোয়ারে বিনা অপরাধে ১২১ বছর বন্দি এ বটগাছ! ভেঙে গেছে রাষ্ট্র, বদলে গেছে শাসনব্যবস্থা। তবুও বন্দিদশা থেকে মুক্তি পায়নি সেই বটগাছ। এখন  জনমনে প্রশ্ন জাগছে আসলে কি ছিল বটগাছটির অপরাধ?

শুনতে অবিশ্বাস্য লাগলেও ঘটনা ঠিক। তবে কেন বন্দি করা হয়েছিল এ বটগাছকে?

জানা গেছে, ব্রিটিশ শাসনকালের একটি ঘটনা এই বন্দিত্বের পিছনে দায়ী। ১৮৯৮ সালে লান্ডি কোটাল সেনা ক্যান্টনমেন্টে এই গাছটিকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর থেকে কোনও বিচার ছাড়াই বন্দি রয়েছে সে। শোনা যায়, ওই ক্যান্টনমেন্টে ব্রিটিশ সেনা অফিসার জেমস স্কোয়াইড নাকি মদ খেয়ে নেশা করেছিলেন একদিন। সেই নেশার ঘোরে হাঁটার সময় দেখতে পান, বটগাছটি তার দিকে তেড়ে আসছে। ব্যস, সঙ্গে সঙ্গে সে অফিসারের হুকুম, অ্যারেস্ট করা হোক গাছটিকে। হুকুম মতোই কাজ হলো। পাইক-পেয়াদারা ছুটে এসে আষ্টেপৃষ্ঠে শিকল পরিয়ে দিল অতবড় গাছটিকে।

তখন থেকেই নাকি শিকলে বাঁধা রয়েছে বেচারা বটগাছ। তারপরে ব্রিটিশ শাসনের অবসান ঘটে। রাষ্ট্রের স্বীকৃতি পায় পাকিস্তান। নতুন সরকারের শাসন শুরু হয়। তারপরে কালেরনিয়ম মেনেই কত সরকার বদলে গেল। কিন্তু গাছটির ভাগ্যে কোনও পরিবর্তন হয়নি। এত বছর পরে, এখনও ওই বটগাছে একটি বোর্ড ঝুলছে। তাতে লেখা ‘আই অ্যাম আন্ডার অ্যারেস্ট’।

কেউ কেউ অবশ্য দাবি করেন, পাকিস্তান-আফগান সীমান্তের লান্ডি কোটালের উপজাতি সম্প্রদায়কে ভয় দেখাতেই বটগাছকে গ্রেপ্তার করার নির্দেশ দেয় ব্রিটিশরাজ। যাতে ওই এলাকার উপজাতিরা বুঝতে পারেন, কোনও রকম বিরুদ্ধাচারণ করলে, দরকারে এমন শাস্তি তাদেরও দেওয়া হবে।

সেসবই না হয় ঠিক আছে। কিন্তু সে যুগ তো পেরিয়ে গেছে কবেই। তারপরেও এখন পর্যন্ত গাছটিকে কী কারণে বেঁধে রাখা হয়েছে, তার কোনও উত্তর নেই কারও কাছে। তার পক্ষ নিয়ে কোনেও আইনজীবীও কথা বলতে আসেননি আজ পর্যন্ত। ফলে কোনও মামলাও করা হয়নি। দুনিয়ার বিরলতম অপরাধী বটগাছ হয়ে দর্শনীয় একটি বিষয় হয়ে থেকে গেছে সেটি।

পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুখতিয়ার দুরানি জানিয়েছেন, ঘটনাটি মর্মান্তিক হলেও এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। ব্রিটিশ শাসনের সময় উপজাতি বহুল এই এলাকায় আইনকানুন কতটা ভয়াবহ ছিল, তার উদাহরণ হয়েই রয়েছে এই বন্দী বটগাছ। বন্দী গাছকে দেখতে এখন অনেকেই যান সেখানে। গাছটি কি তাদের কাছে মুক্তির আকুল আবেদন জানায়?

জয়নিউজ/বিআর

The post কি ছিল গাছের অপরাধ! appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/2C2wYsT

Thursday, October 31, 2019

পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৬২

https://ift.tt/2r1pjZR

পাকিস্তানে একটি চলন্ত যাত্রীবাহী ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ট্রেনের ভেতর চুলা জ্বালিয়ে রান্নার সময় গ্যাস সিলিন্ডার  বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে তা ট্রেনে ছড়িয়ে পড়ে।

রেডিও পাকিস্তান জানায়, লিয়াকাতপুর শহরের কাছে করাচি-রাওয়ালপিন্ডি যাতায়াত করা তেজগাম এক্সপ্রেসের তিনটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৩০ জনের বেশি মানুষ আহত বা দগ্ধ হয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনা থেকে বাঁচতে অনেকেই চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েন। আগুনে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। পাঞ্জাব প্রদেশের দক্ষিণাঞ্চলীয় রহিম ইয়ার খান শহরের কাছে ওই দুর্ঘটনা ঘটে।

রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জিও টিভিকে জানিয়েছেন, ট্রেনের মধ্যে রান্নার সময় দুটি চুলায় বিস্ফোরণ হয়েছে। তা থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, চলন্ত ট্রেন থেকে লাফিয়ে পড়েই অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে।

জেলার উদ্ধার অভিযানের প্রধান বাকির হুসেইন আশঙ্কা প্রকাশ করে বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অধিকাংশ সময় দীর্ঘপথে যাত্রায় অনেক যাত্রীই ট্রেনে রান্নার চুলা নিয়ে যাতায়াত করেন যাতে তারা খাবার রান্না করে খেতে পারেন।

এর আগে গত জুলাইয়ে আরও একটি দুর্ঘটনায় ১১ জন এবং গত সেপ্টেম্বরে অপর একটি দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়। তবে ২০০৫ সালে সিন্ধু প্রদেশের একটি স্টেশনে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় প্রায় ১৩০ জনের মৃত্যু হয়।

জয়নিউজ/পিডি

 

The post পাকিস্তানে চলন্ত ট্রেনে আগুন, নিহত ৬২ appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/36oFSiG

Saturday, October 26, 2019

আসা-যাওয়ার মিছিলে লড়লেন কেবল রুমানা

https://ift.tt/2WgoN5D
বাংলাদেশ নারী দল

স্বাগতিক পাকিস্তান লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী দলকে ১২৭ রানের টার্গেট দেয়। পরে ব্যাট করতে নেমে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে লড়েছেন কেবল রুমানা আহমেদ। রুমানার ফিফটিরে পরেও ১৪ রানে হারতে হয় বাংলাদেশকে।

আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান করে পাকিস্তান। জবাবে ৭ উইকেটে ১১২ রান করে বাংলাদেশ। ফলে পাকিস্তানের মেয়েরা সিরিজের প্রথম ম্যাচেই ১৪ রানের জয় পায়।

বাংলাদেশের ইনিংসের শুরুতেই আউট হন দুই ওপেনার শামিমা সুলতানা (৪ রান) ও আয়েশা রহমান (১ রান)। এরপর সানজিদা ইসলাম ১৪ রানের ইনিংস খেলেন। নিগার সুলতানার ব্যাট থেকে আসে ১৭ রান। ৯ রান করে ফারজানা হক বিদায় নিলে জাহানারা ৩ বলে শূন্য রানে বোল্ড হন আনাম আমিনের বলে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মধ্যেই হঠাৎ পাকিস্তানের বোলারদের উপর ঝড় বইয়ে দেন রুমানা আহমেদ। ২৮ বলে ৬ চার ও ২ ছয়ে ফিফটি পূর্ণ করেন রুমানা। টি-টোয়েন্টি ক্রিকেটে রুমানা আহমেদ পেলেন নিজের প্রথম ফিফটির দেখা।

শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের মেয়েদের প্রয়োজন ছিল ১৮ রান। কিন্তু প্রথম বলে সালমা নেন ১ রান। আলিয়া রিয়াজের তৃতীয় বলে বোল্ড হন ৫০ রান করা রুমানা। শেষ ওভারে আসে মাত্র ৩ রান। আর তাতেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের ইনিংস শেষ হয় ৭ উইকেটে ১১২ রানে। পাকিস্তান নারী দল ১৪ রানের জয়ে মাঠ ছাড়ে।

এর আগে গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান নারী দলের অধিনায়ক বিসমাহ মারুফ। ব্যাট হাতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের দুই ওপেনারের। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার সিদ্রা আমিনকে ৪ রানে বোল্ড করেন জাহানারা আলম। তৃতীয় ওভারে জাহানারার দ্বিতীয় শিকার হন ৫ রান করা জাবেরিয়া খান।

এরপর অধিনায়ক বিসমাহ মারুফ ও উমাইমা সোহাইল মিলে ৬০ রানের জুটি গড়েন। দলীয় ৭৫ রানে বিসমাহ মারুফ (৩৪ রান) লতা মন্ডলের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন। এরপর আর বেশিক্ষণ থাকতে পারেননি উমাইমাও; ৩৩ রান করা উমাইমা রুমানা আহমেদের বলে পান্না ঘোষের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন।

আলিয়া রিয়াজ করেন ৭ রান। ১৯ তম ওভারে ১ বলের ব্যবধানে ইরাম জাভেদ ও কায়নাত ইমতিয়াজকে বোল্ড করে ফেরালেন পেসার জাহানারা আলম।

শেষ ওভারে ১৭ রান হজম করেন স্পিনার সালমা খাতুন। সিদ্রা নাওয়াজ শেষে ৫ বলে ৪ চারে ১৬ রানে অপরাজিত থাকেন। আর তাতেই পাকিস্তান নারী দল ৭ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে জমা করে ১২৬ রান।

বাংলাদেশের হয়ে ১৭ রানে ৪ উইকেট নেন জাহানারা আলম। ১টি করে উইকেট পান রুমানা, পান্না ও লতা মন্ডল।

সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান নারী দল: ১২৬/৭ (২০ ওভার) সিদ্রা আমিন ৪, জাবেরিয়া ৫, বিসমাহ ৩৪, উমাইমা ৩৩, আলিয়া ৭, ইরাম ২১, ডায়ানা ২*, সিদ্রা নাওয়াজ ১৬*; জাহানারা ৪/১৭, রুমানা ১/১৪, পান্না ১/২৪, লতা ১/১৯

বাংলাদেশ নারী দল: ১১২/৭ (২০ ওভার) রুমানা ৫০, নিগার ১৭, সানজিদা ১৪, ফারজানা ৯, শামিমা ৪, আয়েশা ১, জাহানারা ০, সালমা ৪*; আনাম আমিন ২/১৩, ডায়ানা ১/২২

জয়নিউজ/এসআই

The post আসা-যাওয়ার মিছিলে লড়লেন কেবল রুমানা appeared first on জয়নিউজবিডি.

https://ift.tt/32K7DQl